Journalbd24.com

বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ১০ বছর পূর্তি উদযাপন   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • বেয়াই সেজে মেয়ের শ্বশুরবাড়ি থেকে লাখ টাকা নিয়ে উধাও
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২১ ১১:৩১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২১ ১১:৩১

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    বেয়াই সেজে মেয়ের শ্বশুরবাড়ি থেকে লাখ টাকা নিয়ে উধাও

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২১ ১১:৩১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২১ ১১:৩১

    বেয়াই সেজে মেয়ের শ্বশুরবাড়ি থেকে লাখ টাকা নিয়ে উধাও

    আত্মীয় পরিচয় দিয়ে বাড়িতে থেকে, খেয়ে শেষে লাখ টাকা নিয়ে চম্পট দিয়েছেন চোর। যাকে বলে একেবারে সিনেমার কায়দায় চুরি। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ এলাকায়। ওই ব্যক্তির নামে থানায় অভিযোগও করে ভুক্তভোগীর পরিবার। পুলিশ এরই মধ্যে ঘটনার তদন্ত শুরু করছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

    গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, কৃষ্ণগঞ্জের দুর্গাপু্র এলাকার পুকুরপাড়ার বাসিন্দা অমর বিশ্বাসের বড় ছেলের সঙ্গে বিয়ে হয় হাঁসখালির গাজনা কমলপুরের বাসিন্দা অসীম শিকদারের মেয়ে অদিতির।

    অসীমের পরিবারের বক্তব্য, কয়েকদিন আগে তাদের গাজনার বাড়িতে এক ব্যক্তি এসে উপস্থিত হন। তিনি নিজেকে অসীমের ‘ভাই’ বাবলু শিকদার বলে পরিচয় দেন। তিনি অসীমের দূর সম্পর্কে ভাই বলে দাবি করেন। অসীম এর সত্যতা যাচাই করতে আত্মীয়-স্বজনদের বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তিনি এমনভাবে সবকিছু বলেন, যেন তিনি অনেক দিনের পরিচিত।

    অসীমের পরিবার ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করে, হয়তো সময়ের ব্যবধানে আত্মীয়কে চিনতে পারছেন না তারা। এরপর বাবলু ধীরে ধীরে তার অতীতের অনেক কথা বলেন। অনেক ব্যক্তিগত তথ্য দিয়ে ওই পরিবারে বিশ্বাসের জায়গা তৈরি করেন। এভাবেই অসীমের বাড়িতে আশ্রয় পান বাবলু।

    অসীমের বাড়িতে থেকে বাজার করা, জিনিসপত্র কেনা ইত্যাদি করে পরিবারের সবার মন জয় করে নেন বাবলু। কয়েকদিনের মধ্যে পরিবারের সবার নয়নের মণি হয়ে ওঠেন তিনি। এরপর অসীম তার মেয়েকে ফোনে বাবলুর কথা জানান। মেয়ে শুনে বাবাকে বলেন, ‘‌তুমি কাকাকে বাড়ি নিয়ে আসো।’ বাড়ির পাশে মেয়ের শ্বশুরবাড়ি হওয়ায় তিনি মেয়ের কথা ফেলতে পারেননি। মেয়ের কথামতো বাবলুকে নিয়ে মেয়ের শ্বশুরবাড়িতে হাজির হন তিনি।

    এরপর মেয়ে অদিতির শ্বশুরবাড়ির পরিবারের সঙ্গেও মিশে যান বাবলু। অসীম মেয়ের বাড়ি থেকে চলে গেলেও তিনি থেকে যান। কিছু কাজে সহযোগিতা করায় অদিতির শ্বশুর অমর বিভিন্ন বিষয়ে বাবলুর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে শুরু করেন। ধীরে ধীরে অদিতির শ্বশুরবাড়ির লোকজনের নির্ভরতা বাড়তে থাকে বাবলুর ওপর। বাবুলর কথামতো পাট বিক্রি করে মোট এক লাখ ৬০ হাজার পান অদিতির শ্বশুর। তিনি ভাবেন, এই টাকার সঙ্গে জমানো কিছু অর্থ মিলিয়ে বাড়িতে ছাদ দেবেন তিনি। এতে পাশে দাঁড়াতে চান বাবলুও।

    এভাবে মোট ১২ দিন অদিতির শ্বশুরবাড়িতে ছিলেন বাবলু। তারপর হঠাৎ একদিন বাবলু বলেন, ‘আমাকে জরুরি কাজে বনগাঁ যেতে হবে।’ সরল মনে বেয়াইকে (বাবলু) স্টেশনে ছেড়ে দিয়ে আসেন অদিতির শ্বশুর।

    এরপর খোঁজ পড়ে জমানো টাকার। দেখা যায়, সব টাকা উধাও। মোট দুই লাখ ৩০ হাজার টাকা নেই সেখানে। বাবলুকে ফোন দিলে নম্বর বন্ধ পাওয়া যায়। বুঝতে অসুবিধা হয় না, আত্মীয় পরিচয়ে ঠকিয়ে বাড়ির টাকা চুরি করে পালিয়েছেন কথিত ‘বেয়াই’।

    এই ঘটনার পর অদিতি গণমাধ্যমকে জানান, ‘টাকা খোয়া যাওয়ার শোকে শ্বশুরমশাই প্রায় খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছেন। আত্মহত্যাও করার চেষ্টা করেছেন। তার দুই ছেলে। তারাও বাইরে কাজে গিয়েছেন। এখন কী করবো ভেবে উঠতে পারছি না।’

     

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ১০ বছর পূর্তি উদযাপন
    2. সাপাহারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
    3. ইউএনওর সঙ্গে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড়
    4. কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ
    5. বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের দোয়া ও ইফতার মাহফিল
    6. সৈয়দপুরে তারেক রহমানকে দেখতে সড়কের দুই পাশে হাজার হাজার মানুষের উপচে পড়া ভীড়
    7. আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার
    সর্বশেষ সংবাদ
    বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির 
১০ বছর পূর্তি উদযাপন

    বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ১০ বছর পূর্তি উদযাপন

    সাপাহারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    সাপাহারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    
ইউএনওর সঙ্গে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড়

    ইউএনওর সঙ্গে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড়

    কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

    কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

    বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের
দোয়া ও ইফতার মাহফিল

    বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের দোয়া ও ইফতার মাহফিল

    সৈয়দপুরে তারেক রহমানকে দেখতে সড়কের দুই
পাশে হাজার হাজার মানুষের উপচে পড়া ভীড়

    সৈয়দপুরে তারেক রহমানকে দেখতে সড়কের দুই পাশে হাজার হাজার মানুষের উপচে পড়া ভীড়

    আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার

    আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬