Journalbd24.com

বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ১০ বছর পূর্তি উদযাপন   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • কাবুলে পাসপোর্ট অফিসের সামনে শত শত মানুষের ভিড়
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ অক্টোবর, ২০২১ ১৭:১৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ অক্টোবর, ২০২১ ১৭:১৭

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    কাবুলে পাসপোর্ট অফিসের সামনে শত শত মানুষের ভিড়

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ অক্টোবর, ২০২১ ১৭:১৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ অক্টোবর, ২০২১ ১৭:১৭

    কাবুলে পাসপোর্ট অফিসের সামনে শত শত মানুষের ভিড়

    নাগরিকদের পাসপোর্ট দিতে চলতি সপ্তাহ থেকে ফের অফিস খুলছে, এমন খবর ছড়িয়ে পড়ার একদিন পর কাবুলের পাসপোর্ট অফিসে দেখা গেছে শত শত মানুষের ভিড়। বুধবার (৬ অক্টোবর) আফগানিস্তানের রাজধানীর পাসপোর্ট অফিসের ভিড় এমন পর্যায়ে পৌঁছায় যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তালেবান নিরাপত্তারক্ষীদের মাঝেমধ্যে লাঠিপেটাও করতে হয়েছে। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

    তালেবান কর্মকর্তারা বলছেন, তাদের পাসপোর্ট সেবা শনিবার (৯ অক্টোবর) থেকে চালু হবে। আগস্টে আশরাফ গনি সরকারের পতনের পর এই সেবা বন্ধ হয়ে গিয়েছিল। যে কারণে দেশ ছাড়তে মরিয়া অনেক আফগান আটকা পড়েন।

    মাহির রাসুলি নামের এক আবেদনকারী বলেন, ‘আমি পাসপোর্ট নিতে এসেছি। কিন্তু দেখছেনই তো এখানকার অবস্থা, অসংখ্য সমস্যা, এই পদ্ধতি কাজ করছে না। কখন আসতে হবে সে সম্পর্কিত প্রশ্নের উত্তর দিতে কোনো কর্মকর্তা নেই। মানুষ জন বিভ্রান্ত।’

    তিনি আরও বলেন, ‘কোনো চাকরি নেই, অর্থনৈতিক পরিস্থিতিও ভালো নয়। আমি আমার সন্তানদের সুন্দর ভবিষ্যত চাই।’ পাসপোর্ট বিভাগ পরিচালনাকারী তালেবান কর্মকর্তাদের মুখপাত্রের কাছ থেকে তাত্ক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

    পাসপোর্ট সরবরাহ শনিবার থেকে শুরু হবে। প্রথম দিকে কেবল আগে আবেদন করা ব্যক্তিদেরই পাসপোর্ট দেওয়া হবে। কর্তৃপক্ষ এমনটা বলার পরও বুধবার পাসপোর্ট অফিসে কয়েক'শ আফগান এসে হাজির হয়। তারা বড় একটি কংক্রিটের দেয়ালের একপাশে ভিড় করে, চেষ্টা করে দেওয়ালের ওপর দাঁড়িয়ে থাকা এক কর্মকর্তার হাতে তাদের কাগজপত্র হস্তান্তর করতে।

    এই দৃশ্য গত আগস্টে কাবুল বিমানবন্দরের বাইরের ভিড়ের ছবিকে মনে করিয়ে দেয়। সে সময় হাজার হাজার আফগান দেশ ছাড়ার মরিয়া চেষ্টায় বিমানবন্দরের বাইরে জড়ো হয়েছিল। পাসপোর্ট অফিসের দেয়ালের ওপর দাঁড়িয়ে থাকা কর্মকর্তা বারবারই লোকজনকে বাড়ি ফিরে যেতে তাগাদা দিয়েছেন এবং শনিবার আসতে বলেছেন।

     

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ১০ বছর পূর্তি উদযাপন
    2. সাপাহারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
    3. ইউএনওর সঙ্গে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড়
    4. কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ
    5. বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের দোয়া ও ইফতার মাহফিল
    6. সৈয়দপুরে তারেক রহমানকে দেখতে সড়কের দুই পাশে হাজার হাজার মানুষের উপচে পড়া ভীড়
    7. আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার
    সর্বশেষ সংবাদ
    বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির 
১০ বছর পূর্তি উদযাপন

    বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ১০ বছর পূর্তি উদযাপন

    সাপাহারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    সাপাহারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    
ইউএনওর সঙ্গে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড়

    ইউএনওর সঙ্গে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড়

    কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

    কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

    বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের
দোয়া ও ইফতার মাহফিল

    বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের দোয়া ও ইফতার মাহফিল

    সৈয়দপুরে তারেক রহমানকে দেখতে সড়কের দুই
পাশে হাজার হাজার মানুষের উপচে পড়া ভীড়

    সৈয়দপুরে তারেক রহমানকে দেখতে সড়কের দুই পাশে হাজার হাজার মানুষের উপচে পড়া ভীড়

    আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার

    আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬