Journalbd24.com

বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ১০ বছর পূর্তি উদযাপন   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • জয়ের আভাস মিলছে জাস্টিন ট্রুডোর
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২১ ১০:৪৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২১ ১০:৪৯

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    জয়ের আভাস মিলছে জাস্টিন ট্রুডোর

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২১ ১০:৪৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২১ ১০:৪৯

    জয়ের আভাস মিলছে জাস্টিন ট্রুডোর

    আবারও ক্ষমতায় আসতে পারেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, এমন আভাস মিলছে। যদিও ফলাফল আসতে এখনো দেরি। তবে সোমবার অনুষ্ঠিত ৪৪তম সাধারণ নির্বাচনে তুমুল লড়াইয়ের কারণে সংসদে সংখ্যাগরিষ্ঠ আসন হয়তো পাবে না তার দল। খবর রয়টার্সের।

    সংখ্যাগরিষ্ঠতা না থাকায় দেশ পরিচালনা করতে গিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের সময় অন্যান্য রাজনৈতিক দলের ওপর নির্ভর করতে হয় জাস্টিন ট্রুডোকে। এবার করোনা মহামারির মধ্যে সংসদে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করার লক্ষ্যে দুই বছর আগে নির্বাচন দিয়েছেন ট্রুডো।

    কিন্তু কানাডার সাধারণ মানুষ খুব একটা সন্তুষ্ট নয় বেশকিছু ইস্যুতে। ফলে ৪৯ বছর বয়সী ট্রুডো সঙ্কট আরও ঘনীভূত হওয়ার শঙ্কা করছিলেন। ট্রুডোর লিবারেল পার্টির সদস্যরা এখন মনে করছেন যে, হাউজ অব কমন্সে ৩৩৮টি আসনের বিপরীতে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে।

    আগস্টে পরিচালিত এক জরিপের ফলাফলে ট্রুডো এগিয়ে ছিলেন। জনমত জরিপে ক্ষমতাসীন লিবারেল পার্টি এগিয়ে থাকলেও ব্যবধান খুব সামান্য। ফলে বিরোধী নেতা এরিন ও’টুলের কনজারভেটিভ পার্টির জয়ের সম্ভাবনাও দেখেন কেউ কেউ।

    আঞ্চলিক ফলাফলের প্রাথমিকভাবে পাওয়া তথ্যে চারটি রাজ্যের ৩২টি আসনের মধ্যে ২৩টিতে এগিয়ে রয়েছে লিবারেলরা। এর আগে যেখানে ২৭টি আসন পায় ট্রুডোর দল। অন্যদিকে, বিরোধী নেতা এরিন ও’টুলের রক্ষণশীল দল নয়টিতে এগিয়ে রয়েছে।

    সংসদের ৩৩৮টি আসনে ভোটার দুই কোটি ৭০ লাখ। এককভাবে সরকার গঠনে যেকোনো দলকে কমপক্ষে ১৭০টি আসনে জয় পেতে হবে।

    সংখ্যালঘু সরকারের প্রধানমন্ত্রী ট্রুডো এবার একক সরকার গঠন করতে পারবেন কি-না, নাকি আসন হারিয়ে সংসদে বিরোধীদের শক্তিশালী হয়ে ওঠার সুযোগ দেবেন, এখন সেই শঙ্কা তৈরি হয়েছে।

    লিবারেল পার্টির সাবেক উপদেষ্টা স্কট রিড বলেছেন, আগাম নির্বাচনের সিদ্ধান্ত খুব দ্রুত হয়ে গেছে, যার ফলে কানাডাজুড়ে আঞ্চলিক প্রতিযোগিতার ফল ভিন্ন হতে পারে।

    তিনি আরও বলেন, আটলান্টিক কানাডার ফলাফলই ঘুরিয়ে দিতে পারে পুরো নির্বাচনের ফলাফলের মোড়, যা লিবারেলদের জন্য উদ্বেগের বিষয়।

    স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টা ৩০ মিনিটে ভোটগ্রহণ শেষ হয়েছে। সবচেয়ে বেশি আসন রয়েছে অন্টেরিও ও কিউবেকে, ১৯৯টি, যা পুরো দেশের অর্ধেকেরও বেশি।

    মেইল ভোট গণনার কারণে হয়তো ফলাফল পেতে একটু বেশি সময় লাগবে। এখনো মেইলের মাধ্যমে দেওয়া আট লাখের মতো ভোট গণনা শুরু হয়নি বলে জানা গেছে।

    এবারের ভোটে করোনা মহামারি ছাড়াও দেশের অর্থনীতি, আবাসন, জলবায়ু সঙ্কট, স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোও ভোটারদের মনে দাগ কেটেছে। তবে ট্রুডো আবার ক্ষমতায় ফিরলে কতটুকু স্বাভাবিক পরিস্থিতি তৈরি করতে পারবেন সে শঙ্কা থেকেই যাচ্ছে।

     

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ১০ বছর পূর্তি উদযাপন
    2. সাপাহারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
    3. ইউএনওর সঙ্গে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড়
    4. কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ
    5. বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের দোয়া ও ইফতার মাহফিল
    6. সৈয়দপুরে তারেক রহমানকে দেখতে সড়কের দুই পাশে হাজার হাজার মানুষের উপচে পড়া ভীড়
    7. আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার
    সর্বশেষ সংবাদ
    বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির 
১০ বছর পূর্তি উদযাপন

    বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ১০ বছর পূর্তি উদযাপন

    সাপাহারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    সাপাহারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    
ইউএনওর সঙ্গে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড়

    ইউএনওর সঙ্গে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড়

    কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

    কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

    বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের
দোয়া ও ইফতার মাহফিল

    বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের দোয়া ও ইফতার মাহফিল

    সৈয়দপুরে তারেক রহমানকে দেখতে সড়কের দুই
পাশে হাজার হাজার মানুষের উপচে পড়া ভীড়

    সৈয়দপুরে তারেক রহমানকে দেখতে সড়কের দুই পাশে হাজার হাজার মানুষের উপচে পড়া ভীড়

    আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার

    আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬