Journalbd24.com

বুধবার, ১৮ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ১০ বছর পূর্তি উদযাপন   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • ৯ আফগান শহর তালেবানের দখলে, দেশ ছাড়লেন অর্থমন্ত্রী
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ আগস্ট, ২০২১ ১৭:৩৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ আগস্ট, ২০২১ ১৭:৩৯

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    ৯ আফগান শহর তালেবানের দখলে, দেশ ছাড়লেন অর্থমন্ত্রী

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ আগস্ট, ২০২১ ১৭:৩৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ আগস্ট, ২০২১ ১৭:৩৯

    ৯ আফগান শহর তালেবানের দখলে, দেশ ছাড়লেন অর্থমন্ত্রী

    পদত্যাগের পর দেশ ছাড়লেন আফগানিস্তানের ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী খালিদ পায়েন্দা। সশস্ত্র গোষ্ঠী তালেবান দেশটির এক চতুর্থাংশের বেশি প্রাদেশিক রাজধানী দখলে নেয়ার পরই তিনি পদত্যাগ করে দেশ ছেড়েছেন। আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, এক সপ্তাহের কম সময়ের মধ্যেই আফগানিস্তানের ৯ প্রাদেশিক শহরের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান।

    গত শুক্রবার থেকে এখন পর্যন্ত আফগানিস্তানের ফাইজাবাদ, ফারাহ, পাল-ই-খুমরি, সার-ই-পাল, সেবেরঘান, আইবাক, কুন্দুজ, তালুকান এবং জারাঞ্জ শহর দখল করে নিয়েছে তালেবান। গত মে মাস থেকেই আগ্রাসী হয়ে উঠেছে তালেবান।

    আফগানিস্তান থেকে বিদেশি সৈন্য প্রত্যাহার শুরুর পর থেকেই তালেবান সেখানে বেশ দ্রুতগতিতে বিভিন্ন এলাকা দখল করতে শুরু করে। তালেবান এরই মধ্যে আফগানিস্তানের বিস্তীর্ন গ্রামীন এলাকা দখল করে নিয়েছে। এখন তারা বড় বড় শহর টার্গেট করছে।

    ব্লমবার্গের এক প্রতিবেদনে জানানো হয়েছে, গুরুত্বপূর্ণ কাস্টমস পোস্টগুলো তালেবানের দখলে চলে যাওয়ায় আফগানিস্তানের ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পদত্যাগ করেছেন। এদিকে অর্থ মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রাফি তাবি জানিয়েছেন, কাস্টমস পোস্টগুলো তালেবানের দখলে চলে যাওয়ায় দেশের রাজস্ব কমতে শুর করেছে। এ কারণেই পদত্যাগ করে দেশ ছেড়েছেন পায়েন্দা।

    অর্থমন্ত্রীর পদত্যাগ এবং দেশ ছাড়ার পেছনে দেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং বিদেশে অবস্থানরত অসুস্থ স্ত্রীর পাশে থাকাকেও কারণ হিসেবে দেখিয়েছেন মোহাম্মদ রাফি। তবে পায়েন্দা কোন দেশে গেছেন সে বিষয়ে তাৎক্ষণিকভাবে পরিষ্কার কোনো তথ্য জানানো হয়নি।

    পদত্যাগের আগে গত মঙ্গলবার এক টুইট বার্তায় খালিদ পায়েন্দা জানান, তিনি তার পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। তবে এ বিষয়ে তিনি কোনো কারণ দেখাননি। এদিকে তালেবানের উত্তরাঞ্চলীয় শহর দখলের পর শত শত আফগান সেনা আত্মসমর্পন করেছেন।

    কুন্দুজের প্রাদেশিক কাউন্সিলের সদস্য আর্মুদ্দিন ওয়ালি জানান, আফগান সৈন্য, পুলিশ এবং বিদ্রোহী বাহিনী নিজেদের সামরিক সরঞ্জাম নিয়ে তালেবানের কাছে আত্মসমর্পন করেছে।

    কুন্দুজের স্থানীয় বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে যে, তালেবান প্রাদেশিক বিমানবন্দর দখল করে নিয়েছে এবং সেখানকার আফগান জাতীয় নিরাপত্তা বাহিনী আত্মসমর্পন করেছে।

    রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সেরগেই শইগুর বরাত দিয়ে দেশটির কমারসেন্ট ডেইলি এক প্রতিবেদনে জানিয়েছে, তাজিকিস্তান এবং উজবেকিস্তান সীমান্তের সঙ্গে থাকা আফগান এলাকার দখল নিয়েছে তালেবান যোদ্ধারা। এতে করে মস্কোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তবে তালেবান প্রতিশ্রুতি দিয়েছে যে, তারা সীমান্ত অতিক্রম করবে না।

     

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ১০ বছর পূর্তি উদযাপন
    2. সাপাহারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
    3. ইউএনওর সঙ্গে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড়
    4. কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ
    5. বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের দোয়া ও ইফতার মাহফিল
    6. সৈয়দপুরে তারেক রহমানকে দেখতে সড়কের দুই পাশে হাজার হাজার মানুষের উপচে পড়া ভীড়
    7. আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার
    সর্বশেষ সংবাদ
    বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির 
১০ বছর পূর্তি উদযাপন

    বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ১০ বছর পূর্তি উদযাপন

    সাপাহারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    সাপাহারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    
ইউএনওর সঙ্গে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড়

    ইউএনওর সঙ্গে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড়

    কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

    কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

    বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের
দোয়া ও ইফতার মাহফিল

    বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের দোয়া ও ইফতার মাহফিল

    সৈয়দপুরে তারেক রহমানকে দেখতে সড়কের দুই
পাশে হাজার হাজার মানুষের উপচে পড়া ভীড়

    সৈয়দপুরে তারেক রহমানকে দেখতে সড়কের দুই পাশে হাজার হাজার মানুষের উপচে পড়া ভীড়

    আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার

    আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬