Journalbd24.com

বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ১০ বছর পূর্তি উদযাপন   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • ব্রিটেনে জ্বালানি সংকট, মাঠে নামছে সেনাবাহিনী
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২১ ১৬:১১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২১ ১৬:১১

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    ব্রিটেনে জ্বালানি সংকট, মাঠে নামছে সেনাবাহিনী

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২১ ১৬:১১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২১ ১৬:১১

    ব্রিটেনে জ্বালানি সংকট, মাঠে নামছে সেনাবাহিনী

    ব্রিটেনে জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামছে সেনাবাহিনী। চারদিন ধরে বিভিন্ন জ্বালানি পাম্প বন্ধ থাকায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। জ্বালানি সংকট দেখা দেওয়ায় আতঙ্কিত হয়ে গাড়িচালকরা পাম্পগুলোতে ভিড় করছেন। ফলে পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে।

    জ্বালানি সংকট মোকাবিলা করে পরিস্থিতি স্বাভাবিক করতে প্রায় ১৫০ সামরিক ট্যাঙ্কার প্রস্তুত রাখা হয়েছে। পরিবহনমন্ত্রী গ্র্যান্ট শ্যাপস বলেন, লোকজন আতঙ্কিত হয়ে জ্বালানি কেনা শুরু করেছেন। এই সংকট কমাতে অস্থায়ী পদক্ষেপ হিসেবে সেনাবাহিনী মোতায়েন করে সরবরাহ ব্যবস্থায় অতিরিক্ত সক্ষমতা যোগানের চেষ্টা করা হচ্ছে।

    এক্ষেত্রে সেনাবাহিনীর ট্যাঙ্কার চালকদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানানো হয়েছে। কয়েক মাস ধরে যুক্তরাজ্যে এক লাখের বেশি লরি চালকের অভাব রয়েছে যা খাদ্য সরবরাহকারী এবং সুপার মার্কেটসহ বিভিন্ন শিল্পের জন্য সমস্যা সৃষ্টি করছে।

    বিভিন্ন পেট্রোল স্টেশনে মানুষ অতিরিক্ত জ্বালানি কেনা শুরু করেছে ফলে সংকট তৈরি হয়েছে। এই পরিস্থিতির জন্য লোকজনকেই দায়ী করেছে সরকার।

    আরএসি নামের একটি মোটরিং গ্রুপ জানিয়েছে, শুক্রবার থেকে লিটার প্রতি জ্বালানির দাম বেড়ে গেছে। চাহিদা বেড়ে যাওয়ায় কিছু খুচরা ব্যবসায়ী দাম বাড়িয়েছেন বলে অভিযোগ উঠেছে।

    তবে স্বাস্থ্য, সামাজিক সেবার স্টাফ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রের কর্মীদের কাছ থেকে প্রতিনিয়ত জ্বালানির জন্য ফোনকল আসছে।

    বাণিজ্যমন্ত্রী কোয়াসি কোয়ারটেং বলেন, সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা একটি ভালো পদক্ষেপ। এর মানে হচ্ছে যে কোনো সহায়তা দেওয়ার জন্য তারা প্রস্তুত রয়েছেন।

    ব্রিটেনের পেট্রল রিটেইলার্স অ্যাসোসিয়েশন (পিআরএ) জানিয়েছে, চাহিদার কারণে দেশটির কিছু কিছু এলাকার ৫০ থেকে ৯০ শতাংশ পাম্প জ্বালানিশূন্য হয়ে পড়েছে। ব্রিটেনের জ্বালানি শিল্প খাত জানিয়েছে, জ্বালানির কোনো ঘাটতি নেই, সমস্যা হয়েছে পেট্রল ও ডিজেল পাম্পগুলোতে সরবরাহের সংকট তৈরি হওয়ায়।

     

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ১০ বছর পূর্তি উদযাপন
    2. সাপাহারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
    3. ইউএনওর সঙ্গে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড়
    4. কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ
    5. বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের দোয়া ও ইফতার মাহফিল
    6. সৈয়দপুরে তারেক রহমানকে দেখতে সড়কের দুই পাশে হাজার হাজার মানুষের উপচে পড়া ভীড়
    7. আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার
    সর্বশেষ সংবাদ
    বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির 
১০ বছর পূর্তি উদযাপন

    বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ১০ বছর পূর্তি উদযাপন

    সাপাহারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    সাপাহারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    
ইউএনওর সঙ্গে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড়

    ইউএনওর সঙ্গে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড়

    কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

    কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

    বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের
দোয়া ও ইফতার মাহফিল

    বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের দোয়া ও ইফতার মাহফিল

    সৈয়দপুরে তারেক রহমানকে দেখতে সড়কের দুই
পাশে হাজার হাজার মানুষের উপচে পড়া ভীড়

    সৈয়দপুরে তারেক রহমানকে দেখতে সড়কের দুই পাশে হাজার হাজার মানুষের উপচে পড়া ভীড়

    আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার

    আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬