Journalbd24.com

বুধবার, ১৮ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ১০ বছর পূর্তি উদযাপন   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • আফগান অস্থিরতায় ক্ষতির শঙ্কায় ভারত
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২১ ০৯:৫২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২১ ০৯:৫২

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    আফগান অস্থিরতায় ক্ষতির শঙ্কায় ভারত

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২১ ০৯:৫২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২১ ০৯:৫২

    আফগান অস্থিরতায় ক্ষতির শঙ্কায় ভারত

    এশিয়া থেকে ইউরোপ যাতায়াতের অন্যতম রুট হচ্ছে ভারত, পাকিস্তান ও আফগানিস্তানের আকাশপথ। সম্প্রতি তালেবান পুনরুত্থানের জেরে বেশ কিছু এয়ারলাইন আফগানিস্তানের আকাশপথ ব্যবহার করতে চাচ্ছে না। কোনও কোনও দেশ নিজস্ব এয়ারলাইনগুলোকে যাত্রাপথ বদলের নির্দেশ দিয়েছে। সমস্যা হচ্ছে, আফগান রুট বাদ দিলে অনেক এয়ারলাইন ভারতের আকাশপথও ব্যবহার করতে পারবে না। এর জন্য তাদের সম্পূর্ণ ভিন্ন রাস্তা নিতে হবে। যার ফলে বিপুল আর্থিক ক্ষতির মুখোমুখি হতে হবে ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষকে। খবর ডয়েচে ভেলের।

    ভারতীয় বিমানবন্দরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, এতদিন অনেক বিদেশি উড়োজাহাজ ভারত হয়ে পাকিস্তান ও আফগানিস্তানের উপর দিয়ে ইউরোপে ঢুকত। ভারতীয় আকাশসীমা ব্যবহারের জন্য তারা মোটা অংকের অর্থ দিত। কিন্তু রুট পরিবর্তন হলে এসব উড়োজাহাজ আর ভারতের আকাশসীমায় ঢুকবে না।

    এছাড়া, দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক উড়োজাহাজই কলকাতার উপর দিয়ে যাতায়াত করে। আফগান অস্থিরতার কারণে তাদেরও রুট বদলাতে হতে পারে বলে আশঙ্কা করছে ভারত।

    কোনও উড়োজাহাজ যখন অন্য দেশের আকাশসীমায় ঢোকে, তখন সেই দেশ তাকে এয়ার ট্র্যাফিক কন্ট্রোল (এটিসি) পরিষেবা দেয়। এর বিনিময়ে মোটা অর্থ পায় ওই দেশের বিমানবন্দর কর্তৃপক্ষ। ভারতের ভয়, আফগান সংকটের কারণে তাদের সেই রোজগার অনেকটাই কমে যেতে পারে।

    ভারতীয় বিমানবন্দরের আরেক কর্মকর্তা জানিয়েছেন, এরই মধ্যেই বেশ কিছু এয়ারলাইন রুট বদলে ফেলেছে। তারা আফগানিস্তানের আকাশসীমা দিয়ে যাতায়াত বন্ধ করে দিয়েছে, তবে এখনও ভারত ও পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করছে। কিন্তু এর জন্য আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে এয়ারলাইনগুলোকে। তাদের অতিরিক্ত পথ পাড়ি দিতে হচ্ছে। ফলে শিগগিরই পুরো রুট বদলে নেওয়ার পরিকল্পনা করছে এসব এয়ারলাইন।

    এর আগে, বালাকোটে সার্জিক্যাল স্ট্রাইকের পর বেশ কিছুদিন পাকিস্তানের আকাশসীমা বন্ধ ছিল। সে সময় দিল্লির উপর দিয়ে যাওয়া উড়োজাহাজগুলোকে যাত্রাপথ পরিবর্তন করতে হয়েছিল। এতে বিপুল আর্থিক ক্ষতি হয়েছিল ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষের। তবে সে ঘটনা ছিল সাময়িক। আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি অনেক জটিল। সেখানকার আকাশপথ ফের কবে ব্যবহার শুরু হবে, তা নিয়ে সংশয় রয়েছে। আর তার জন্য ভুগতে হচ্ছে ভারতীয় কর্তৃপক্ষকে।

    এমনিতেই করোনাভাইরাস মহামারির কারণে বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়েছে ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ। সূত্রের বরাতে ডয়েচে ভেলে জানিয়েছে, করোনাপূর্ব সময়ের তুলনায় ভারত হয়ে পাকিস্তানে ঢোকা উড়োজাহাজের সংখ্যা অন্তত ৬০ শতাংশ কমে গেছে। গত কয়েক মাসে এর সংখ্যা কিছুটা বাড়লেও তালেবান ইস্যুর জেরে তা আবার কমতে শুরু করেছে। বহু উড়োজাহাজ ভারত-পাকিস্তান ছেড়ে চীনের আকাশপথ ব্যবহার করছে। ওই রুট দিয়েই তারা ইউরোপ-আমেরিকা যাচ্ছে। শুধু তা-ই নয়, কোনও কোনও এয়ারলাইন এই রুটের ফ্লাইটই বন্ধ করে দেওয়ার কথা ভাবছে। কারণ, এমনিতেই করোনার কারণে বড় ক্ষতি হয়েছে, এখন সাময়িক রুট বদলে তারা লোকসানের পরিমাণ বাড়াতে চাইছে না।

     

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ১০ বছর পূর্তি উদযাপন
    2. সাপাহারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
    3. ইউএনওর সঙ্গে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড়
    4. কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ
    5. বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের দোয়া ও ইফতার মাহফিল
    6. সৈয়দপুরে তারেক রহমানকে দেখতে সড়কের দুই পাশে হাজার হাজার মানুষের উপচে পড়া ভীড়
    7. আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার
    সর্বশেষ সংবাদ
    বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির 
১০ বছর পূর্তি উদযাপন

    বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ১০ বছর পূর্তি উদযাপন

    সাপাহারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    সাপাহারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    
ইউএনওর সঙ্গে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড়

    ইউএনওর সঙ্গে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড়

    কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

    কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

    বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের
দোয়া ও ইফতার মাহফিল

    বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের দোয়া ও ইফতার মাহফিল

    সৈয়দপুরে তারেক রহমানকে দেখতে সড়কের দুই
পাশে হাজার হাজার মানুষের উপচে পড়া ভীড়

    সৈয়দপুরে তারেক রহমানকে দেখতে সড়কের দুই পাশে হাজার হাজার মানুষের উপচে পড়া ভীড়

    আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার

    আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬