Journalbd24.com

বুধবার, ১৮ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ১০ বছর পূর্তি উদযাপন   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • তালেবানের সঙ্গে শর্ত সাপেক্ষে আলোচনায় প্রস্তুত জি-৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২১ ১৪:১২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২১ ১৪:১২

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    তালেবানের সঙ্গে শর্ত সাপেক্ষে আলোচনায় প্রস্তুত জি-৭

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২১ ১৪:১২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২১ ১৪:১২

    তালেবানের সঙ্গে শর্ত সাপেক্ষে আলোচনায় প্রস্তুত জি-৭

    আফগানিস্তানের নতুন শাসকগোষ্ঠী তালেবানের সঙ্গে শর্ত সাপেক্ষে আলোচনা শুরুর এক পরিকল্পনার ব্যাপারে সম্মত হয়েছেন জি-৭ ভুক্ত দেশগুলোর নেতারা। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন এ কথা জানান। তিনি বলেছেন, তাদের এক নম্বর শর্ত হলো, ৩১ আগস্টের পরও আফগানিস্তান থেকে দেশটি ছাড়তে ইচ্ছুক ব্যক্তিদের নিরাপদে দেশত্যাগের সুযোগ দিতে হবে তালেবানকে।

    গত বছর দোহায় তালেবানের সঙ্গে সম্পাদিত শান্তিচুক্তি অনুযায়ী, এ মাসের মধ্যে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সব সেনা প্রত্যাহার করে নেওয়ার কথা। ১৫ আগস্ট পশ্চিমা-সমর্থিত আশরাফ গনি সরকারকে হটিয়ে পুরো আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়েছেন তালেবান যোদ্ধারা। এরপর থেকে দেশটি ছাড়তে কাবুল বিমানবন্দরে জড়ো হচ্ছেন হাজারো আফগান। এ নিয়ে শুরু হয়েছে চরম বিশৃঙ্খলা। মারা গেছেন অন্তত ২০ জন। বিদেশি ও স্থানীয় লোকজনকে বিমানবন্দর থেকে সরিয়ে নিতে নিয়োজিত আছেন কয়েক হাজার মার্কিন সেনা।

    এই পরিস্থিতিতে তালেবান নেতারা হুঁশিয়ার করে দিয়েছেন, আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী সরিয়ে নেওয়ার সময়সীমা বাড়ানোর পদক্ষেপ তারা মেনে নেবেন না। এই হুঁশিয়ারির মধ্যে ধনী দেশগুলোর জোট জি-৭–এর নেতারা মঙ্গলবার ভার্চ্যুয়ালি জরুরি বৈঠকে বসেন।

    বৈঠকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস বলেন, ‘আজ আমরা জি-৭ নেতারা আফগানিস্তান থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার বিষয়ে এক যৌথ দৃষ্টিভঙ্গির ব্যাপারেই শুধু একমত হইনি; বরং তালেবানের সঙ্গে কীভাবে আমাদের আলাপ-আলোচনা চলবে, সেই রূপরেখার বিষয়েও আমরা মতৈক্যে পৌঁছেছি।’

    বরিস বলেন, তালেবানের সঙ্গে এই আলাপ-আলোচনা শুরুর প্রথম শর্ত হলো, আফগানিস্তান ছাড়তে আগ্রহী ব্যক্তিদের (৩১ আগস্টের পরও) নিরাপদে দেশত্যাগের সুযোগ দিতে হবে সংগঠনটির নেতাদের। তাদের কেউ কেউ এটি না–ও মানতে পারেন। আমি আশা করি, অন্য নেতারা তা বিবেচনা করবেন। কেননা, অর্থনৈতিক, কূটনৈতিক, রাজনৈতিকসহ নানা বিষয়ে জি-৭–এর উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে।

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন যেভাবে আফগানিস্তান সংকট মোকাবিলা করছেন এবং দেশটিতে মার্কিন সেনাদের উপস্থিতির মেয়াদ বাড়াতে অস্বীকৃতি জানিয়েছেন, তাতে জি-৭ নেতারা হতাশ কি না এমন একটি প্রশ্ন এড়িয়ে যান বরিস। তিনি বলেন, ‘আফগানিস্তান থেকে আরও হাজারো মানুষকে সরিয়ে নেওয়ার ব্যাপারে আমরা আশাবাদী। কিন্তু বিমানবন্দরের পরিস্থিতির উন্নতি হচ্ছে না। দেশ ছাড়তে ইচ্ছুক ব্যক্তিদের জন্য তা আতঙ্কজনক দৃশ্য হয়ে উঠেছে।’

    বৈঠকের পর জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল সাংবাদিকদের বলেন, সেনা প্রত্যাহারের সময়সীমা পার হলে কাবুল বিমানবন্দর বেসামরিক কর্তৃপক্ষের অধীন পরিচালনা করা যায় কি না, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। শরণার্থীদের সহায়তা করতে আফগানিস্তানের প্রতিবেশী দেশ যেমন পাকিস্তান ও ইরানের সঙ্গে কাজ করতে জার্মানি তৈরি আছে। তিনি বলেন, আফগানিস্তান থেকে বিদেশিদের সরিয়ে নেওয়ার বিষয়ে কোনো নতুন তারিখ বৈঠকে নির্ধারণ করা হয়নি।

    জি-৭–এর জরুরি বৈঠকে সভাপতিত্বকারী যুক্তরাজ্য বলেছে, আফগানিস্তান থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়ার সময়সীমা বৃদ্ধি করতে প্রেসিডেন্ট বাইডেনকে অনুরোধ জানাবে তারা। ফ্রান্সও এই সময় বাড়াতে চাপ সৃষ্টির জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে। তবে নির্ধারিত সময়সীমা মেনে সেনাদের প্রত্যাহার সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন বাইডেন।

    বাইডেন মঙ্গলবার বলেছেন, আফগানিস্তান থেকে সামরিক-বেসামরিক লোকজনকে সরিয়ে নেওয়ার কাজ যত দ্রুত শেষ করা যাবে, ততই ভালো। কাবুল থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার অভিযানে প্রতিদিন মার্কিন সেনাদের জন্য ঝুঁকি বাড়ছে। হামলার ঝুঁকির কারণে আফগানিস্তান থেকে দ্রুত চলে আসা দরকার বলে মনে করছেন তিনি।

    এর আগের দিন তালেবানের মুখপাত্র সুহাইল শাহীন সতর্ক করে বলেছেন, ‘কোনো সময় বৃদ্ধি মানা হবে না। ৩১ আগস্ট একটা রেড লাইন (চূড়ান্ত সময়)। এ ক্ষেত্রে কোনো ধরনের বিলম্ব হলে তা দখলদারির মেয়াদ বাড়ানো বলে গণ্য করা হবে।’

    তিনি আরও বলেন, ‘দখলদারি বজায় রাখতে যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য যদি অতিরিক্ত সময় চায়, তবে তার জবাব হবে ‘‘না’’। নতুবা এর ফল ভোগ করতে হবে।’

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ১০ বছর পূর্তি উদযাপন
    2. সাপাহারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
    3. ইউএনওর সঙ্গে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড়
    4. কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ
    5. বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের দোয়া ও ইফতার মাহফিল
    6. সৈয়দপুরে তারেক রহমানকে দেখতে সড়কের দুই পাশে হাজার হাজার মানুষের উপচে পড়া ভীড়
    7. আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার
    সর্বশেষ সংবাদ
    বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির 
১০ বছর পূর্তি উদযাপন

    বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ১০ বছর পূর্তি উদযাপন

    সাপাহারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    সাপাহারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    
ইউএনওর সঙ্গে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড়

    ইউএনওর সঙ্গে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড়

    কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

    কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

    বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের
দোয়া ও ইফতার মাহফিল

    বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের দোয়া ও ইফতার মাহফিল

    সৈয়দপুরে তারেক রহমানকে দেখতে সড়কের দুই
পাশে হাজার হাজার মানুষের উপচে পড়া ভীড়

    সৈয়দপুরে তারেক রহমানকে দেখতে সড়কের দুই পাশে হাজার হাজার মানুষের উপচে পড়া ভীড়

    আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার

    আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬