Journalbd24.com

বুধবার, ১৮ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ১০ বছর পূর্তি উদযাপন   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • নির্ধারিত সময়ের মধ্যেই আফগানিস্তান ছাড়তে চায় যুক্তরাষ্ট্র
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২১ ১১:২৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২১ ১১:২৩

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    নির্ধারিত সময়ের মধ্যেই আফগানিস্তান ছাড়তে চায় যুক্তরাষ্ট্র

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২১ ১১:২৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২১ ১১:২৩

    নির্ধারিত সময়ের মধ্যেই আফগানিস্তান ছাড়তে চায় যুক্তরাষ্ট্র

    তালেবানের বেঁধে দেয়া সময়ের মধ্যেই আফগানিস্তান থেকে মার্কিন নাগরিক ও সহযোগী আফগানদের ফিরিয়ে নিয়ে প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্ন করতে চায় যুক্তরাষ্ট্র। আগামী ৩১ আগস্টের মধ্যেই তাদের ফিরিয়ে নেয়া হবে বলে মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগন থেকে জানানো হয়েছে।

    পেন্টাগন বলছে, বেঁধে দেয়া সময়সীমা বাড়ানোর বিষয়ে তারা আপাতত ভাবছে না। তবে আসন্ন জি-৭ ভার্চুয়াল সম্মেলনে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি সময় বাড়ানোর বিষয়ে চাপ সৃষ্টি করতে পারে।

    এদিকে তালেবানের তরফ থেকে বিবিসিকে বলা হয়েছে, প্রত্যাহার প্রক্রিয়ার সময়সীমা কোনোভাবে বাড়ানো হলে তা হবে উভয়পক্ষের চুক্তির স্পষ্ট লঙ্ঘন।

    হোয়াইট হাউসের তথ্যমতে, গত ১৪ আগস্ট থেকে এখন পর্যন্ত প্রায় ৪৮ হাজার মানুষকে কাবুল থেকে তারা সরিয়ে নিয়েছে। যার মধ্যে সোমবারই (২৩ আগস্ট) ১০ হাজার ৯০০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে।

    এদিকে, রয়টার্সের খবরে বলা হয়েছে- মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রত্যাহারের এই সময়সীমা বাড়ানোর বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত নেবেন বলে আশা করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, পেন্টাগনকে যথাযথ প্রস্তুতি নেওয়ার সুযোগ দিতেই এই সিদ্ধান্ত নেবেন বাইডেন।

    সোমবারও হাজার হাজার আফগান কাবুল বিমানবন্দরে ভিড় করেন। তারা যেকোনো উপায়ে দেশ ছাড়তে ইচ্ছুক। কানাডার একজন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, কাবুল বিমানবন্দরের বর্তমান পরিস্থিতিতে সহিংসতা আরও সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

    হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান বলেছেন, যুক্তরাষ্ট্র তালেবানের সঙ্গে রাজনৈতিক ও নিরাপত্তা চ্যানেলের মাধ্যমে প্রতিদিন আলোচনায় রয়েছে, যদিও বাইডেন এই মুহূর্তে সরাসরি আলোচনার কথা ভাবছেন না।

    তিনি বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বাস করে যারা আফগানিস্তান ছাড়তে চেয়েছিলেন তাদের নির্ধারিত সময়সীমার মধ্যে সরিয়ে নেওয়া যেতে পারে। তবে এ সময় বাড়ানো হবে কি-নাতা নিয়ে বাইডেন প্রতিদিনের অবস্থা পর্যালোচনা করবেন।

    এর আগে পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেছিলেন, এ মাসের শেষের মধ্যেই প্রত্যাহার সম্পন্ন করার দিকে আমাদের নজর রয়েছে। তবে সেখানে থাকা কমান্ডাররা যদি বলেন যে সময় বাড়ানোর প্রয়োজন হবে তা প্রেসিডেন্ট বাইডেনকে জানানো হবে। আমরা এখনই সময় বাড়ানোর সিদ্ধান্তে যেতে চাই না।

    তিনি আরও বলেন, আমরা তালেবান মুখপাত্রের আগস্টের মধ্যে প্রত্যাহার সম্পর্কে জনসমক্ষে বিবৃতি দেখেছি। আমি মনে করি, আমরা সবাই সেই দৃষ্টিভঙ্গি বুঝতে পেরেছি।

    এখন পর্যন্ত কতজন মার্কিন নাগরিককে ফিরিয়ে নেয়া হয়েছে এমন প্রশ্নে জন কিরবি বিবিসিকে সরাসরি কোনো সংখ্যা বলেননি। তবে তিনি বলেছেন তা ‘হাজার হাজার’ হবে।

     

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ১০ বছর পূর্তি উদযাপন
    2. সাপাহারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
    3. ইউএনওর সঙ্গে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড়
    4. কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ
    5. বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের দোয়া ও ইফতার মাহফিল
    6. সৈয়দপুরে তারেক রহমানকে দেখতে সড়কের দুই পাশে হাজার হাজার মানুষের উপচে পড়া ভীড়
    7. আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার
    সর্বশেষ সংবাদ
    বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির 
১০ বছর পূর্তি উদযাপন

    বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ১০ বছর পূর্তি উদযাপন

    সাপাহারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    সাপাহারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    
ইউএনওর সঙ্গে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড়

    ইউএনওর সঙ্গে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড়

    কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

    কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

    বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের
দোয়া ও ইফতার মাহফিল

    বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের দোয়া ও ইফতার মাহফিল

    সৈয়দপুরে তারেক রহমানকে দেখতে সড়কের দুই
পাশে হাজার হাজার মানুষের উপচে পড়া ভীড়

    সৈয়দপুরে তারেক রহমানকে দেখতে সড়কের দুই পাশে হাজার হাজার মানুষের উপচে পড়া ভীড়

    আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার

    আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬