Journalbd24.com

বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ১০ বছর পূর্তি উদযাপন   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • মুখোমুখি ভারত-পাকিস্তান
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২১ ১১:৩৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২১ ১১:৩৫

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    মুখোমুখি ভারত-পাকিস্তান

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২১ ১১:৩৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২১ ১১:৩৫

    মুখোমুখি ভারত-পাকিস্তান

    নিউইয়র্কে জাতিসংঘ অধিবেশনে বাগযুদ্ধে জড়িয়েছে পাকিস্তান ও ভারত। সাধারণ পরিষদের অধিবেশনে শুক্রবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, ভারত তার দেশের ‘মুসলমানদের ওপর সন্ত্রাসের রাজত্ব’ কায়েম করেছে। এর জবাবে জাতিসংঘ মিশনে ভারতের ফার্স্ট সেক্রেটারি স্নেহা দুবে বলেন, ‘পাকিস্তান যে জঙ্গিদের আশ্রয় দেয় এটা সবাই জানে। পাকিস্তান তাদের উঠোনে সন্ত্রাসীদের লালন করে।’ ইমরান খান ভারতে ক্ষমতাসীন মোদি সরকারকে ‘ফ্যাসিস্ট’ বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, ‘ইসলাম ভীতির সবচেয়ে খারাপ ও সবচেয়ে বিস্তৃত রূপ এখন ভারত শাসন করছে। ফ্যাসিস্ট আরএসএস-বিজেপি শাসনে বিদ্বেষপূর্ণ হিন্দুত্ববাদী আদর্শ প্রচার করা হচ্ছে, ভারতের ২০ কোটি মুসলিম সম্প্রদায়ের ওপর ভয় ও সহিংসতার রাজত্ব কায়েম করা হয়েছে।’

    ইমরানের বক্তব্যের জবাবে ‘রাইট টু রিপ্লাই’তে পাক প্রধানমন্ত্রীর বক্তব্যের কড়া জবাব দেন স্নেহা দুবে। তিনি বলেন, ‘পাকিস্তান যে জঙ্গিদের আশ্রয় দেয় এটা সবাই জানে। জঙ্গিদের সঙ্গে সম্পর্কের দীর্ঘ ইতিহাস রয়েছে তাদের। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষিদ্ধ তালিকাভুক্ত সবচেয়ে বেশি সংখ্যক জঙ্গি সংগঠনকে অতিথি হিসাবে দেশে রাখার রেকর্ড রয়েছে পাকিস্তানের। কয়েক দিন আগে নাইন ইলেভেনের হামলার ২০তম বছর ছিল। বিশ্ব ভোলেনি এই হামলার প্রধান ওসামা বিন লাদেন পাকিস্তানে আশ্রয় পেয়েছিল। এমনকি এখনো সেই দেশে লাদেনকে শহিদ হিসাবে গৌরবান্বিত করা হয়।’

    স্নেহা দুবে বলেন, জম্মু-কাশ্মির এবং লাদাখের অঞ্চলগুলো ভারতের অবিচ্ছেদ্য এবং অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে। দুবে পাকিস্তানকে উদ্দেশ করে বলেন, গোটা বিশ্ব তার নীতির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ দেশটি তার বাড়ির উঠোনে সন্ত্রাসীদের লালন-পালন করছে। বহুত্ববাদ এমন একটি ধারণা যা পাকিস্তানের জন্য বোঝা খুবই কঠিন।

    মিয়ানমারে গণতন্ত্র ফেরাতে মোদি-বাইডেনের বিবৃতি : মিয়ানমারের অভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশটিতে দ্রুত গণতন্ত্র ফিরিয়ে আনা, রাজনৈতিক বন্দিদের মুক্তি এবং সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ভারত। শুক্রবার হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকের পর যৌথ বিবৃতিতে আসিয়ানের পাঁচ দফা বাস্তবায়নেরও তাগিদ দেয় এই দুই দেশ। বিবৃতিতে মিয়ানমারে যেকোনো মূল্যে সহিংসতা বন্ধে ব্যবস্থা নেওয়ার ওপর জোর দিয়েছেন মোদি ও বাইডেন। চলতি বছরের ১ ফেব্র“য়ারি ভোরে মিয়ানমারের সু চি সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলে নেয় জান্তা সরকার।

    জাতিসংঘ অধিবেশনে ভাষণের সুযোগ পাচ্ছে না তালেবান : আফগানিস্তানের তালেবান নেতৃত্বাধীন সরকারের মনোনীত প্রতিনিধি জাতিসংঘের চলমান সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়ার সুযোগ পাচ্ছেন না। তবে উৎখাত হওয়ার সরকারের মনোনীত আফগান দূত সোমবার ভাষণ দেবেন। শুক্রবার জাতিসংঘের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। জাতিসংঘের মুখপাত্র স্টেফানি দুজারিক বলেন, আপাতত আফগানিস্তানের প্রতিনিধি হিসাবে গুলাম এম ইসাকজাইয়ের নাম তালিকাভুক্ত রয়েছে। তালেবান দ্বারা উৎখাত হওয়া আফগান সরকারের প্রতিনিধি হিসাবে ইসাকজাই জাতিসংঘে নিযুক্ত ছিলেন।

     

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ১০ বছর পূর্তি উদযাপন
    2. সাপাহারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
    3. ইউএনওর সঙ্গে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড়
    4. কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ
    5. বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের দোয়া ও ইফতার মাহফিল
    6. সৈয়দপুরে তারেক রহমানকে দেখতে সড়কের দুই পাশে হাজার হাজার মানুষের উপচে পড়া ভীড়
    7. আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার
    সর্বশেষ সংবাদ
    বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির 
১০ বছর পূর্তি উদযাপন

    বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ১০ বছর পূর্তি উদযাপন

    সাপাহারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    সাপাহারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    
ইউএনওর সঙ্গে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড়

    ইউএনওর সঙ্গে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড়

    কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

    কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

    বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের
দোয়া ও ইফতার মাহফিল

    বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের দোয়া ও ইফতার মাহফিল

    সৈয়দপুরে তারেক রহমানকে দেখতে সড়কের দুই
পাশে হাজার হাজার মানুষের উপচে পড়া ভীড়

    সৈয়দপুরে তারেক রহমানকে দেখতে সড়কের দুই পাশে হাজার হাজার মানুষের উপচে পড়া ভীড়

    আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার

    আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬