Journalbd24.com

বুধবার, ১৮ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ১০ বছর পূর্তি উদযাপন   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • ভারতের নতুন মন্ত্রিসভায় চার বাঙালি
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ জুলাই, ২০২১ ১৪:১৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ জুলাই, ২০২১ ১৪:১৬

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    ভারতের নতুন মন্ত্রিসভায় চার বাঙালি

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ জুলাই, ২০২১ ১৪:১৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ জুলাই, ২০২১ ১৪:১৬

    ভারতের নতুন মন্ত্রিসভায় চার বাঙালি

    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নতুন মন্ত্রিসভায় চার বাঙালি স্থান পেয়েছেন। তারা হলেন- পশ্চিমবঙ্গের চার পার্লামেন্ট সদস্য নিশীথ প্রামাণিক, ডা. সুভাষ সরকার, জন বার্লা ও শান্তনু ঠাকুর।

    কেন্দ্রীয় স্বরাষ্ট্র, কেন্দ্রীয় ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে ৩৫ বছর বয়সী নিশীথ প্রামাণিককে। তিনি মন্ত্রিসভার সবচেয়ে কম বয়সী সদস্য। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ডেপুটি হিসেবে কাজ করবেন নিশীথ। অন্যদিকে সুভাষকে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী করা হয়েছে।

    আলিপুরদুয়ারের পার্লামেন্ট সদস্য বার্লা পেয়েছেন কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব। মতুয়া সম্প্রদায় থেকে প্রথম মন্ত্রী হওয়া শান্তনু ঠাকুরকে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।

    পশ্চিমবাংলার মতুয়াপ্রধান অঞ্চলে বিজেপি প্রভাব বিস্তারে ব্যাপক ভূমিকা রেখেছিলেন ৩৮ বছর বয়সী এই রাজনীতিবিদ। মন্ত্রিসভায় নিয়োগের মাধ্যমে তাকে সেই পুরস্কার দেওয়া হয়েছে।

    ২০১৯ সালে দ্বিতীয় বারের জন্য ক্ষমতায় আসার পরে ৫৩ জনের মন্ত্রিসভা গঠন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে পশ্চিমবঙ্গ থেকে প্রতিমন্ত্রী ছিলেন বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরী।

    বাবুল ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। অন্যদিকে দেবশ্রী ছিলেন মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। কিন্তু নতুন মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন তারা। তাদের জায়গায় মন্ত্রিত্ব পেলেন এই চারজন।

    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল করেছেন। এনডিটিভির খবরে বলা হয়েছে, ৪৩ মন্ত্রী শপথ নিয়েছেন, যাদের মধ্যে ৩৬ জন নতুন করে নিয়োগ পেয়েছেন।

    বুধবার (৭ জুলাই) সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনের দরবার হলে এ শপথ অনুষ্ঠিত হয়েছে। এতে ৫২ থেকে বেড়ে ৭৭ জনে দাঁড়িয়েছে মোদির মন্ত্রীর সংখ্যা। উত্তরপ্রদেশসহ গুরুত্বপূর্ণ কয়েকটি রাজ্যের নির্বাচনকে সামনে রেখে সাজানো হয়েছে এবারের মন্ত্রিসভা।

    উত্তরপ্রদেশের ছয় রাজনীতিবিদকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়েছে। আগামী বছরের নির্বাচনে রাজ্যটিতে বিজেপি হেরে গেলে তা মোদির জন্য বড় লজ্জার কারণ হবে। তিনি নিজেও এই রাজ্য থেকে এমপি নির্বাচিত হয়েছেন।

    নারী মন্ত্রীর সংখ্যাও বাড়ানো হয়েছে। আগে যেখানে চার জন ছিল, সেখানে সাতজন বাড়িয়ে ১১ নারী রয়েছেন মোদির মন্ত্রিসভায়।

    সবার আগে শপথ নিয়েছেন নারায়ণ রানে। ৬৯ বছর বয়সী এই রাজনীতিবিদ রাজ্যসভার এমপি ও মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী। এরপর আসামের সাবেক মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল ইংরেজি ভাষায় শপথ গ্রহণ করেন। এর আগে তিনি দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

    এছাড়া ক্রীড়া ও যুবমন্ত্রী হিসেবে শপথ নেন মধ্যপ্রদেশের রাজ্যসভার এমপি জ্যোতিরাদিত্য সিন্দিয়া। মধ্যপ্রদেশের লোকসভার এমপি বীরেন্দ্র কুমার, উড়িষ্যার রাজ্যসভার এমপি অশ্বিনী ভাসনাও, বিহারের রাজ্যসভার এমপি আর সি পি সিং, বিহারের লোকসভার এমপি পশুপতি কুমার পরসও কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ১০ বছর পূর্তি উদযাপন
    2. সাপাহারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
    3. ইউএনওর সঙ্গে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড়
    4. কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ
    5. বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের দোয়া ও ইফতার মাহফিল
    6. সৈয়দপুরে তারেক রহমানকে দেখতে সড়কের দুই পাশে হাজার হাজার মানুষের উপচে পড়া ভীড়
    7. আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার
    সর্বশেষ সংবাদ
    বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির 
১০ বছর পূর্তি উদযাপন

    বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ১০ বছর পূর্তি উদযাপন

    সাপাহারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    সাপাহারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    
ইউএনওর সঙ্গে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড়

    ইউএনওর সঙ্গে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড়

    কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

    কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

    বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের
দোয়া ও ইফতার মাহফিল

    বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের দোয়া ও ইফতার মাহফিল

    সৈয়দপুরে তারেক রহমানকে দেখতে সড়কের দুই
পাশে হাজার হাজার মানুষের উপচে পড়া ভীড়

    সৈয়দপুরে তারেক রহমানকে দেখতে সড়কের দুই পাশে হাজার হাজার মানুষের উপচে পড়া ভীড়

    আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার

    আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬