Journalbd24.com

বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ১০ বছর পূর্তি উদযাপন   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • করোনা ঠেকাতে কুকুর-বিড়াল হত্যা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২১ ১২:৩৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২১ ১২:৩৫

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    করোনা ঠেকাতে কুকুর-বিড়াল হত্যা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২১ ১২:৩৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২১ ১২:৩৫

    করোনা ঠেকাতে কুকুর-বিড়াল হত্যা

    ভিয়েতনামে করোনা সংক্রমণ আবারও বাড়তে শুরু করেছে। যেসব শহরে সংক্রমণ বাড়ছে অনেকেই সেখান থেকে কম সংক্রমণের এলাকায় চলে যাচ্ছেন। লং অ্যান প্রদেশ থেকে এক দম্পতি মোটরবাইকে করে শহর ছাড়েন। এ সময় তাদের সঙ্গে ছিল তাদের পোষা ১৫টি কুকুর, তিন আত্মীয় এবং ওই আত্মীয়দের তিনটি কুকুর ও একটি বিড়াল।

    তারা লং অ্যান থেকে চা মাউ প্রদেশের খান হাং এলাকায় যাচ্ছিলেন। লং অ্যানে সম্প্রতি নতুন সংক্রমণ অনেক বেড়ে গেলেও খান হাংয়ের পরিস্থিতি কিছুটা ভালো। সে কারণেই তারা পোষা প্রাণীদের সঙ্গে নিয়েই দীর্ঘপথে যাত্রা করেন।

    ওই শহরে পৌঁছানোর পর তাদের জন্য কি অপেক্ষা করছে তারা তা ক্ষুণাক্ষরেও টের পাননি। তাদের সঙ্গে থাকা তিন আত্মীয় এবং ওই দম্পতির দেহে করোনা শনাক্ত হয়। পরবর্তীতে কর্তৃপক্ষ ওই প্রাণীগুলোকে মেরে ফেলে। এসব প্রাণী থেকে হয়তো করোনা ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কা থেকেই এ কাজ করা হয়েছে বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

    ফাম মিন হাং নামে ৪৯ বছর বয়সী ওই রাজমিস্ত্রি বলেন, এই ঘটনার পর আমি এবং আমার স্ত্রী খুব কেঁদেছি। আমরা ঘুমাতে পারছি না। তিনি বলেন, আমার এটা বিশ্বাস হচ্ছে না যে সত্যিই এমন কিছু ঘটেছে। আমরা আমাদের বাচ্চাদের (কুকুরগুলো) বাঁচাতে কোনো কিছুই করতে পারলাম না।

    ১৫টি কুকুর এবং একটি বিড়ালকে হত্যার এই ঘটনা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই তা নিয়ে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এ ধরনের কাজ বন্ধ করতে একটি পিটিশনের পক্ষে দেড় লাখের বেশি মানুষ স্বাক্ষর করেছে।

    করোনা মহামারির পর থেকে ভিয়েতনাম বেশ ভালো ভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পেরেছিল। কিন্তু গত কয়েক মাসে দৈনিক সংক্রমণ বাড়তে থাকায় পরিস্থিতি খারাপ হতে শুরু করেছে।

    কয়েক মাসের লকডাউনের কারণে অনেক অভিবাসী শ্রমিক বিপাকে পড়েছেন। ইতোমধ্যেই বিভিন্ন বড় শহর ছেড়েছেন কমপক্ষে ১০ লাখ অভিবাসী শ্রমিক। ফাম মিন হাং এবং তার স্ত্রী নুয়েন থি চি এমও এসব কারণেই শহর ছাড়তে বাধ্য হন। কিন্তু তারা তাদের পোষা কুকুরগুলোকে ফেলে আসতে পারেননি। কষ্ট হলেও সবগুলো কুকুরকে মোটরবাইকে করেই তারা শহর ছাড়েন।

    গত ৮ অক্টোবর তারা তাদের কুকুরগুলোকে নিয়ে রওনা দেন। সে সময় তাদের আরও তিন আত্মীয়ও তাদের সঙ্গে ছিলেন। তারাও তাদের কুকুর আর বিড়ালকে নিয়ে এসেছিলেন। তারা প্রায় ২৮০ কিলোমিটার (১৭৩ মাইল) পাড়ি দিয়েছেন।

    তারা এই ভ্রমণের সময়টা ভিডিও করে অনলাইনে পোস্ট করেন। পোষা প্রাণীদের সঙ্গে নিয়ে এত দূরের পথে যাত্রা করার ঘটনায় সামাজিক মাধ্যমে অনেকেই তাদের প্রশংসা করেছেন, এছাড়া অন্যরাও তাদের নিরাপদ ভ্রমণের জন্য শুভেচ্ছা জানান।

    ফাম মিন এবং তার স্ত্রী মূলত ১৫টি কুকুরকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন। চা মাউ প্রদেশে প্রবেশের পর এক স্বেচ্ছাসেবীকে তারা দু’টি কুকুর দিয়ে দেন। আর একটি পথিমধ্যেই মারা যায়।

    খান হাং এলাকায় প্রবেশের পর ওই দম্পতি এবং তাদের তিন আত্মীয়র করোনা ধরা পড়ে। ওই শহরে ভ্রমণ করতে আসা প্রত্যেকের করোনা পরীক্ষা করা বাধ্যতামূলক। তারই অংশ হিসেবে তাদেরও পরীক্ষা করা হয়েছিল। কিন্তু পরীক্ষা করার আগে তারা বুঝতে পারেননি যে তারা ইতোমধ্যেই আক্রান্ত হয়েছেন। পরবর্তীতে তাদের একটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। সে সময় প্রাণীগুলোকে একটি কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়। কিন্তু স্থানীয় কর্তৃপক্ষ তাদের কোনো কিছু না জানিয়েই বিড়াল-কুকুরগুলোকে হত্যা করে।

    ওই প্রাণীগুলোকে কিভাবে হত্যা করা হয়েছে তা এখনও পরিস্কার নয়। তবে ধারণা করা হচ্ছে প্রাণীগুলোকে পুড়িয়ে মারা হয়েছে। স্থানীয় কর্মকর্তা ত্রান তান কং এক সংবাদ সম্মেলনে বলেন, সংক্রমণ নিয়ন্ত্রণকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি বলেন, অবিলম্বে প্রাণীগুলোকে হত্যা করার সিদ্ধান্ত একটি প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা ছিল।

     

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ১০ বছর পূর্তি উদযাপন
    2. সাপাহারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
    3. ইউএনওর সঙ্গে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড়
    4. কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ
    5. বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের দোয়া ও ইফতার মাহফিল
    6. সৈয়দপুরে তারেক রহমানকে দেখতে সড়কের দুই পাশে হাজার হাজার মানুষের উপচে পড়া ভীড়
    7. আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার
    সর্বশেষ সংবাদ
    বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির 
১০ বছর পূর্তি উদযাপন

    বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ১০ বছর পূর্তি উদযাপন

    সাপাহারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    সাপাহারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    
ইউএনওর সঙ্গে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড়

    ইউএনওর সঙ্গে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড়

    কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

    কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

    বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের
দোয়া ও ইফতার মাহফিল

    বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের দোয়া ও ইফতার মাহফিল

    সৈয়দপুরে তারেক রহমানকে দেখতে সড়কের দুই
পাশে হাজার হাজার মানুষের উপচে পড়া ভীড়

    সৈয়দপুরে তারেক রহমানকে দেখতে সড়কের দুই পাশে হাজার হাজার মানুষের উপচে পড়া ভীড়

    আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার

    আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬