Journalbd24.com

শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • উৎপাদন বাড়াচ্ছে না ওপেক, তেলের দাম আরও বাড়ার শঙ্কা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ নভেম্বর, ২০২১ ১৫:২৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ নভেম্বর, ২০২১ ১৫:২৫

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    উৎপাদন বাড়াচ্ছে না ওপেক, তেলের দাম আরও বাড়ার শঙ্কা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ নভেম্বর, ২০২১ ১৫:২৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ নভেম্বর, ২০২১ ১৫:২৫

    উৎপাদন বাড়াচ্ছে না ওপেক, তেলের দাম আরও বাড়ার শঙ্কা

    আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়তে থাকায় বিশ্বের সব দেশেই এর প্রভাব পড়েছে। চাহিদার সঙ্গে উৎপাদনের সামঞ্জস্য না থাকায় আন্তর্জাতিক বাজারে সম্প্রতি অশোধিত তেলের দাম সাত বছরে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

    তেলের দামে ভারসাম্য আনতে বিশ্বের তেল রপ্তানীকারক দেশগুলোর সংগঠন ওপেক এবং তাদের সহযোগী দেশগুলোকে উৎপাদন বাড়ানোর জন্য চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। কিন্তু তারপরেও গত বৃস্পতিবারের বৈঠকে ওই দেশগুলো নিজেদের আগের অবস্থানে অনড় থাকার সিদ্ধান্ত নিয়েছে।

    ওপেকসহ তেল উৎপাদনকারী বিভিন্ন দেশ নিজেদের সক্ষমতা কাজে লাগাতে পারলে আপাতত জ্বালানি তেলের দামের লাগাম টানা সম্ভব হতো। কিন্তু তারা এমন পদক্ষেপ নিতে অনীহা প্রকাশ করেছে। কী পরিমাণ তেল উত্তোলন করা হবে এবং বাজারে কী পরিমাণ তেল আসবে সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে ওপেক। সে কারণে জ্বালানি তেলের দাম বাড়া বা কমার ক্ষেত্রে তাদের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ।

    করোনা মহামারির শুরুতে যখন বিশ্বের অর্থনীতি কার্যত থমকে গিয়েছিল, তখন তেলের চাহিদাও তলানিতে নেমে আসে। ফলে ধস নামে অশোধিত তেলের দামে। কিন্তু তেলের দাম ফের বাড়াতে উৎপাদন কমিয়ে আনে সৌদি আরব, রাশিয়াসহ তেল উৎপাদনকারী দেশগুলো।

    পরবর্তী দেড় বছরে অর্থনীতি অনেকটাই ঘুরে দাঁড়ালে তেলের চাহিদা বাড়তে শুরু করে। কিন্তু সে তুলনায় সরবরাহ যথেষ্ট বাড়েনি। ফলে চাহিদার চাপে তেলের দাম বাড়তে বাড়তে ব্যারেল প্রতি ব্রেন্ট ক্রুডের দাম পৌঁছেছে ৮৫ থেকে ৯০ ডলারের আশেপাশে। অপরদিকে তেলের অভাবে বিদ্যুৎ উৎপাদন সংস্থাগুলো প্রাকৃতিক গ্যাসের দিকে ঝুঁকে পড়েছে।

    অর্থনীতি ঘুরে দাঁড়ানোর পর ওপেক ও এর সহযোগী দেশগুলো সিদ্ধান্ত নিয়েছিল, চলতি বছরের শেষের দিকে অতিরিক্ত চার লক্ষ ব্যারেল করে অপরিশোধিত তেল উৎপাদন করা হবে। কিন্তু এই সিদ্ধান্ত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে খুশি করতে পারেনি।

    তিনি উৎপাদন আরও বাড়ানোর কথা বলেছেন। কিন্তু তার এই আহ্বানে সাড়া দেয়নি ওপেক। সম্প্রতি রোমে জি-২০ গোষ্ঠীভূক্ত দেশগুলোর বৈঠকে বিভিন্ন দেশের সঙ্গে এ বিষয়ে কথা বলেন বাইডেন। সে সময় ঠিক করা হয়, ওপেক ও এর সহযোগী দেশগুলোর উপর চাপ বাড়ানো হবে। সে অনুযায়ী পদক্ষেপ নিয়েছে বাইডেন প্রশাসন। তবে তাতেও কোনো লাভ হয়নি। যুক্তরাষ্ট্রের চাপ স্বত্বেও ওপেক জানিয়েছে, তারা তেলের উৎপাদন খুব বেশি বাড়াতে পারবে না।

    আপাতত ডিসেম্বর পর্যন্ত দিনে চার লাখ ব্যারেল করে উৎপাদন বাড়ানোর কথা জানিয়েছে ওপেক। এই পরিমাণ বিশ্ব বাজারে তেলের চাহিদার তুলনায় যথেষ্ট নয়। ফলে বিশ্ব বাজারে এখনই তেলের দাম দ্রুত কমার কোনো সম্ভাবনা নেই বলে মনে করছেন বিশ্লেষকরা।

    অপরদিকে ওপেক জানিয়েছে, তারা বর্তমান পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্তই গ্রহণ করেছে। তারা এখনই তেল উৎপাদন বাড়াতে চায় না।

    এদিকে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে বাংলাদেশেও। গত বুধবার (৩ নভেম্বর) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর ঘোষণা দেওয়া হয়। নতুন দাম ভোক্তা পর্যায়ে ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা করা হয়েছে। যা ওইদিন রাত ১২টা থেকে কার্যকর হয়।

    জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় প্রায় সব ক্ষেত্রেই এর প্রভাব পড়ছে। অর্থনীতিবিদরা বলছেন, তেলের দাম বৃদ্ধির ফলে কৃষক থেকে শুরু করে নাগরিক মধ্যবিত্তরা ভোগান্তির শিকার হবেন বেশি। জ্বালানি তেলের দাম বাড়ার ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়বে ফলে মানুষের মৌলিক চাহিদা মেটানো কঠিন হয়ে পড়বে।

    অর্থনীতিবিদরা বলছেন, ডিজেলের দাম বৃদ্ধির সরাসরি প্রভাব পড়বে বাস, ট্রাক, কাভার্ড ভ্যানের ভাড়ায়। লঞ্চসহ নৌযানের ভাড়াও বাড়বে। আর এর পরোক্ষ প্রভাব পড়বে অনেক খাতে। তেল এবং ডিজেলের দাম বাড়লে খাদ্যপণ্য উৎপাদন ও সরবরাহের খরচ বেড়ে যাবে। ফলে ভোক্তা পর্যন্ত পণ্য পৌঁছানো পর্যন্ত এর দাম হবে কয়েকগুণ।

    সূত্র: সিএনবিসি, অ্যাজিউম টেক

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬