Journalbd24.com

বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ১০ বছর পূর্তি উদযাপন   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • আকাশপথ বন্ধ হওয়ায় বিপুল ক্ষতি আফগানিস্তানের
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২১ ১৬:০০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২১ ১৬:০০

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    আকাশপথ বন্ধ হওয়ায় বিপুল ক্ষতি আফগানিস্তানের

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২১ ১৬:০০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২১ ১৬:০০

    আকাশপথ বন্ধ হওয়ায় বিপুল ক্ষতি আফগানিস্তানের

    ১৫ আগস্ট তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেয়। এর পর থেকে মূলত আফগানিস্তানের আকাশপথ বন্ধ হয়ে যায়। ফলে বড় অঙ্কের ক্ষতি হয়েছে দেশটির। আর্থিক ক্ষতির মুখে পড়েছে এয়ারলাইন্স কোম্পানিগুলোও।

    আফগানিস্তানের গণমাধ্যম টোলো নিউজ এ তথ্য জানায়।

    বিশ্লেষকদের ধারণা, সাবেক সরকারের পতনের পর থেকে আফগানিস্তানের আকাশপথ বন্ধ হয়ে যাওয়ায় দেশটির সরকারের আনুমানিক ক্ষতির পরিমাণ ৭০ লাখ মার্কিন ডলার (৭ মিলিয়ন ডলার)।

    এয়ারলাইন্সের কর্মকর্তারা বলছেন, এ সময়ের মধ্যে যেসব এয়ারলাইন্স তাদের প্রস্তাবিত ফ্লাইটের রুট বন্ধ বা পরিবর্তন করেছে, তাদের ক্ষতি হয়েছে আনুমানিক দুই কোটি মার্কিন ডলার (২০ মিলিয়ন ডলার)।

    কাবুল বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, ভবিষ্যতে সব ধরনের ফ্লাইট আবার চালু হবে।

    আফগানিস্তানের সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ জানায়, দেশটির আকাশপথ ব্যবহারের জন্য বছরে ৫ বিলিয়ন আফগানির বেশি শুল্ক আয় হতো।

    দেশটির একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হামায়ুন আসগার বলেন, আকাশপথ বন্ধ হওয়ার কারণে এয়ারলাইন্স কোম্পানিগুলোর অন্তত দুই কোটি মার্কিন ডলার ক্ষতি হয়েছে। অপরদিকে সরকারের ক্ষতি আনুমানিক ৭০ লাখ মার্কিন ডলার।

    হাকিম রিশাদ নামের এক বিশ্লেষক বলেন, এয়ারলাইন্সের সমস্যার কারণে এর ওপর নির্ভর করা শিল্পগুলো ক্ষতিগ্রস্ত হবে।

    আফগান এয়ারলাইন্সের সূত্র জানায়, সাবেক সরকারের পতনের আগে কমপক্ষে ১১টি জাতীয় ও আন্তর্জাতিক বিমান সংস্থা সক্রিয় ছিল। বর্তমানে আন্তর্জাতিক সংস্থাগুলো ফ্লাইট স্থগিত করেছে এবং অভ্যন্তরীণ সংস্থাগুলো ফ্লাইট কমিয়ে দিয়েছে।

    সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়, কাবুল বিমানবন্দরের প্রযুক্তিগত সমস্যাগুলোর সমাধান করা হয়েছে। বর্তমানে বিমানবন্দর অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে উপযোগী। 

    কাবুল বিমানবন্দরের প্রধান আব্দুল হাদি হামদান বলেন, আগে প্রতিদিন চারশর বেশি উড়োজাহাজ আফগানিস্তানের আকাশসীমা ব্যবহার করতো। প্রতিটি ফ্লাইট থেকে আফগানিস্তান ৭০০ ডলার করে পেত।

    দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান ছাড়েন বিদেশি সেনারা। এর মধ্যে কাবুল দখলে নেয় তালেবান। গঠন করেছে সরকার।

     

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ১০ বছর পূর্তি উদযাপন
    2. সাপাহারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
    3. ইউএনওর সঙ্গে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড়
    4. কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ
    5. বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের দোয়া ও ইফতার মাহফিল
    6. সৈয়দপুরে তারেক রহমানকে দেখতে সড়কের দুই পাশে হাজার হাজার মানুষের উপচে পড়া ভীড়
    7. আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার
    সর্বশেষ সংবাদ
    বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির 
১০ বছর পূর্তি উদযাপন

    বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ১০ বছর পূর্তি উদযাপন

    সাপাহারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    সাপাহারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    
ইউএনওর সঙ্গে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড়

    ইউএনওর সঙ্গে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড়

    কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

    কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

    বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের
দোয়া ও ইফতার মাহফিল

    বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের দোয়া ও ইফতার মাহফিল

    সৈয়দপুরে তারেক রহমানকে দেখতে সড়কের দুই
পাশে হাজার হাজার মানুষের উপচে পড়া ভীড়

    সৈয়দপুরে তারেক রহমানকে দেখতে সড়কের দুই পাশে হাজার হাজার মানুষের উপচে পড়া ভীড়

    আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার

    আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬