Journalbd24.com

বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ১০ বছর পূর্তি উদযাপন   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • কাবুলে হামলায় তালেবানের সম্পৃক্ততা নেই: হোয়াইট হাউজ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২১ ১২:২৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২১ ১২:২৩

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    কাবুলে হামলায় তালেবানের সম্পৃক্ততা নেই: হোয়াইট হাউজ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২১ ১২:২৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২১ ১২:২৩

    কাবুলে হামলায় তালেবানের সম্পৃক্ততা নেই: হোয়াইট হাউজ

    কাবুল বিমানবন্দরে জোড়া বিস্ফোরণে ১৩ মার্কিন সেনাসহ অন্তত ৯০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও প্রায় ১৫০ জন। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এই জোড়া হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। তবে হামলার পর পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র জানায়, এই হামলার সঙ্গে তালেবানরা জড়িত নয়।

    কাবুল বিমানবন্দরে জোড়া বিস্ফোরণের পর এক সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নে জবাব দেন হোয়াইট হাউজের প্রেস সচিব জেন সাকি। তার কাছে জানতে চাওয়া হয়, এই হামলার সঙ্গে তালেবান জড়িত কিনা? এর জবাবে তিনি বলেন, এই মুহূর্তে আমাদের কাছে কোনও তথ্য নেই। এখন পর্যন্ত আমরা যা জানি, তাতে তালেবান এই হামলার সঙ্গে জড়িত নয়।

    সাকি বলেন, আমি মনে করি জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি এ বিষয়ে বক্তব্য দিয়েছেন এবং তিনি এ বিষয়টি স্পষ্ট করেছেন। এই মুহূর্তে আমাদের কাছে কোনও তথ্য নেই। তালেবান এই হামলার ব্যাপারে জানতো বা এর সঙ্গে জড়িত ছিল না বলেই মনে করি। আর গত কয়েক ঘণ্টায় আমাদের সেই অবস্থানের পরিবর্তন হয়নি।

    হোয়াইট হাউজের প্রেস সচিব আরও বলেন, স্পষ্টতই, আজ যা ঘটেছে এবং আফগানিস্তানে মার্কিন সেনা সদস্যদের প্রাণহানি একটি ট্র্যাজেডি। এটা ভীতিকর। প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলে আমার অভিজ্ঞতা হওয়া সবচেয়ে খারাপ বিষয়গুলোর মধ্যে একটি এটি। কিন্তু, এই মুহূর্তে আমাদের অতিরিক্ত কোনও মূল্যায়ন নেই।

    এদিকে আরেক প্রশ্নের জবাবে সাকি বলেন, এই হামলার পর উদ্ধার অভিযান চালিয়ে নেয়ার জন্য তালেবানদের সঙ্গে ‘সমন্বয় করতে’ হবে মার্কিন বাহিনীকে। তিনি বলেন, দেখুন, তালেবানের ব্যাপারে আমরা কি ভাবছি সেটা নিয়ে অতিরঞ্জিত করতে চাই না। আমরা তাদের বিশ্বাস করি না। তারা আমাদের বন্ধু নয়। আমরা কখনও এটা বলিনি।

    কিন্তু এটাও সত্য যে আফগানিস্তানের বিশাল অঞ্চল এখন তালেবানদের নিয়ন্ত্রণে। আর তালেবানদের সঙ্গে সমন্বয়ের কারণেই আজ পর্যন্ত আমরা ১ লাখ ৪ হাজারের বেশি মানুষ উদ্ধার করতে পেরেছি। ১ লাখ ৪ হাজার মানুষের জীবন বাঁচাতে পেরেছি। আর উদ্ধার অভিযান চালানোর জন্য এই সমন্বয় করাটা জরুরি।

    হোয়াইট হাউজের এই কর্মকর্তা আরও বলেন, এখন, আমি আপনার প্রশ্ন বুঝতে পারছি। তালেবানরা কি জানতো বা তাদের ভূমিকা কি ছিল, তা নিয়ে জানতে চাইছেন আপনি। এই হামলায় তাদের জড়িত থাকার বিষয়ে এই মুহূর্তে আমাদের কোনও মূল্যায়ন নেই। অবশ্যই, এটা এই মুহূর্তের জন্য। যদি সেটা পরিবর্তন হয়, তাহলে আমরা আপনাদের তা জানাবো।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ১০ বছর পূর্তি উদযাপন
    2. সাপাহারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
    3. ইউএনওর সঙ্গে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড়
    4. কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ
    5. বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের দোয়া ও ইফতার মাহফিল
    6. সৈয়দপুরে তারেক রহমানকে দেখতে সড়কের দুই পাশে হাজার হাজার মানুষের উপচে পড়া ভীড়
    7. আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার
    সর্বশেষ সংবাদ
    বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির 
১০ বছর পূর্তি উদযাপন

    বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ১০ বছর পূর্তি উদযাপন

    সাপাহারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    সাপাহারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    
ইউএনওর সঙ্গে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড়

    ইউএনওর সঙ্গে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড়

    কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

    কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

    বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের
দোয়া ও ইফতার মাহফিল

    বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের দোয়া ও ইফতার মাহফিল

    সৈয়দপুরে তারেক রহমানকে দেখতে সড়কের দুই
পাশে হাজার হাজার মানুষের উপচে পড়া ভীড়

    সৈয়দপুরে তারেক রহমানকে দেখতে সড়কের দুই পাশে হাজার হাজার মানুষের উপচে পড়া ভীড়

    আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার

    আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬