Journalbd24.com

বুধবার, ১৮ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ১০ বছর পূর্তি উদযাপন   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • গ্রিনল্যান্ডে এ বছরও বরফ গলছে অস্বাভাবিক হারে
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ আগস্ট, ২০২১ ১৭:৪১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ আগস্ট, ২০২১ ১৭:৪১

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    গ্রিনল্যান্ডে এ বছরও বরফ গলছে অস্বাভাবিক হারে

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ আগস্ট, ২০২১ ১৭:৪১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ আগস্ট, ২০২১ ১৭:৪১

    গ্রিনল্যান্ডে এ বছরও বরফ গলছে অস্বাভাবিক হারে

    আর্কটিক অঞ্চলের বরফে ঢাকা গ্রিনল্যান্ড থেকে প্রচুর পরিমাণ বরফ গলে সমুদ্রে মিশেছে গত জুলাই মাসে। ড্যানিশ গবেষণা ইনস্টিটিউট পোলার পোর্টাল বলছে, ২০২১ সালে এটি সর্বোচ্চ। বিজ্ঞানীরা বলছেন, গ্রিনল্যান্ডের বরফ গলে এতো পরিমাণ পানি সমুদ্রে মিশেছে যে, এই পানি দিয়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পুরোটাই ঢেকে ফেলা যাবে পুরো ২ ইঞ্চি পর্যন্ত।

    ১৯৫০ সাল থেকে এ নিয়ে তৃতীয়বারের মতো একদিনে এত বেশি বরফ গলেছে গ্রিনল্যান্ডে। অন্য আরও দুটি রেকর্ড বলছে, এর আগে ২০১২ আর ২০১৯ সালে এতো বেশি পরিমাণে বরফ গলে যায় পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপটি থেকে।

    এতো পরিমাণে বরফ গলার কারণ হিসেবে বিজ্ঞানীরা বলছেন, জলবায়ুর নেতিবাচক প্রভাবের কারণে এমনটা ঘটছে। এটি আশঙ্কা আরও দিন দিন বাড়াচ্ছে। বেলজিয়ামের একটি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক জানান, একদিনে ২ হাজার ২০০ টন বরফ গলে পানি হয়ে সমুদ্রে মিশে গেছে। এরমধ্যে ১ হাজার ২০০ টন বরফ গলে পানি হয়ে সমুদ্রে মিশে গেছে। বাকি ১ হাজার টন বরফ অন্য হিমশৈলের সাথে মিশে আবারও বরফে পরিণত হয়েছে।

    ড্যানিশ আর্কটিক গবেষণা সংস্থা পোলার পোর্টালের একদল গবেষক বরফ গলার বিষয়টিকে ‘ম্যাসিভ মেল্টিং ইভেন্ট’ বলে অভিহিত করেছেন। অন্যদিকে, লরেন অ্যান্ড্রুজ নামে নাসার এক বিজ্ঞানী বলেন, বৈশ্বিক উষ্ণায়নের কারণে বরফ গলার বিষয়টি দিন দিন সাধারণ ঘটনায় পরিণত হচ্ছে।

    গ্রিনল্যান্ডে তাপমাত্রা বেড়ে বরফ গলা শুরু হয়েছে গত ২৮ জুলাই থেকে। আকাশ পরিষ্কার থাকায় অতিরিক্ত সূর্যরশ্মি প্রবেশ করে বরফ গলে পানি হয়ে যাচ্ছে। সম্প্রতি গ্রিনল্যান্ডের পূর্বাঞ্চলের তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস, যা উদ্বেগজনক বলছেন বিজ্ঞানীরা। চলতি বছরের জুলাই থেকে এখন পর্যন্ত দৈনিক ৯০০ কোটি টন বরফ হারিয়েছে গ্রিনল্যান্ড, গ্রীষ্মমৌসুমে কখনও এত বরফ গলেনি অঞ্চলটিতে।

    কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক জানান, যেহেতু উষ্ণায়নের কারণে গ্রিনল্যান্ড আর আর্কটিক অঞ্চলের উপরিভাগের বরফ গলে যাচ্ছে, বের হয়ে আসছে অন্ধকারে থাকা বরফের স্তর। এই বরফের ঘনত্ব বেশি থাকায় এ স্তর সূর্যের আলো ধরে রেখে পৃথিবীকে আরও উষ্ণ করছে, যেখানে উপরের বরফের স্তর সূর্যের আলো প্রতিফলিত করে মহাকাশে পাঠিয়ে দেয়।

    পৃথিবীর অন্য যেকোনো অঞ্চলের তুলনায় আর্কটিক অঞ্চলের তাপমাত্রা দ্রুত বাড়ছে। হিমশৈল মিশে আর্কটিক সাগরের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। অথচ এ অঞ্চল বছরের অর্ধেক সময় বরফের অঞ্চল হয়ে থাকার কথা। বরফ গলায় অন্ধকারে থাকা বরফ বেরিয়ে, ধরে রাখছে সূর্যের অতিবেগুনি রশ্মি। সম্প্রতি গ্রিনল্যান্ডের পূর্বাঞ্চলের তাপমাত্রা বেড়ে যায় ২৩ ডিগ্রি সেলসিয়াস, যা উদ্বেগজনক বলছেন বিজ্ঞানীরা। চলতি বছর জুলাই থেকে এখন পর্যন্ত দৈনিক ৯০০ কোটি টন বরফ হারিয়েছে গ্রিনল্যান্ড, গ্রীষ্মমৌসুমে কখনও এত বরফ গলেনি এ অঞ্চলে।

    এ দ্বীপের মোট বাসিন্দা ৫৭ হাজার। গ্রিনল্যান্ড আর অ্যান্টার্কটিকায় পৃথিবীর বিশুদ্ধ পানির ৯৯ শতাংশ মজুত আছে। ১৯৯৪ সাল থেকে এখন পর্যন্ত এই দুই অঞ্চল ৭ ট্রিলিয়ন টন বরফ হারিয়েছে। গবেষণা বলছে, গেল কয়েক দশকে সারাবিশ্বে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা অন্তত ২৫ শতাংশ বেড়েছে শুধু গ্রিনল্যান্ড আর পৃথিবীর দক্ষিণ মেরুর বরফ অঞ্চল অ্যান্টার্কটিকা মহাদেশের হিমশৈল গলে যাওয়ার কারণে।

    সূত্র: রয়টার্স, ওয়াশিংটন পোস্ট

     

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ১০ বছর পূর্তি উদযাপন
    2. সাপাহারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
    3. ইউএনওর সঙ্গে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড়
    4. কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ
    5. বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের দোয়া ও ইফতার মাহফিল
    6. সৈয়দপুরে তারেক রহমানকে দেখতে সড়কের দুই পাশে হাজার হাজার মানুষের উপচে পড়া ভীড়
    7. আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার
    সর্বশেষ সংবাদ
    বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির 
১০ বছর পূর্তি উদযাপন

    বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ১০ বছর পূর্তি উদযাপন

    সাপাহারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    সাপাহারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    
ইউএনওর সঙ্গে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড়

    ইউএনওর সঙ্গে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড়

    কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

    কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

    বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের
দোয়া ও ইফতার মাহফিল

    বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের দোয়া ও ইফতার মাহফিল

    সৈয়দপুরে তারেক রহমানকে দেখতে সড়কের দুই
পাশে হাজার হাজার মানুষের উপচে পড়া ভীড়

    সৈয়দপুরে তারেক রহমানকে দেখতে সড়কের দুই পাশে হাজার হাজার মানুষের উপচে পড়া ভীড়

    আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার

    আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬