Journalbd24.com

রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর   নন্দীগ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটে কৃষকের বসতভিটা পুড়ে ছাই: প্রায় ৭ লাখ টাকার ক্ষতি   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধারের গতি দুর্বল :আইএমএফ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২১ ১০:৩০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২১ ১০:৩০

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধারের গতি দুর্বল :আইএমএফ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২১ ১০:৩০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২১ ১০:৩০

    বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধারের গতি দুর্বল :আইএমএফ

    বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধার হচ্ছে কিন্তু এর গতি দুর্বল বলে উল্লেখ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটির বিশ্লেষণে বলা হয়েছে, করোনার ডেলটা সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ায় কোভিড-১৯-এর প্রভাবে মৃত্যুর হার বেড়েছে।

    অর্থনীতি যে গতিতে পুনরুদ্ধার হবার আশা করা হয়েছিল সেটি ধীর হয়েছে। বিশ্বব্যাপী প্রায় ৫০ লাখ মানুষ করোনায় মারা গেছে। সাপ্লাই চেইন বা সরবরাহ ব্যবস্থা দীর্ঘ মেয়াদে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাণিজ্য পরিস্থিতি জটিল হয়েছে। ফলে বহু দেশে নিত্যপণ্যের মূল্য বেড়েছে। সব মিলিয়ে অর্থনীতির ঝুঁকি বেড়েছে। ২০২১ সাল শেষে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ৫ দশমিক ৯ শতাংশ পর্যন্ত হতে পারে।

    বিশ্বব্যাংক ও আইএমএফের বার্ষিক সভা উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার বিশ্ব অর্থনীতির পূর্বাভাস প্রতিবেদন প্রকাশ করেছে সংস্থাটি। এর আগে গত এপ্রিলের পূর্বাভাসের চেয়ে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধির এই হার শূন্য দশমিক ১ শতাংশ কম। তবে ধারণা করা হচ্ছে আগামী বছর অর্থাত্ ২০২২ সাল নাগাদ এটি আরো কমে ৪ দশমিক ৯ শতাংশ হতে পারে।

    প্রতিবেদনে বাংলাদেশ বিষয়ে বলা হয়েছে, ২০২২ সাল নাগাদ অর্থাত্ চলতি ২০২১-২২ অর্থবছর শেষে বাংলাদেশের মোট দেশজ উত্পাদনে (জিডিপি) প্রবৃদ্ধি হতে পারে ৬ দশমিক ৫ শতাংশ। বাজেটে সরকারি হিসাবে আশা করা হয়েছে চলতি অর্থবছর শেষে প্রবৃদ্ধি হবে ৭ দশমিক ২ শতাংশ।

    এদিকে বাজেটে সাময়িক হিসাব অনুযায়ী বিদায়ি ২০২০-২১ অর্থবছরের ৬ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের তথ্য প্রকাশ করা হলেও চূড়ান্ত হিসাবে এটি কমে যাওয়ার আশঙ্কা করেছে আইএমএফ। সংস্থাটির হিসাবে এই হার ৪ দশমিক ৬ শতাংশে নেমে যেতে পারে।

    সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী চলতি বছর বাংলাদেশে মূল্যস্ফীতির হার ৫ দশমিক ৬ শতাংশ এবং আগামী বছর এটি বেড়ে ৫ দশমিক ৮ শতাংশ পর্যন্ত হতে পারে। চলতি হিসাবের ঘাটতি এ বছর জিডিপির তুলনায় ১ দশমিক ১ শতাংশ থাকলেও পরের বছর এই ঘাটতি বেড়ে দেড় শতাংশ পর্যন্ত হতে পারে।

    বিশ্ব অর্থনীতি নিয়ে প্রতিবেদনে আরো বলা হয়েছে, ২০২২ সাল নাগাদ উন্নত বিশ্বের অর্থনীতি করোনার আগের অবস্থায় যেতে পারলেও ধারণা করা হচ্ছে উদীয়মান দেশগুলোর আরো সময় লাগবে। উন্নত বিশ্বের ৬০ শতাংশ মানুষ করোনার দ্বিতীয় ডোজ টিকা পেয়েছে। এখন তারা বুস্টার ডোজের দিকে যাচ্ছে। কিন্তু নিম্ন আয়ের দেশগুলোর ৯৬ শতাংশ জনগণ এখনো ভ্যাক্সিনের আওতায় আসেনি। দেশগুলো আর্থিক সমস্যা মোকাবিলা করছে এবং নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির চাপে রয়েছে।

    আইএমএফের পূর্বাভাস অনুযায়ী, এ বছরের শেষ নাগাদ চীনের প্রবৃদ্ধি ৮ শতাংশ হতে পারে। পরের বছর এই হার ৫ দশমিক ৬ শতাংশে নেমে আসতে পারে। এ বছর ভারতে সাড়ে ৯ শতাংশ, ভুটানের ৪ দশমিক ৬ শতাংশ, শ্রীলঙ্কার ৩ দশমিক ৬ শতাংশ, মালয়েশিয়ার সাড়ে ৩ শতাংশ, ভিয়েতনামের ৩ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে। তবে সব দেশেরই পরের বছর প্রবৃদ্ধির গতি কমে আসার পূর্বাভাস দেওয়া হয়েছে।

    উন্নত দেশগুলোর মধ্যে এ বছর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি হতে পারে ৫ দশমিক ২ শতাংশ, ইউরোপীয় ইউনিয়নের প্রবৃদ্ধি ৭ দশমিক ২ শতাংশ পর্যন্ত হতে পারে। আর জাপানের প্রবৃদ্ধি হতে পারে ২ দশমিক ৩ শতাংশ।

     

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর
    2. নন্দীগ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটে কৃষকের বসতভিটা পুড়ে ছাই: প্রায় ৭ লাখ টাকার ক্ষতি
    3. নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪
    4. রাণীনগরে মাদক মামলার আসামী গ্রেফতার
    5. সৈয়দপুরে বেসরকারি হাসপাতাল থেকে এক নারী রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
    6. বগুড়ায় বিহঙ্গর কর্মশালা: ‘কবিতার গোপন হৃদস্পন্দন অনুষ্ঠিত
    7. শিবগঞ্জে মোটর শ্রমিক নেতা তোজামের বাবা মববুল হোসেনের ইন্তেকাল
    সর্বশেষ সংবাদ
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    নন্দীগ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটে কৃষকের বসতভিটা পুড়ে ছাই: প্রায় ৭ লাখ টাকার ক্ষতি

    নন্দীগ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটে কৃষকের বসতভিটা পুড়ে ছাই: প্রায় ৭ লাখ টাকার ক্ষতি

    নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪

    নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪

    রাণীনগরে মাদক মামলার আসামী গ্রেফতার

    রাণীনগরে মাদক মামলার আসামী গ্রেফতার

     সৈয়দপুরে বেসরকারি হাসপাতাল থেকে
এক নারী রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    সৈয়দপুরে বেসরকারি হাসপাতাল থেকে এক নারী রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    বগুড়ায় বিহঙ্গর কর্মশালা: ‘কবিতার গোপন হৃদস্পন্দন অনুষ্ঠিত

    বগুড়ায় বিহঙ্গর কর্মশালা: ‘কবিতার গোপন হৃদস্পন্দন অনুষ্ঠিত

    শিবগঞ্জে মোটর শ্রমিক নেতা তোজামের
বাবা মববুল হোসেনের ইন্তেকাল

    শিবগঞ্জে মোটর শ্রমিক নেতা তোজামের বাবা মববুল হোসেনের ইন্তেকাল

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬