Journalbd24.com

বুধবার, ১৮ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ১০ বছর পূর্তি উদযাপন   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • আফগানিস্তানে পুলিৎজার জয়ী ভারতীয় ফটোসাংবাদিক নিহত
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ জুলাই, ২০২১ ১৭:৪৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ জুলাই, ২০২১ ১৭:৪৮

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    আফগানিস্তানে পুলিৎজার জয়ী ভারতীয় ফটোসাংবাদিক নিহত

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ জুলাই, ২০২১ ১৭:৪৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ জুলাই, ২০২১ ১৭:৪৮

    আফগানিস্তানে পুলিৎজার জয়ী ভারতীয় ফটোসাংবাদিক নিহত

    রয়টার্সের প্রধান ফটোসাংবাদিক দানিশ সিদ্দিকি আফগানিস্তানে নিহত হয়েছেন। দেশটির কান্দাহার প্রদেশের স্পিন বলদাক জেলায় সংঘর্ষ চলাকালে সংবাদ সংগ্রহের সময় তিনি নিহত হন। গত কয়েকদিন ধরেই কান্দাহার প্রদেশের পরিস্থিতি নিয়ে সংবাদ সংগ্রহের কাজ করছিলেন রয়টার্সের পুলিৎজার জয়ী এই ফটোসাংবাদিক। আফগান নিউজ চ্যানেল টোলো নিউজের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম দানিশ সিদ্দিকের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে। ভারতীয় এই ফটোসাংবাদিকে মৃত্যুর বিষয়টি দিল্লিতে নিযুক্ত আফগানিস্তানের রাষ্ট্রদূত ফরিদ মামুন্দজাইও নিশ্চিত করেছেন। স্পিন বলদাক অঞ্চলে আফগান বাহিনীর সঙ্গে তালেবানের ব্যাপক সংঘর্ষ হচ্ছে।

    টুইটারে এক সাংবাদিকের দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার রাতেই গুরুতর জখম হয়েছিলেন দানিশ। তিনি আফগান সেনা শিবিরেই ছিলেন। তাকে আহত অবস্থায় শিবিরে রেখেই আফগান সেনারা তালেবান বিরোধী অভিযানে গিয়েছিল। কিন্তু শুক্রবার সকালে ফের তালেবানের হামলার মুখে পড়ে আফগান সেনারা। ঘটনাস্থলেই মৃত্যু হয় দানিশের।

    ওই সাংবাদিক জানিয়েছেন, দানিশের মরদেহের ছবিও এসেছে তাদের কাছে। কিন্তু তারা তা প্রকাশ করছেন না। গত বুধবার ওই এলাকায় পাকিস্তান সীমান্ত বরাবর একটি গুরুত্বপূর্ণ ক্রসিং দখল করে নেয় তালেবানরা। এর অন্য প্রান্তে রয়েছে পাকিস্তানের চামান। পরদিন আফগান বাহিনীর তরফে জানানো হয়, স্পিন বলদাক এলাকা পুনর্দখল করা হয়েছে। যদিও সেই দাবি উড়িয়ে দিয়েছে তালেবানরা। সম্প্রতি আফগানিস্তানে গিয়েছিলেন দানিশ। সেখান থেকে নিয়মিত ছবি ও খবর পাঠাচ্ছিলেন। রয়টার্সে ২০১০ সালে শিক্ষানবিশ ফটোসাংবাদিক হিসেবে যোগ দেন দানিশ সিদ্দিকি। এর ছয় বছরের মধ্যেই ইরাকের মসুলে যুদ্ধের ছবি তুলতে যান তিনি। ২০১৫ সালে নেপালের ভূমিকম্পের ছবিও তোলেন তিনি।

    ২০১৯-২০ সালে হংকংয়ে বিক্ষোভ, ২০২০ সালে দিল্লির দাঙ্গার ছবি তুলেও প্রশংসিত হন এই ফটোসাংবাদিক। ভারতের রয়টার্সের আলোকচিত্রী দলের প্রধান ছিলেন দানিশ। তিনি ভারতের প্রথম পুলিৎজার জয়ী ফটোসাংবাদিক ছিলেন। ২০১৮ সালে সহকর্মী আদনান আবিদির সঙ্গে ফিচার ফটোগ্রাফিতে পুলিৎজার পুরস্কার পেয়েছিলেন দানিশ।

    বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, এই ফটোসাংবাদিকের মৃত্যুর বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। সংঘর্ষের ঘটনায় দানিশ ছাড়া আর কতজন নিহত হয়েছে সেটাও পরিষ্কার নয়। এদিকে ভারতে নিযুক্ত আফগানিস্তানের রাষ্ট্রদূত ফরিদ মামুন্দজাই দানিশকে নিজের বন্ধু হিসেবে উল্লেখ করে বলেন, এক বন্ধুর মৃত্যুতে গভীরভাবে শোকাহত হয়েছেন তিনি।

    সূত্র: বিবিসি, রয়টার্স, টেলো নিউজ।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ১০ বছর পূর্তি উদযাপন
    2. সাপাহারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
    3. ইউএনওর সঙ্গে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড়
    4. কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ
    5. বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের দোয়া ও ইফতার মাহফিল
    6. সৈয়দপুরে তারেক রহমানকে দেখতে সড়কের দুই পাশে হাজার হাজার মানুষের উপচে পড়া ভীড়
    7. আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার
    সর্বশেষ সংবাদ
    বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির 
১০ বছর পূর্তি উদযাপন

    বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ১০ বছর পূর্তি উদযাপন

    সাপাহারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    সাপাহারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    
ইউএনওর সঙ্গে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড়

    ইউএনওর সঙ্গে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড়

    কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

    কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

    বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের
দোয়া ও ইফতার মাহফিল

    বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের দোয়া ও ইফতার মাহফিল

    সৈয়দপুরে তারেক রহমানকে দেখতে সড়কের দুই
পাশে হাজার হাজার মানুষের উপচে পড়া ভীড়

    সৈয়দপুরে তারেক রহমানকে দেখতে সড়কের দুই পাশে হাজার হাজার মানুষের উপচে পড়া ভীড়

    আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার

    আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬