Journalbd24.com

বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   অসহায় পঙ্গু জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • ইরাকে আইএসের হামলা, নিহত ১১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২১ ১৭:১৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২১ ১৭:১৭

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    ইরাকে আইএসের হামলা, নিহত ১১

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২১ ১৭:১৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২১ ১৭:১৭

    
ইরাকে আইএসের হামলা, নিহত ১১

    ইরাকের পূর্বাঞ্চলে দিয়ালা প্রদেশের একটি গ্রামে আইএসের হামলায় অন্তত ১১ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও বহু মানুষ। দেশটির নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বুধবার (২৭ অক্টোবর) এ তথ্য জানিয়েছে।

    মুকদাদিয়া শহরের কাছে আল-হাওয়াশা গ্রামে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে এ হামলা চালানো হয় বলে এক বিবৃতিতে জানায় যৌথ অপারেশন কমান্ড। পুলিশ জানিয়েছে, হামলাকারীরা বেশ কয়েকটি গাড়ি এবং আধা-স্বয়ংক্রিয় বন্দুক ব্যবহার করেছে।

    আইএস যোদ্ধারা এর আগে গ্রামের দুই বাসিন্দাকে অপহরণ করে নিয়ে যায়। তারপর তাদের মুক্তিপণের দাবি পূরণ না হওয়ায় গ্রামে হামলা চালায়। হামলায় নিহত ও আহতরা সবাই বেসামরিক নাগরিক।

    এক টুইটার বার্তায় প্রেসিডেন্ট বারহাম সালিহ এই হামলা ইরাককে অস্থিতিশীল করার ঘৃণ্য প্রচেষ্টা বলে নিন্দা করেছেন। তিনি বলেন, দেশের নিরাপত্তা আরও জোরদার করতে হবে। নিরাপত্তার ফাঁকগুলো খুঁজে বের করে সমাধান করতে হবে। আইএসের হুমকিকে গুরুত্বের সঙ্গে নিতে হবে।

    ২০১৭ সালে দেশটিতে আইএস ব্যাপকভাবে পরাজিত হওয়ার পর থেকে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলার ঘটনা বিরল। যদিও এই গোষ্ঠীর সদস্যরা স্লিপার সেলের মাধ্যমে ইরাকের বিভিন্ন এলাকায় বেশ সক্রিয়।

    চলতি বছরের প্রথম দিকে জাতিসংঘ প্রকাশিত একটি প্রতিবেদনে দেখা যায়, ১০ হাজার আইএস যোদ্ধা ইরাক এবং সিরিয়াজুড়ে এখনো সক্রিয়। এরা প্রায়ই নিরাপত্তা বাহিনী, বিদ্যুৎকেন্দ্র এবং অন্যান্য অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে।

    গত জুলাই মাসে রাজধানী বাগদাদের উপকণ্ঠে একটি রাস্তার ধারে বোমা হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়। আহত হয় আরও কয়েক ডজন মানুষ। একটি জনাকীর্ণ বাজারে ওই হামলা চালানো হয়েছিল।

     

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. অসহায় পঙ্গু জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি
    2. বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ১০ বছর পূর্তি উদযাপন
    3. সাপাহারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
    4. ইউএনওর সঙ্গে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড়
    5. কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ
    6. বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের দোয়া ও ইফতার মাহফিল
    7. সৈয়দপুরে তারেক রহমানকে দেখতে সড়কের দুই পাশে হাজার হাজার মানুষের উপচে পড়া ভীড়
    সর্বশেষ সংবাদ
    অসহায় পঙ্গু জালালের পাশে
প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

    অসহায় পঙ্গু জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

    বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির 
১০ বছর পূর্তি উদযাপন

    বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ১০ বছর পূর্তি উদযাপন

    সাপাহারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    সাপাহারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    
ইউএনওর সঙ্গে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড়

    ইউএনওর সঙ্গে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড়

    কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

    কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

    বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের
দোয়া ও ইফতার মাহফিল

    বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের দোয়া ও ইফতার মাহফিল

    সৈয়দপুরে তারেক রহমানকে দেখতে সড়কের দুই
পাশে হাজার হাজার মানুষের উপচে পড়া ভীড়

    সৈয়দপুরে তারেক রহমানকে দেখতে সড়কের দুই পাশে হাজার হাজার মানুষের উপচে পড়া ভীড়

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬