Journalbd24.com

বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ১০ বছর পূর্তি উদযাপন   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • বিশ্বের সেরা ১০০ বিমানবন্দরের তালিকায় একটিও নেই বাংলাদেশের
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২১ ১৩:০৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২১ ১৩:০৩

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    বিশ্বের সেরা ১০০ বিমানবন্দরের তালিকায় একটিও নেই বাংলাদেশের

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২১ ১৩:০৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২১ ১৩:০৩

    বিশ্বের সেরা ১০০ বিমানবন্দরের তালিকায় একটিও নেই বাংলাদেশের

    দুই দশকেরও বেশি সময় ধরে যাত্রীদের সন্তুষ্টির ভিত্তিতে বিশ্বের সেরা বিমানবন্দরগুলোর তালিকা প্রকাশ করে আসছে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান স্কাইট্র্যাক্স। সম্প্রতি তারা প্রকাশ করেছে ২০২১ সালে সেরা বিমানবন্দরগুলোর তালিকা। এতে বরাবরের মতোই প্রধান্য ধরে রেখেছে এশিয়া ও ইউরোপ। বিশ্বসেরার এ তালিকায় ভারতের বিমানবন্দর রয়েছে অন্তত চারটি, নাম এসেছে ভুটানেরও। তবে সেরা একশতে জায়গা হয়নি বাংলাদেশের কোনো বিমানবন্দরের। এমনকি এশিয়া ও দক্ষিণ/মধ্য এশিয়ার সেরা ১০ বিমানবন্দরের মধ্যেও নাম নেই বাংলাদেশের।

    জানা যায়, ১৯৯৯ সাল থেকে যাত্রীদের পছন্দের ভিত্তিতে বিশ্বের সেরা বিমানবন্দরগুলোর তালিকা প্রকাশ করে আসছে স্কাইট্র্যাক্স। করোনাভাইরাস মহামারির কারণে আন্তর্জাতিক উড়োজাহাজ চলাচলে সংকট সত্ত্বেও গত আগস্টে ২২তম তালিকা প্রকাশ করেছে তারা।

    স্কাইট্র্যাক্সের বিশেষজ্ঞ ভ্রমণকারীরা বেশ কিছু বিষয়ের ভিত্তিতে বিশ্বের পাঁচ শতাধিক বিমানবন্দরকে মূল্যায়ন করেছেন। এর মধ্যে চেক-ইন, ইমিগ্রেশন, নিরাপত্তা, পরিচ্ছন্নতা, টার্মিনালের পরিবেশ স্বাচ্ছন্দ্য, বার-রেস্তোরাঁ, কেনাকাটাসহ বিমানবন্দরের নানা সুযাগ-সুবিধা বিবেচনা করা হয়েছে। এবারের জরিপে করোনাভাইরাস সম্পর্কিত একটি বিভাগও অন্তর্ভুক্ত করা হয়।

    স্কাইট্র্যাক্সের ২০২১ সালের র‌্যাংকিংয়ে শীর্ষস্থান দখল করেছে কাতারের রাজধানী দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর। সেক্ষেত্রে এটি পেছনে ফেলেছে টানা আট বছর সেরার মুকুট ধরে রাখা সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরকে। তালিকার বিশ্বসেরা ১০ বিমানবন্দরের সাতটিই এশিয়ায় অবস্থিত, এর মধ্যে আবার তিনটিই জাপানের। গত বছর সেরা দশে ইউরোপের দুটি বিমানবন্দর থাকলেও এবার তারা জায়গা করে নিয়েছে তিনটি।


    তালিকা অনুসারে বিশ্বসেরা ১০ বিমানবন্দর হচ্ছে যথাক্রমে দোহার হামাদ বিমানবন্দর, টোকিওর হানেদা বিমানবন্দর, সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর, সিউলের ইনচেন বিমানবন্দর, টোকিওর নারিতা বিমানবন্দর, মিউনিখ বিমানবন্দর, জুরিখ বিমানবন্দর, লন্ডনের হিথ্রো বিমানবন্দর, কানসাই বিমানবন্দর ও হংকং বিমানবন্দর।

    বিশ্বসেরাদের তালিকায় ভারতের দিল্লি বিমানবন্দর রয়েছে ৪৫ নম্বরে। এছাড়া দেশটির হায়দ্রাবাদ, মুম্বাই ও ব্যাঙ্গালুরু বিমানবন্দর রয়েছে যথাক্রমে ৬৪, ৬৫ ও ৭১ নম্বরে।

    ২০২১ সালে এশিয়ার সেরা ১০ বিমানবন্দর নির্বাচিত হয়েছে টোকিওর হানেদা, সিঙ্গাপুরের চাঙ্গি, সিউলের ইনচেন, টোকিওর নারিতা, কানসাই, হংকং, সেন্ট্রেয়ার নাগোয়া, গুয়াংঝু, সাংহাইয়ের হংকিয়াও এবং ফুকুওকা বিমানবন্দর।
    মধ্য/দক্ষিণ এশিয়ার সেরা বিমানবন্দরগুলোর মধ্যে রয়েছে দিল্লি, হায়দ্রাবাদ, মুম্বাই, ব্যাঙ্গালুরু, চেন্নাই, কলম্বো, কলকাতা, পারো, করাচি ও গোয়া বিমানবন্দর। অর্থাৎ এ তালিকায় ভারতের পাশাপাশি শ্রীলঙ্কা, ভুটান ও পাকিস্তানের বিমানবন্দর থাকলেও নেই বাংলাদেশের।

    স্কাইট্র্যাক্সের হিসাবে, চীনের সেরা ১০ বিমানবন্দর হচ্ছে যথাক্রমে গুয়াংঝু, সাংহাইয়ের হংকিয়াও, হাইকো মেইলান, জি’য়ান, শেনঝেন, চেংদু শুয়াংলিউ, চাংশা, সানিয়া ফিনিক্স, বেইজিংয়ের ক্যাপিটাল ও দাক্সিং বিমানবন্দর।
    মধ্যপ্রাচ্যের সেরা ১০ বিমানবন্দর বলা হয়েছে যথাক্রমে দোহার হামাদ বিমানবন্দর, দুবাই, জেদ্দা, মাস্কট, রিয়াদ, মদিনা, আবুধাবি, বাহরাইন, দাম্মাম ও সালালাহ বিমানবন্দরকে।

    ইউরোপের সেরা বিমানবন্দরগুলো হচ্ছে মিউনিখ, জুরিখ, লন্ডনের হিথ্রো, আমস্টারডামের শিফল, হেলসিংকি, প্যারিসের চার্লস ডি গলে, ফ্রাঙ্কফুর্ট, ইস্তাম্বুল, কোপেনহেগেন ও মাদ্রিদ বারাজাস বিমানবন্দর।

    উত্তর আমেরিকার সেরা ১০ বিমানবন্দর হিসেবে স্বীকৃতি পেয়েছে ভ্যাঙ্কুভার, হিউস্টনের জর্জ বুশ বিমানবন্দর, টরন্টো পিয়ারসন, সিনসিনাটি, ডেনভার, আটলান্টা, হিউস্টনের হবি, সিয়াটল-টাকোমা, সানফ্র্যান্সিসকো ও মন্ট্রিল বিমানবন্দর।

    এছাড়া, সবচেয়ে বেশি উন্নতি করা বিমানবন্দর হিসেবে স্বীকৃতি পেয়েছে তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দর। এ তালিকায় দ্বিতীয় হয়েছে গুয়াংঝু বাইয়ুন বিমানবন্দর এবং তৃতীয় হিউস্টনের হবি বিমানবন্দর।

    সূত্র: স্কাইট্র্যাক্স, বিজনেস ইনসাইডার

     

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ১০ বছর পূর্তি উদযাপন
    2. সাপাহারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
    3. ইউএনওর সঙ্গে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড়
    4. কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ
    5. বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের দোয়া ও ইফতার মাহফিল
    6. সৈয়দপুরে তারেক রহমানকে দেখতে সড়কের দুই পাশে হাজার হাজার মানুষের উপচে পড়া ভীড়
    7. আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার
    সর্বশেষ সংবাদ
    বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির 
১০ বছর পূর্তি উদযাপন

    বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ১০ বছর পূর্তি উদযাপন

    সাপাহারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    সাপাহারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    
ইউএনওর সঙ্গে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড়

    ইউএনওর সঙ্গে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড়

    কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

    কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

    বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের
দোয়া ও ইফতার মাহফিল

    বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের দোয়া ও ইফতার মাহফিল

    সৈয়দপুরে তারেক রহমানকে দেখতে সড়কের দুই
পাশে হাজার হাজার মানুষের উপচে পড়া ভীড়

    সৈয়দপুরে তারেক রহমানকে দেখতে সড়কের দুই পাশে হাজার হাজার মানুষের উপচে পড়া ভীড়

    আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার

    আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬