Journalbd24.com

বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ১০ বছর পূর্তি উদযাপন   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • পাঞ্জশিরে ৬০০ তালেবান নিহত, দাবি বিদ্রোহীদের
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ সেপ্টেম্বর, ২০২১ ১৪:৩৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ সেপ্টেম্বর, ২০২১ ১৪:৩৯

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    পাঞ্জশিরে ৬০০ তালেবান নিহত, দাবি বিদ্রোহীদের

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ সেপ্টেম্বর, ২০২১ ১৪:৩৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ সেপ্টেম্বর, ২০২১ ১৪:৩৯

    পাঞ্জশিরে ৬০০ তালেবান নিহত, দাবি বিদ্রোহীদের

    আফগানিস্তানের রাজধানী কাবুলের উত্তরে পাঞ্জশির উপত্যকা দখলের লড়াইয়ে এক দিনে প্রায় ৬০০ তালেবান যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি করেছে বিদ্রোহীরা।

    স্থানীয় সময় শনিবার এসব তালেবান সদস্য নিহত হয় বলে দাবি করেন ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট অফ আফগানিস্তানের মুখপাত্র ফাহিম দাশতি।

    রাশিয়ার সংবাদমাধ্যম স্পুৎনিকের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    প্রতিবেদনে ফাহিম দাশতির একটি টুইটবার্তা তুলে ধরা হয়। ওই টুইটে ফাহিম বলেন, ‘(শনিবার) সকাল থেকে পাঞ্জশিরের বিভিন্ন জেলায় প্রায় ৬০০ তালেবানকে নির্মূল করা হয়েছে। এক হাজারের বেশি তালেবান ধরা পড়েছে বা আত্মসমর্পণ করেছে।’

    বিদ্রোহীদের মুখপাত্রের বরাত দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়, আফগানিস্তানের অন্য প্রদেশগুলো থেকে প্রয়োজনীয় সামগ্রী পেতে বেগ পেতে হচ্ছে তালেবানকে।

    গত ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের মধ্য দিয়ে দেশটির ক্ষমতার প্রায় পূর্ণ নিয়ন্ত্রণ নেয় তালেবান। তবে পাঞ্জশির উপত্যকার নিয়ন্ত্রণ নিতে পারেনি সংগঠনটি।

    ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত সময়কার শাসনেও পাঞ্জশিরের দখল নিতে পারেনি তালেবান।

    উপত্যকার নিয়ন্ত্রণ নিতে শনিবারও বিদ্রোহীদের সঙ্গে তুমুল লড়াই হয়েছে তালেবানের। লড়াইয়ে দুই পক্ষ এগিয়ে থাকার কথা জানালেও এর স্বপক্ষে জোর প্রমাণ দিতে পারেনি কেউই।

    তালেবানের মুখপাত্র বিলাল করিমি বলেন, উপত্যকার খিঞ্জ ও উনাবাহ জেলা নিয়ন্ত্রণে এসেছে।

    এর মধ্য দিয়ে পাঞ্জশির প্রদেশের সাত জেলার চারটি তালেবানের নিয়ন্ত্রণে বলে দাবি করেছেন তিনি।

    ‘মুজাহিদরা (তালেবান যোদ্ধা) এখন (প্রদেশের) কেন্দ্রের দিকে এগোচ্ছে’, টুইটে বলেন করিমি।

    তালেবান মুখপাত্রের ওই বক্তব্য অবাস্তব মনে হয় স্থানীয় বিদ্রোহী আহমদ মাসুদের অনুগত যোদ্ধাদের সংগঠন ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টের বক্তব্যে।

    সংগঠনটির ভাষ্য, তাদের যোদ্ধারা খাওয়াক গিরিপথে ‘শত শত সন্ত্রাসীকে’ ঘিরে ফেলেছে। দাশতে রেওয়াক এলাকায় সামরিক যান ও সরঞ্জাম রেখে পালিয়েছে তালেবান।

    ফেসবুকে দেয়া এক পোস্টে বিদ্রোহীদের নেতা মাসুদ জানান, তারা শক্ত হাতে উপত্যকা ধরে রেখেছেন।

    আফগানিস্তানের হেরাতে অধিকারের দাবিতে রাস্তায় নামা নারীদের ‘আমাদের সম্মানিত বোনেরা’ সম্বোধন করে মাসুদ বলেন, এ বিক্ষোভের মধ্য দিয়ে এটা প্রমাণ হয়েছে, আফগানরা ন্যায়ের দাবি ছেড়ে দেয়নি। এতে এ-ও প্রমাণ হয় যে, তারা কোনো হুমকির পরোয়া করে না।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ১০ বছর পূর্তি উদযাপন
    2. সাপাহারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
    3. ইউএনওর সঙ্গে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড়
    4. কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ
    5. বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের দোয়া ও ইফতার মাহফিল
    6. সৈয়দপুরে তারেক রহমানকে দেখতে সড়কের দুই পাশে হাজার হাজার মানুষের উপচে পড়া ভীড়
    7. আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার
    সর্বশেষ সংবাদ
    বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির 
১০ বছর পূর্তি উদযাপন

    বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ১০ বছর পূর্তি উদযাপন

    সাপাহারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    সাপাহারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    
ইউএনওর সঙ্গে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড়

    ইউএনওর সঙ্গে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড়

    কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

    কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

    বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের
দোয়া ও ইফতার মাহফিল

    বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের দোয়া ও ইফতার মাহফিল

    সৈয়দপুরে তারেক রহমানকে দেখতে সড়কের দুই
পাশে হাজার হাজার মানুষের উপচে পড়া ভীড়

    সৈয়দপুরে তারেক রহমানকে দেখতে সড়কের দুই পাশে হাজার হাজার মানুষের উপচে পড়া ভীড়

    আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার

    আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬