Journalbd24.com

বুধবার, ১৮ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ১০ বছর পূর্তি উদযাপন   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • মহাকাশ ভ্রমণ শেষে পৃথিবীতে ফিরলেন ব্রিটিশ বিলিয়নিয়ার
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ জুলাই, ২০২১ ১৪:৩৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ জুলাই, ২০২১ ১৪:৩৪

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    মহাকাশ ভ্রমণ শেষে পৃথিবীতে ফিরলেন ব্রিটিশ বিলিয়নিয়ার

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ জুলাই, ২০২১ ১৪:৩৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ জুলাই, ২০২১ ১৪:৩৪

    মহাকাশ ভ্রমণ শেষে পৃথিবীতে ফিরলেন ব্রিটিশ বিলিয়নিয়ার

    ব্রিটিশ বিলিওনেয়ার ব্যবসায়ী রিচার্ড ব্র্যানসনকে নিয়ে ভার্জিন গ্যালাকটিক নামে একটি যান মহাকাশের দ্বারপ্রান্তে ভ্রমণের পর নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছে। এরমধ্য দিয়ে মহাকাশে পর্যটনের নতুন দিগন্ত উন্মোচন হলো।

    রোববার নিজের কোম্পানির তৈরি রকেটে চেপে মহাশূন্যে ভ্রমণ করেন তিনি। ভ্রমণ শেষে রকেটটি যুক্তরাষ্ট্রের নিউমেক্সিকোতে অবতরণ করে।

    বিবিসি জানিয়েছে, এক ঘণ্টাব্যাপী যাত্রায় ইউনিটি-২২ নামের এই মহাকাশযানটি ঘণ্টায় তিন হাজার কিলোমিটারেরও বেশি গতিতে উড়ে যায়। এসময় কয়েক মিনিট ধরে রকেটের ছয় যাত্রী ভরশূন্যতার অভিজ্ঞতা অর্জন করেন। তার সঙ্গী ছিলেন ২ পাইলট ও তিন ক্রু।

    ৭১ তম জন্মদিনের এক সপ্তাহ আগে নিজের স্বপ্ন পূরণ করলেন ব্রিটিশ বিলিয়নিয়ার রিচার্ড ব্র্যানসন। বিভিন্ন সময়ে নানা দুঃসাহসিক কর্মকাণ্ডের মাধ্যমে আলোচনায় আসেন ব্র্যানসন। এবার তিনি গেলেন মহাকাশ ভ্রমণে।

    ব্র্যানসন বলেছেন, এই পরীক্ষামূলক ফ্লাইটের ভেতর দিয়ে মহাকাশে পর্যটনের নতুন এক যুগের সূচনা হবে। আগামী বছর বাণিজ্যিকভাবে এই এ ধরনের পর্যটন শুরুর কথা রয়েছে। তবে মহাশূন্যে যারা বেড়াতে যেতে চাইবেন তাদের বেশ অর্থবান হতে হবে।

    মহাশূন্যে কয়েক মিনিটের অভিজ্ঞতার জন্য প্রতিটি টিকেটের ব্যয় পড়বে আড়াই লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২ কোটি ১২ লাখ টাকা।

    রিচার্ড ব্র্যানসনের মতোই আরেকজন বিলিওনেয়ার উদ্যোক্তা অ্যামাজনের মালিক জেফ বেজোসও চলতি মাসের শেষের দিকে তার কোম্পানির তৈরি রকেটে চড়ে মহাশূন্যে ভ্রমণে যাবেন বলে কথা রয়েছে।

    পৃথিবী থেকে ১৫ কিলোমিটার উচ্চতায় উঠে মূল মহাকাশযান থেকে 'ইউনিটি' নামের রকেট বিমানটি উৎক্ষেপন করা হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৮৫ কিলোমিটার উচ্চতায় ওঠে ইউনিটি। জিরো গ্র্যাভিটির অভিজ্ঞতা নিয়ে আবারও পৃথিবীর পথে যাত্রা করেন তারা।

    তাদের এ পুরো যাত্রায় একঘণ্টার কিছু বেশি সময় লেগেছে। বাংলাদেশ সময়ে ৯টা ৪০ মিনিটে ভূখণ্ডে অবতরণ করে ইউনিটি।

    মহাকাশে বাণিজ্যিক ভ্রমণের উদ্দেশে ২০০৪ সালে ভার্জিন গ্যালাক্টিক প্রতিষ্ঠা করেন রিচার্ড ব্র্যানসন। তবে ২০১৪ সালে টেস্ট ফ্লাইটের সময় মহাকাশযান বিধ্বস্ত হয়ে এক পাইলটের মৃত্যু হয়। দীর্ঘদিন গবেষণা করে ২০টিরও বেশি সফল টেস্ট ফ্লাইটের পর অবশেষে ব্র্যানসনের মহাকাশ অভিযান সফল।

    এদিকে, আগামী ২০শে জুলাই ব্লু -অরিজিনের ‘নিউ শেফার্ড নামের যানে করে মহাকাশ যাবেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজস। সঙ্গে থাকবেন ছোট ভাই মার্কসহ আরও একজন। অনলাইনে নিলামে ওই টিকিটটি ২৩৮ কোটি টাকারও বেশি দামে বিক্রি হয়েছে।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ১০ বছর পূর্তি উদযাপন
    2. সাপাহারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
    3. ইউএনওর সঙ্গে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড়
    4. কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ
    5. বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের দোয়া ও ইফতার মাহফিল
    6. সৈয়দপুরে তারেক রহমানকে দেখতে সড়কের দুই পাশে হাজার হাজার মানুষের উপচে পড়া ভীড়
    7. আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার
    সর্বশেষ সংবাদ
    বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির 
১০ বছর পূর্তি উদযাপন

    বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ১০ বছর পূর্তি উদযাপন

    সাপাহারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    সাপাহারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    
ইউএনওর সঙ্গে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড়

    ইউএনওর সঙ্গে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড়

    কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

    কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

    বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের
দোয়া ও ইফতার মাহফিল

    বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের দোয়া ও ইফতার মাহফিল

    সৈয়দপুরে তারেক রহমানকে দেখতে সড়কের দুই
পাশে হাজার হাজার মানুষের উপচে পড়া ভীড়

    সৈয়দপুরে তারেক রহমানকে দেখতে সড়কের দুই পাশে হাজার হাজার মানুষের উপচে পড়া ভীড়

    আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার

    আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬