Journalbd24.com

বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ১০ বছর পূর্তি উদযাপন   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • জাপানজুড়ে হঠাৎ কেন সেনাবাহিনীর মহড়া
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২১ ১৫:৫৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২১ ১৫:৫৮

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    জাপানজুড়ে হঠাৎ কেন সেনাবাহিনীর মহড়া

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২১ ১৫:৫৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২১ ১৫:৫৮

    জাপানজুড়ে হঠাৎ কেন সেনাবাহিনীর মহড়া

    ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উত্তেজনা এখন চরমে। নিত্যনতুন সব হুমকির মুখে এ অঞ্চল। এমন পরিস্থিতিতে সম্ভাব্য সংঘাত মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে জাপান। দেশজুড়ে মহড়া চালাচ্ছে দেশটির স্থলবাহিনী ‘গ্রাউন্ড সেলফ ডিফেন্স ফোর্স’ (জিএসডিএফ)। বিগত প্রায় ৩০ বছরের মধ্যে প্রথম এ ধরনের কোনো মহড়া চালাচ্ছে তারা।

    মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, জাপানে সশস্ত্র বাহিনীর মহড়ায় অংশ নিয়েছেন প্রায় ১ লাখ সেনাসদস্য, ২০ হাজার সাঁজোয়া যান ও ১২০টি উড়োজাহাজ। গত মাসের মাঝামাঝি সময় থেকে চলা এ মহড়ায় মূলত সেনাবাহিনীর নানা দক্ষতা বাড়ানোর দিকেই নজর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জিএসডিএফের মুখপাত্র কর্নেল নোরিকো ইয়োকোতা। তিনি বলেন, আপত্কালীন পরিস্থিতিতে সেনাসদস্যরা যেন আত্মবিশ্বাসের সঙ্গে সাড়া দিতে পারেন, এ লক্ষ্যে তাঁদের প্রস্তুত করা হচ্ছে।

    কয়েক বছর ধরেই ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ছে। চলতি সপ্তাহের শুরুতে সাবমেরিন থেকে নতুন একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। ওই ক্ষেপণাস্ত্রটি জাপান সাগরে পড়ে। অন্যদিকে জাপানের দক্ষিণে তাইওয়ান ইস্যুতে চীন ও যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব চরমে উঠেছে। তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা সীমায় দফায় দফায় যুদ্ধবিমানের মহড়া চালাচ্ছে চীন। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, চীন হামলা চালালে তাইওয়ানকে রক্ষা করবে যুক্তরাষ্ট্র।

    সব মিলিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এ মুহূর্তে জাপানকে ঘিরে নিরাপত্তার অবস্থা সবচেয়ে অবনতির মধ্যে রয়েছে বলে মনে করছেন জিএসডিএফ কর্মকর্তারা। এমন সংকটের মধ্যে জিএসডিএফের সামরিক সক্ষমতা বাড়ানো প্রয়োজন বলে মনে করছেন বাহিনীর শীর্ষ কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল ইউচি তোগাশি।

    সিএনএনের খবরে বলা হয়, প্রতিরক্ষামূলক মহড়া চালাতে জাপানের আশিকাওয়া ও হোক্কাইডো থেকে জিএসডিএফের সেনাসদস্যরা দুই হাজার কিলোমিটার পাড়ি দিয়ে ওইতা প্রিফেকচারের হিজুদাই এলাকায় রয়েছেন। গত সেপ্টেম্বরে সেখানে পৌঁছানোর পর তাঁরা নানা সামরিক স্থাপনা নির্মাণ করেন।

    যদিও সুনির্দিষ্ট কোনো অঞ্চল বা দেশের সঙ্গে সংঘাতের আগাম প্রস্তুতি নিতে এসব মহড়া চালানো হচ্ছে না বলে দাবি করেছেন জিএসডিএফের কর্মকর্তারা। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, জাপানের দক্ষিণাঞ্চলের দ্বীপগুলোতে যুদ্ধ বাঁধলে যে পরিস্থিতির সৃষ্টি হবে, একই ধরনের মহড়া চালানো হচ্ছে হিজুদাই এলাকায়।

    জাপানের দক্ষিণাঞ্চলের দ্বীপগুলোর মধ্যে সেনকাকু দ্বীপ নিয়ে দেশটির সঙ্গে চীনের দ্বন্দ্ব চলমান। দ্বীপটি টোকিওর অধীন থাকলেও এর মালিকানা দাবি করে আসছে বেইজিং। সম্প্রতি জাপানের প্রতিরক্ষামন্ত্রী নোবোউ কিশি বলেন, সেনকাকু যে জাপানের অধীন, সে বিষয়টি প্রশ্নাতীত। আর বহিঃ আক্রমণ হলে এসব এলাকা রক্ষায় মূল ভূখণ্ডের মতোই ব্যবস্থা নেওয়া হবে।

    এদিকে দক্ষিণাঞ্চলের মিয়াকো, আমামি ওশিমা ও ইয়োনাগুনি দ্বীপে সেনাসদস্যদের মোতায়েন করা হয়েছে। এ দ্বীপগুলোর অবস্থান তাইওয়ান থেকে মাত্র ২৩৪ কিলোমিটার দূরে। জিএসডিএফের মুখপাত্র কর্নেল নোরিকো ইয়োকোতা বলেন, যেখানে প্রয়োজন হবে, সেখানেই সেনা মোতায়েন করা জিএসডিএফের কাছে গুরুত্বপূর্ণ।

    ১৯৫৪ সালে জাপানের জিএসডিএফ গঠন করা হয়। তবে সেই সময় থেকেই সত্যিকারের কোনো যুদ্ধে জড়ায়নি সশস্ত্র এ বাহিনী। আগামী নভেম্বরের মধ্যে বাহিনীর চলমান সামরিক মহড়া শেষ হওয়ার কথা রয়েছে।

     

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ১০ বছর পূর্তি উদযাপন
    2. সাপাহারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
    3. ইউএনওর সঙ্গে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড়
    4. কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ
    5. বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের দোয়া ও ইফতার মাহফিল
    6. সৈয়দপুরে তারেক রহমানকে দেখতে সড়কের দুই পাশে হাজার হাজার মানুষের উপচে পড়া ভীড়
    7. আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার
    সর্বশেষ সংবাদ
    বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির 
১০ বছর পূর্তি উদযাপন

    বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ১০ বছর পূর্তি উদযাপন

    সাপাহারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    সাপাহারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    
ইউএনওর সঙ্গে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড়

    ইউএনওর সঙ্গে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড়

    কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

    কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

    বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের
দোয়া ও ইফতার মাহফিল

    বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের দোয়া ও ইফতার মাহফিল

    সৈয়দপুরে তারেক রহমানকে দেখতে সড়কের দুই
পাশে হাজার হাজার মানুষের উপচে পড়া ভীড়

    সৈয়দপুরে তারেক রহমানকে দেখতে সড়কের দুই পাশে হাজার হাজার মানুষের উপচে পড়া ভীড়

    আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার

    আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬