Journalbd24.com

বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ১০ বছর পূর্তি উদযাপন   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • জার্মানিতে জাতীয় নির্বাচন আজ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২১ ১১:৩৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২১ ১১:৩৩

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    জার্মানিতে জাতীয় নির্বাচন আজ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২১ ১১:৩৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২১ ১১:৩৩

    জার্মানিতে জাতীয় নির্বাচন আজ

    জার্মানির জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে রোববার (২৬ সেপ্টেম্বর)। এদিন স্থানীয় সময় সকাল ৮টা থেকে বিকেল ৬টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। অ্যাঙ্গেলা মের্কেলের দীর্ঘ ১৬ বছরের শাসনামলের পর এ নির্বাচনের মাধ্যমে নতুন চ্যান্সেলর পেতে যাচ্ছে জার্মানরা।

    ২০০৫ সাল থেকে টানা ১৬ বছর জার্মানির চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করছেন আঙ্গেলা মের্কেল। পূর্বঘোষণা অনুযায়ী তিনি এবার চ্যান্সেলর পদে লড়ছেন না। ফলে রোববারের ফেডারেল নির্বাচনের মাধ্যমে নতুন চ্যান্সেলরের হাতে ক্ষমতা হস্তান্তর করে রাজনীতি থেকে বিদায় নেবেন দেশটির জনপ্রিয় এ চ্যান্সেলর।

    এবার নির্বাচনে চ্যান্সেলর পদের জন্য লড়ছেন তিনজন প্রার্থী। আঙ্গেলা মের্কেলের দল ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন (সিডিইউ) থেকে চ্যান্সেলর পদে লড়ছেন দলটির বর্তমান চেয়ারম্যান আরমিন লাশেট। লাশেট জনসংখ্যার হিসাবে জার্মানির সবচেয়ে বড় রাজ্য নর্থ রাইন-ওয়েস্টফালিয়ারের (এনআরডব্লিউ) বর্তমান মুখ্যমন্ত্রী।

    সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি) থেকে চ্যান্সেলর পদে লড়ছেন জার্মানির বর্তমান ভাইস চ্যান্সেলর এবং অর্থমন্ত্রী ওলাফ শোলজ। তার দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা রয়েছে।

    এছাড়া পরিবেশবাদী দল গ্রিন পার্টি থেকে চ্যান্সেলর পদে লড়ছেন আনালেনা বেয়ারবক। তিনি বর্তমানে দলটির প্রধান এবং ২০১৩ সাল থেকে জার্মান পার্লামেন্টের সদস্য। পরিবেশবাদী রাজনৈতিক দল হিসেবে বর্তমানে গ্রিন পার্টির সমর্থন ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় এ বছর দলটি উল্লেখযোগ্য সংখ্যক ভোট পাবে বলে ধারনা করা হচ্ছে।

    এদিকে, জার্মানির ফেডারেল নির্বাচনে দেশটির সোয়েস্ট জেলার নির্বাচনী আসন নম্বর ১৪৬-এ গ্রিন পার্টি থেকে নির্বাচন করছেন প্রবাসী বাংলাদেশি শাহাবুদ্দিন মিয়া। তিনিই জার্মান সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে অংশ নেওয়া প্রথম বাংলাদেশি।

    জার্মানির ফেডারেল নির্বাচনে একজন ভোটারকে দুটি ভোট দিতে হয়। একটি সরাসরি তার এলাকার সদস্য প্রার্থীকে এবং অন্যটি যেকোনো একটি রাজনৈতিক দলকে।

    জার্মানির ফেডারেল পার্লামেন্টের (বুন্দেস্টাগ) ৫৯৮টি আসনের অর্ধেক অর্থাৎ ২৯৯টি আসনের সদস্যরা সরাসরি ভোটে নির্বাচিত হবেন। বাকি অর্ধেক সদস্য নির্বাচিত হবেন সারাদেশে দলের প্রাপ্ত ভোটের হিসাবে। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছয় কোটি ৪০ লাখ।

     

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ১০ বছর পূর্তি উদযাপন
    2. সাপাহারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
    3. ইউএনওর সঙ্গে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড়
    4. কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ
    5. বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের দোয়া ও ইফতার মাহফিল
    6. সৈয়দপুরে তারেক রহমানকে দেখতে সড়কের দুই পাশে হাজার হাজার মানুষের উপচে পড়া ভীড়
    7. আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার
    সর্বশেষ সংবাদ
    বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির 
১০ বছর পূর্তি উদযাপন

    বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ১০ বছর পূর্তি উদযাপন

    সাপাহারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    সাপাহারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    
ইউএনওর সঙ্গে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড়

    ইউএনওর সঙ্গে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড়

    কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

    কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

    বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের
দোয়া ও ইফতার মাহফিল

    বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের দোয়া ও ইফতার মাহফিল

    সৈয়দপুরে তারেক রহমানকে দেখতে সড়কের দুই
পাশে হাজার হাজার মানুষের উপচে পড়া ভীড়

    সৈয়দপুরে তারেক রহমানকে দেখতে সড়কের দুই পাশে হাজার হাজার মানুষের উপচে পড়া ভীড়

    আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার

    আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬