Journalbd24.com

বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   অসহায় পঙ্গু জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • পাকিস্তানের জয়ে উচ্ছ্বাস : শত শত শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২১ ১৮:০৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২১ ১৮:০৯

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    পাকিস্তানের জয়ে উচ্ছ্বাস : শত শত শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২১ ১৮:০৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২১ ১৮:০৯

    পাকিস্তানের জয়ে উচ্ছ্বাস : শত শত শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা

    বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের একটি জয়ে বদলে গেছে অনেক কিছু। তবে এই জয়ে উচ্ছ্বাস প্রকাশ করায় মামলার আসামি হয়েছেন শত শত মানুষ।

    জানা যায়, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের জয় উদযাপন করায় ভারতশাসিত কাশ্মীরের দুটি মেডিক্যাল কলেজের শত শত শিক্ষার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়েছে। ভারতের কঠোর সন্ত্রাসবিরোধী একটি আইনে কাশ্মীর পুলিশ শিক্ষার্থীদের বিরুদ্ধে এ মামলা করেছে বলে মঙ্গলবার খবর দিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। এ ছাড়া এনডিটিভি জানিয়েছে, রাজস্থান প্রদেশের বেসরকারি একটি স্কুলের এক নারী শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। রোববার ওই ম্যাচের পর সামাজিকমাধ্যমে পাকিস্তানের জয়ের সমর্থনে স্ট্যাটাস দেওয়ায় তাকে বরখাস্ত করেছে স্কুল কর্তৃপক্ষ।

    নাম প্রকাশ না করার শর্তে কাশ্মীরের একজন মানবাধিকার আইনজীবী আল জাজিরাকে বলেছেন, ক্রিকেট ম্যাচে জয়ের পর পাকিস্তান জিন্দাবাদ (পাকিস্তান দীর্ঘজীবী হোক) সেøাগান দেওয়া বেআইনি নয়। আদালত শিক্ষার্থীদের বিরুদ্ধে এ মামলা শেষ পর্যন্ত ছুড়ে ফেলবেন। কিন্তু ইউএপিএ আইনের অধীনে মামলায় জামিন পাওয়া কার্যত অসম্ভব।

    ম্যাচ হেরে যাওয়ায় দেশটির পশ্চিমাঞ্চলীয় পাঞ্জাবে কাশ্মীরি শিক্ষার্থীদের ওপর হামলা চালান ভারতীয় ক্ষুব্ধ সমর্থকরা। এমনকি ভারতীয় ক্রিকেট দলের মুসলিম খেলোয়াড় মোহাম্মদ শামিকে নিয়ে অনলাইনে নানা ধরনের বাজে মন্তব্য করা হয়।

    হিমালয় উপত্যকার কাশ্মীরে ভারতবিরোধী মনোভাব গভীরভাবে ছড়িয়ে পড়েছে। যুগের পর যুগ ধরে ব্যাপক বিতর্কিত এই ভূখ-কে প্রতিবেশী দুই দেশই নিজেদের বলে দাবি করে। যদিও ভারত ও পাকিস্তান পৃথক দুই কাশ্মীরকে শাসন করে আসছে।

    ভারত-অধিকৃত কাশ্মীরে ১৯৯০-এর দশকে ভারতীয় শাসনের বিরুদ্ধে জনপ্রিয় বিচ্ছিন্নতাবাদী আন্দোলন ছড়িয়ে পড়ে। সেই সময় মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই অঞ্চলের বিচ্ছিন্নতাবাদীরা পাকিস্তানের সঙ্গে একীভূত অথবা স্বাধীন কাশ্মীরের দাবিতে আন্দোলন শুরু করেন।

    এমন দৃশ্যপটে ভারত-পাকিস্তানের যে কোনো ধরনের ক্রিকেট ম্যাচ ঘিরে কাশ্মীর উপত্যকায় তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। সেখানকার বাসিন্দারা প্রকাশ্যে পাকিস্তানের প্রতি সমর্থন ঘোষণা করে রাজনৈতিক বিবৃতিও দেন।

    বিশ্বকাপ ক্রিকেটে ভারতের বিপক্ষে পাকিস্তানের প্রথম জয়ের পর রবিবার বিতর্কিত এই অঞ্চলে একই ধরনের উদযাপন দেখা যায়। পাকিস্তানের বিজয়ে সেখানকার শীর্ষস্থানীয দুটি মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা উল্লাস করেন।

    পাকিস্তানের জয়ের পর শ্রীনগরের সরকারি মেডিক্যাল কলেজ এবং শের-ই-কাশ্মীর ইনস্টিটিউট অব মেডিক্যঅল সায়েন্সেসের শিক্ষার্থীরা তাদের হোস্টেলের বাইরে আনন্দ মিছিল করেন। তাদের উদযাপনের একটি ভিডিও সামাজিকমাধ্যমে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।

     

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. অসহায় পঙ্গু জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি
    2. বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ১০ বছর পূর্তি উদযাপন
    3. সাপাহারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
    4. ইউএনওর সঙ্গে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড়
    5. কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ
    6. বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের দোয়া ও ইফতার মাহফিল
    7. সৈয়দপুরে তারেক রহমানকে দেখতে সড়কের দুই পাশে হাজার হাজার মানুষের উপচে পড়া ভীড়
    সর্বশেষ সংবাদ
    অসহায় পঙ্গু জালালের পাশে
প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

    অসহায় পঙ্গু জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

    বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির 
১০ বছর পূর্তি উদযাপন

    বগুড়া ইভেন্ট ফটোগ্রাফির ১০ বছর পূর্তি উদযাপন

    সাপাহারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    সাপাহারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    
ইউএনওর সঙ্গে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড়

    ইউএনওর সঙ্গে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড়

    কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

    কিশোরগঞ্জে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

    বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের
দোয়া ও ইফতার মাহফিল

    বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের দোয়া ও ইফতার মাহফিল

    সৈয়দপুরে তারেক রহমানকে দেখতে সড়কের দুই
পাশে হাজার হাজার মানুষের উপচে পড়া ভীড়

    সৈয়দপুরে তারেক রহমানকে দেখতে সড়কের দুই পাশে হাজার হাজার মানুষের উপচে পড়া ভীড়

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬