Journalbd24.com

শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • চলে গেলেন ইন্দোনেশিয়ার জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্ব
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ নভেম্বর, ২০২১ ১৬:২৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ নভেম্বর, ২০২১ ১৬:২৯

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    চলে গেলেন ইন্দোনেশিয়ার জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্ব

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ নভেম্বর, ২০২১ ১৬:২৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ নভেম্বর, ২০২১ ১৬:২৯

    চলে গেলেন ইন্দোনেশিয়ার জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্ব

    ইন্দোনেশিয়ার জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্ব শায়খ আহমদ ফাহমি জমজম আল বানজারি নদবি আল মালিকি ইন্তেকাল করেছেন। গত ৩০ অক্টোবর অসুস্থতায় ভুগে মারা যান। তাঁর ইন্তেকালে বিশ্বের খ্যাতনামা ইসলামী শিক্ষাবিদরা গভীর শোক প্রকাশ করেন। 

    শায়খ আহমদ ফাহমি জমজম ১৯৫৯ সালে ইন্দোনেশিয়ার দক্ষিণ কালিমানতান শহরের আমুনতাই এলাকায় জন্মগ্রহণ করেন। স্থানীয় দারুস সালাম মাদরাসায় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা লাভ করেন। ১৯৮০ সালে ভারতের লখনৌয়ে অবস্থিত বিখ্যাত দারুল উলুম নদওয়াতুল উলামায় পড়াশোনা করেন। সেই সময় তিনি বিশ্ববরেণ্য ইসলামী চিন্তাবিদ আল্লামা আবুল হাসান আলি নদবি (রহ.)-এর সান্নিধ্যে অনেক সময় কাটান। ১৯৮৭ সালে উচ্চতর আরবি ভাষা ও সাহিত্য বিষয়ে পড়েন। 

    ১৯৮৮ সালে হাদিস বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণে পবিত্র মক্কা নগরীতে পাড়ি জমান। তখনকার বিখ্যাত মুহাদ্দিসদের কাছে হাদিসের ইজাজত নেন। শায়খ মুহাম্মাদ ইয়াাসিন আল ফাদানি (রহ.) ও শায়খ সাইয়েদ মুহাম্মদ বিন আলবি আল মালিকি আল হাসানি (রহ.)-এর কাছে হাদিসের ইজাজত লাভ করেন। শায়খ মুহাম্মাদ বিন আলবি আল মালিকি তাঁকে ‘আল মালিকি’ উপাধী প্রদান করেন। এরপর থেকে তিনি নিজ নামের শেষে তা ব্যবহার করতেন।

    ইলমচর্চায় দীর্ঘ যাত্রার পর শায়খ ফাহমি ইন্দোনেশিয়ায় ফিরে যান। এবং ইসলাম শিক্ষা পাঠদান শুরু করেন। ২০০১ সালে ইন্দোনেশিয়ার কালিমানতানের বিভিন্ন স্থানে তিনি নুরুল হিদায়াহ নামে একটি আবাসিক মাদরাসা প্রতিষ্ঠা করেন। এরপর একই নামে স্কুল প্রতিষ্ঠা করেন। দেরাং, পকোক সিনা, কেদাখসহ ইন্দোনেশিয়ার বিভিন্ন বড় বড় শহরে ইসলামী শিক্ষা বিস্তারে অনেক প্রতিষ্ঠান করে। শিক্ষকতার পাশাপাশি নিয়মিত মসজিদে আলোচনা করতেন। রেডিওতে বিভিন্ন প্রোগ্রামে অংশ নিতেন। তাঁর প্রাঞ্জল আলোচনা ছাত্র, শিক্ষক ও সর্বসাধারণ মানুষ সবাই উপভোগ করত। শিক্ষার্থীদের জন্য তিনি ভালো পরিমাণের বৃত্তির ব্যবস্থা করেন। ইন্দোনেশিয়া ছাড়াও মালয়েশিয়া থেকেও শিক্ষার্থীরা এসব প্রতিষ্ঠানে পড়ার জন্য আসতে থাকে। মালয় ভাষায় কোরআন ও হাদিসের জ্ঞান প্রসারে তিনি অনুবাদ, রচনা ও গবেষণা করেন। 

    যুক্তরাজ্যের খ্যাতনামা ইসলামী ব্যক্তিত্ব ক্যামব্রিজ ইসলামিক কলেজের ডিন ড. আকরাম নদবি এক বিবৃতিতে বলেন, ‘আমি শায়খ আহমদ ফাহমিকে দারুল উলুম নদওয়াতুল উলামার ছাত্র অবস্থা থেকে আমি তাকে চিনি। তিনি অত্যন্ত পরিশ্রমী ছিলেন। আরবি ভাষায় পারদর্শীতা ছিলেন। ইসলামী ফিকহের ক্ষেত্রে তিনি ছিলেন শাফেয়ি মাজহাবের অনুসারী। ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় তিনি ছিলেন দারুল উলুম নদওয়াতুল উলামার সত্যিকারের প্রতিনিধি।’ 

    তিনি আরো বলেন, ‘ইলমচর্চা ও প্রচার-প্রসারে তিনি পুরো জীবন ব্যয় করে। তাঁর কাছে শিক্ষার্থীরা এসে অনেক উপকৃত হত। অত্যন্ত বিনম্র ও আন্তরিক হওয়ায় সবার প্রিয় ছিলেন। সবাইকে সদুপদেশ ও উত্তম পরামর্শ প্রদান করতেন। তাঁর চলে যাওয়া যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণ হওয়ার মতো নয়। তাঁর ইন্তেকালে নদওয়াতুল উলামা গভীরভাবে শোকাহত। সবচেয়ে বড় বিপর্যয় হলো সেই ব্যক্তির মৃত্যু যে তার মতো অন্য কাউকে রেখে যায় না।’ 

    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬