Journalbd24.com

বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ১০ বছর পূর্তি উদযাপন   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • দুবাই এক্সপোর নির্মাণকাজে ৩ শ্রমিক নিহত, আহত ৭২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ অক্টোবর, ২০২১ ১৬:৫৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ অক্টোবর, ২০২১ ১৬:৫৬

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    দুবাই এক্সপোর নির্মাণকাজে ৩ শ্রমিক নিহত, আহত ৭২

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ অক্টোবর, ২০২১ ১৬:৫৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ অক্টোবর, ২০২১ ১৬:৫৬

    দুবাই এক্সপোর নির্মাণকাজে ৩ শ্রমিক নিহত, আহত ৭২

    সংযুক্ত আরব আমিরাতে ‘দুবাই এক্সপো–২০২০’–এর অবকাঠামোর নির্মাণকাজে তিন শ্রমিক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ৭২ জন। গতকাল শনিবার মেলা আয়োজক কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে এসব তথ্য জানায়। তবে কর্তৃপক্ষের দাবি, সেখানে শ্রমিকদের জন্য বিশ্বমানের সুরক্ষাব্যবস্থা রাখা হয়েছে। খবর এএফপির।
     ইউরোপীয় পার্লামেন্ট সংযুক্ত আরব আমিরাতে অভিবাসী শ্রমিকদের প্রতি অমানবিক আচরণ করা হয় বলে অভিযোগ তুলেছে। ইউরোপীয় পার্লামেন্ট ছয় মাসব্যাপী এ মেলা বর্জনের হুমকি দেওয়ার পর দেশটির সরকারের পক্ষ থেকে এসব তথ্য জানানো হলো।

    এ মেলা হওয়ার কথা ছিল ২০২০ সালে। কিন্তু করোনা মহামারির কারণে তা পিছিয়ে যায়। দুবাইয়ের অদূরে বিশাল এ নির্মাণযজ্ঞে কাজ করছেন বিভিন্ন দেশের দুই লাখের বেশি শ্রমিক। শত শত প্যাভিলিয়ন ও অন্যান্য অবকাঠামো মিলিয়ে যে জায়গা নিয়ে এ মেলার আয়োজন করা হয়েছে, তার আয়তন ইউরোপের দেশ মোনাকোর চেয়ে দ্বিগুণ।
    শ্রমিকদের দিয়ে অমানবিকভাবে কাজ করিয়ে নেওয়ার জন্য মানবাধিকার সংস্থাগুলো প্রায়ই সংযুক্ত আরব আমিরাত এবং ২০২২ সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ কাতারের সমালোচনা করে আসছে। এসব শ্রমিকের বেশির ভাগ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের নাগরিক। অভিবাসী এ শ্রমিকেরাই কাতার ও আমিরাতের উচ্চাভিলাসী সব অবকাঠামো নির্মাণে কাজ করেন।

    মেলার আয়োজক কর্তৃপক্ষের দেওয়া বিবৃতিতে বলা হয়, দুর্ভাগ্যজনকভাবে এখন পর্যন্ত কাজ করতে গিয়ে তিনজনের প্রাণহানি হয়েছে, আহত হয়েছেন ৭২ জন। বিবৃতিতে শ্রমিকদের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার দাবিও করেছে কর্তৃপক্ষ।
    মেলা আয়োজক কর্তৃপক্ষ আরও জানায়, মেলা আয়োজনে অবকাঠামোসহ অন্যান্য কাজের জন্য ২৪ কোটি ৭০ লাখ কর্মঘণ্টা লেগেছে এবং এই সময় যেসব দুর্ঘটনা ঘটেছে, সংখ্যার বিচারে তা যুক্তরাজ্যের চেয়ে কম।

    বিবৃতিতে আরও দাবি করা হয়, মেলা আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবার সুরক্ষা, নিরাপত্তা, সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে আমরা বিশ্বমানের নীতি, পদক্ষেপ ও কর্মপরিবেশ প্রতিষ্ঠা করেছি।

    গতকাল মেলার স্থান পরিদর্শনের পর ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-ইভেস লে ড্রিয়ান বলেন, ‘ইউরোপিয়ান পার্লামেন্ট যে প্রস্তাব পাস হয়েছে, ফ্রান্স তার অংশ নয়। আমিরাতের সঙ্গে আমাদের একটি কৌশলগত সম্পর্ক রয়েছে। এ সম্পর্ক খুব ঘনিষ্ঠ এবং আমরা বলতে পারি, এখানে সবকিছু ঠিকমতো চলছে। আমাদের যদি আমিরাত সরকারকে কিছু বলার থাকে, তাহলে আমরা বলব।’

     

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ১০ বছর পূর্তি উদযাপন
    2. সাপাহারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
    3. ইউএনওর সঙ্গে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড়
    4. কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ
    5. বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের দোয়া ও ইফতার মাহফিল
    6. সৈয়দপুরে তারেক রহমানকে দেখতে সড়কের দুই পাশে হাজার হাজার মানুষের উপচে পড়া ভীড়
    7. আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার
    সর্বশেষ সংবাদ
    বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির 
১০ বছর পূর্তি উদযাপন

    বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ১০ বছর পূর্তি উদযাপন

    সাপাহারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    সাপাহারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    
ইউএনওর সঙ্গে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড়

    ইউএনওর সঙ্গে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড়

    কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

    কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

    বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের
দোয়া ও ইফতার মাহফিল

    বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের দোয়া ও ইফতার মাহফিল

    সৈয়দপুরে তারেক রহমানকে দেখতে সড়কের দুই
পাশে হাজার হাজার মানুষের উপচে পড়া ভীড়

    সৈয়দপুরে তারেক রহমানকে দেখতে সড়কের দুই পাশে হাজার হাজার মানুষের উপচে পড়া ভীড়

    আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার

    আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬