Journalbd24.com

বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ১০ বছর পূর্তি উদযাপন   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • খুব শিগগির স্কুলে যাবে আফগান মেয়েরা, আশা ইমরান খানের
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২১ ১২:২৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২১ ১২:২৬

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    খুব শিগগির স্কুলে যাবে আফগান মেয়েরা, আশা ইমরান খানের

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২১ ১২:২৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২১ ১২:২৬

    খুব শিগগির স্কুলে যাবে আফগান মেয়েরা, আশা ইমরান খানের

    পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, প্রতিবেশী আফগান নারীদের স্কুলে যেতে না দেওয়া হলে তা হবে ইসলামের পরিপন্থি। বিবিসিকে দেওয়া এক সাক্ষাতকারে ইমরান খান বলেন, আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের স্বীকৃতি পেতে গেলে নতুন তালেবান সরকারকে কিছু শর্ত পূরণ করতে হবে।

    তালেবানের নেতৃত্বে সবার অংশগ্রহণ এবং মানবাধিকারের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী ইমরান খান আরও বলেন, আফগানিস্তানকে নিজেদের দেশকে সন্ত্রাসীদের আস্তানায় ব্যবহার করতে দেওয়া উচিত হবে না যারা পাকিস্তানের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে।

    গত সপ্তাহে ছেলেদের জন্য স্কুল খুলে দেওয়ার ঘোষণা দেয় তালেবান। কিন্তু মেয়েদের স্কুলে যাওয়ার বিষয়ে কিছুই জানানো হয়নি। ইমরান খান আশা প্রকাশ করেছেন যে, মেয়েরাও খুব শিগগিরই আবারও স্কুলে ফিরতে পারবে।

    বিবিসিকে দেওয়া সাক্ষাতকারে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, তালেবান ক্ষমতায় আসার পর যেসব বিবৃতি দিয়েছে তা খুবই উৎসাহজনক। তিনি বলেন, আমার মনে হয় তারা মেয়েদেরকেও স্কুলে যাওয়ার অনুমতি দেবে। তিনি বলেন, মেয়েদের শিক্ষা অর্জন উচিত নয় এমন ধারণা ইসলামিক নয়। এই চিন্তার সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই।

    এদিকে মঙ্গলবার তালেবানের এক মুখপাত্র জানিয়েছেন, মেয়েদের স্কুল খুলে দেওয়ার বিষয়ে কাজ চলছে। তবে কবে নাগাদ মেয়েদের স্কুল খুলে দেওয়া হবে সে বিষয়ে কোনো সময়সীমা জানাতে পারেননি তিনি। দেশটিতে ছেলেরা স্কুলে যেতে পারলেও হাই স্কুলের মেয়ে শিশুরা এখনও স্কুলে যেতে পারছে না। এ নিয়ে বেশ সমালোচনা শুরু হয়েছে।

    এর আগে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তালেবান ক্ষমতায় থাকাকালীন সময়ে মেয়েদের স্কুলে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা ছিল। সে সময় কোনো পুরুষ অভিভাবক ছাড়া নারীরা বাড়ির বাইরে বের হতে পারতেন না। কিন্তু তালেবানের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের পরিস্থিতি আলাদা।

    তালেবান বলছে, ইসলামি আইনের অধীনে নারীদের অধিকার সম্মানের সঙ্গেই রক্ষা করা হবে। তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ কাবুলে এক সংবাদ সম্মেলনে বলেন, মেয়েদের স্কুলে যাওয়ার বিষয়ে কঠোরভাবে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়। যত দ্রুত সম্ভব এটা বাস্তবায়নের চেষ্টা চলছে।

     

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ১০ বছর পূর্তি উদযাপন
    2. সাপাহারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
    3. ইউএনওর সঙ্গে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড়
    4. কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ
    5. বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের দোয়া ও ইফতার মাহফিল
    6. সৈয়দপুরে তারেক রহমানকে দেখতে সড়কের দুই পাশে হাজার হাজার মানুষের উপচে পড়া ভীড়
    7. আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার
    সর্বশেষ সংবাদ
    বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির 
১০ বছর পূর্তি উদযাপন

    বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ১০ বছর পূর্তি উদযাপন

    সাপাহারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    সাপাহারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    
ইউএনওর সঙ্গে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড়

    ইউএনওর সঙ্গে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড়

    কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

    কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

    বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের
দোয়া ও ইফতার মাহফিল

    বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের দোয়া ও ইফতার মাহফিল

    সৈয়দপুরে তারেক রহমানকে দেখতে সড়কের দুই
পাশে হাজার হাজার মানুষের উপচে পড়া ভীড়

    সৈয়দপুরে তারেক রহমানকে দেখতে সড়কের দুই পাশে হাজার হাজার মানুষের উপচে পড়া ভীড়

    আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার

    আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬