Journalbd24.com

বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ১০ বছর পূর্তি উদযাপন   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • ৯/১১ হামলার ২০ বছর, ঐক্যের ডাক বাইডেনের
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২১ ১৩:০৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২১ ১৩:০৫

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    ৯/১১ হামলার ২০ বছর, ঐক্যের ডাক বাইডেনের

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২১ ১৩:০৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২১ ১৩:০৫

    ৯/১১ হামলার ২০ বছর, ঐক্যের ডাক বাইডেনের

    যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার ২০ বছর আজ। ২০০১ সালের এই দিনে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার শিকার হয়েছিল ক্ষমতাধর যুক্তরাষ্ট্র। সেদিন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার পাশাপাশি হামলা হয়েছিল যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগনেও। এছাড়া ছিনতাই হওয়া আরও একটি বিমান বিধ্বস্ত হয়েছিল পেনসিলভানিয়ার শাঙ্কসভিলে।

    ওসামা বিন লাদেনের নেতৃত্বাধীন আল-কায়েদার জঙ্গিরা ভয়াবহ ওই হামলা চালায়। এতে দুই হাজার ৯৭৭ জন প্রাণ হারান। আহত হন আরও ছয় হাজারের বেশি মানুষ। এদিকে টুইন টাওয়ার হামলার ২০ বছর স্মরণকালে ঐক্যের ডাক দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দেশজুড়ে ওই সন্ত্রাসী হামলায় হতাহতদের স্মরণ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

    টুইট টাওয়ার হামলার ২০ বছরের প্রাক্কালে প্রেসিডেন্ট বাইডেনের একটি ভিডিও প্রকাশ হয়েছে। সেখানে তিনি ভয়াবহ ওই হামলায় হতাহতদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। একই সঙ্গে ওই হামলার পর জরুরি বিভাগের যেসব কর্মীরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে অন্যদের প্রাণ বাঁচাতে এগিয়ে এসেছিলেন তাদের প্রতিও শ্রদ্ধা জানিয়েছেন তিনি।

    স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রে ৯/১১ হামলাকে স্মরণ করে বিভিন্ন আয়োজন করা হয়েছে। প্রেসিডেন্ট বাইডেন বলেন, যতই সময় পার হয়ে যাক না কেন, এই স্মৃতিগুলো সবকিছুকে যন্ত্রণাদায়কভাবেই ফিরিয়ে আনে যেন মনে হবে আপনি কয়েক সেকেন্ড আগেই এই খবর পেয়েছেন।

    ওই হামলার পর আমেরিকার মুসলিমদের বিরুদ্ধে ভয়, ক্ষোভ, সহিংসতা এবং বৈরী আচরণ করা হয়েছে বলে তিনি স্বীকার করেছেন। তবে তার মতে, মানুষের মধ্যে ঐক্যই ছিল যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি। তিনি বলেন, আমরা এটা শিখেছি যে, ঐক্য এমন একটি জিনিস যাকে কখনওই ভাঙতে দেওয়া যাবে না।

    আল-কায়েদার সঙ্গে জড়িত ১৯ জঙ্গি চারটি উড়োজাহাজ ছিনতাই করে যুক্তরাষ্ট্রের তিনটি জায়গায় আত্মঘাতী হামলা চালায়। ভয়াবহ ওই হামলার পর এতগুলো বছর কেটে গেলেও যুক্তরাষ্ট্রে একই ধরনের হামলা হওয়ার শঙ্কা কাটেনি। বরং বর্তমান বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপটে এ ধরনের আরো হামলার আশঙ্কা বাড়ছে।

    সেদিন দুটি প্লেন আঘাত হানে নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বা টুইন টাওয়ারে। দুটি বিমানের লক্ষ্য ছিল ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উত্তর ও দক্ষিণ টাওয়ার। ওই হামলার ৫০ মিনিট না যেতেই তৃতীয় উড়োজাহাজটি বিধ্বস্ত হয় ওয়াশিংটনে মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগনে। আর চতুর্থ বিমানটি পেনসিলভানিয়ার শাঙ্কসভিলেতে একটি খালি মাঠে বিধ্বস্ত হয়।

    এদিকে, স্থানীয় সময় শনিবার প্রেসিডেন্ট জো বাইডেন স্মরণ সভায় অংশ নেবেন। তিনি ৯/১১ হামলার তিনটি স্থান পরিদর্শন করবেন। এ সময় তার সঙ্গে থাকবেন মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন।

     

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ১০ বছর পূর্তি উদযাপন
    2. সাপাহারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
    3. ইউএনওর সঙ্গে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড়
    4. কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ
    5. বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের দোয়া ও ইফতার মাহফিল
    6. সৈয়দপুরে তারেক রহমানকে দেখতে সড়কের দুই পাশে হাজার হাজার মানুষের উপচে পড়া ভীড়
    7. আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার
    সর্বশেষ সংবাদ
    বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির 
১০ বছর পূর্তি উদযাপন

    বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ১০ বছর পূর্তি উদযাপন

    সাপাহারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    সাপাহারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    
ইউএনওর সঙ্গে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড়

    ইউএনওর সঙ্গে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড়

    কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

    কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

    বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের
দোয়া ও ইফতার মাহফিল

    বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের দোয়া ও ইফতার মাহফিল

    সৈয়দপুরে তারেক রহমানকে দেখতে সড়কের দুই
পাশে হাজার হাজার মানুষের উপচে পড়া ভীড়

    সৈয়দপুরে তারেক রহমানকে দেখতে সড়কের দুই পাশে হাজার হাজার মানুষের উপচে পড়া ভীড়

    আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার

    আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬