Journalbd24.com

শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • ‘ফোন পড়ে গিয়েছিল’, কোহলি-কন্যাকে ধর্ষণের হুমকি নিয়ে আজব যুক্তি
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২১ ১৬:৩৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২১ ১৬:৩৪

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    ‘ফোন পড়ে গিয়েছিল’, কোহলি-কন্যাকে ধর্ষণের হুমকি নিয়ে আজব যুক্তি

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২১ ১৬:৩৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২১ ১৬:৩৪

    ‘ফোন পড়ে গিয়েছিল’, কোহলি-কন্যাকে ধর্ষণের হুমকি নিয়ে আজব যুক্তি

    টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে হারের পর ভারতীয় ক্রিকেট দলের তৎকালীন অধিনায়ক বিরাট কোহলির নয় মাসের শিশুকন্যাকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছিল একটি টুইটার অ্যাকাউন্ট থেকে। এ নিয়ে ব্যাপক হইচই পড়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। পরিচয় লুকাতে টুইটারে নিজেকে পাকিস্তানি দেখানোর চেষ্টা করেন অভিযুক্ত যুবক। কিন্তু তাতে লাভ হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সম্প্রতি ধরা পড়েছেন সেই লোক। কিন্তু তার হুমকি দেওয়া নিয়ে এখন অদ্ভুত সব যুক্ত দেখাচ্ছেন স্বজনেরা।

    ভারতীয় সংবাদমাধ্যমের খবর, গত বুধবার (১০ নভেম্বর) হায়দরাবাদ থেকে গ্রেফতার করা হয়েছে ২৩ বছর বয়সী রামনাগেশ আলিবাতিনিকে। পেশায় তিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আগে একটি ফুড ডেলিভারি অ্যাপে কাজ করলেও বর্তমানে বেকার।

    ছেলে গ্রেফতারের পর ভেঙে পড়েছেন বাবা শ্রীনিবাস। তার বক্তব্য, আমার ছেলে ক্রিকেটপ্রেমী এবং প্রতিক্রিয়ার ক্ষেত্রে সে খুব শান্ত। যখন জানতে পারলাম সে কী করেছে, আমি তাকে বলেছিলাম, ভারত যদি পাকিস্তানের কাছে হারে, তাহলে তার উচিত ছিল ক্রিকেটারদের নিয়ে টুইট করা, তাতে কন্যার কথা উল্লেখ করা উচিত নয়। আমি বুঝতে পারছি না সে কেন এমন করল।

    তবে বেশি আলোচনায় এসেছে রামনাগেশের বাবার এক বন্ধুর বক্তব্য। কৃষ্ণমূর্তি নামে ওই ব্যক্তি গণমাধ্যমের কাছে বলেছেন, আসলে ম্যাচ শেষে ও (রামনাগেশ) খুব রেগে ছিল এবং অনলাইনে চ্যাট করছিল। সেই সময় ভুলবশত ওই টুইট করে ফেলে। এরপর সঙ্গে সঙ্গে টুইটটি মুছে ফেলতে চেয়েছিল, কিন্তু হাত ফসকে ফোনটি পড়ে যায়। এরপর ড্যামেজ কন্ট্রোল করার আগেই ভাইরাল হয়ে যায় সেই টুইট। তারপর থেকে ভয়ে ভয়ে দিন কাটাচ্ছে রামনাগেশ।

    অভিযুক্তের স্বজনদের এমন অদ্ভুত অজুহাত নিয়ে সরব হয়েছেন অনেকেই, তেমনই একজন কমেডিয়ান-লেখক বরুণ গ্রোভার। বরুণ টুইটারে লিখেছেন, ‘হ্যাঁ, ফোন হাত ফসকে পড়ে টুইট হয়ে যায়। তারপর ফোন আবার পড়ে যায় এবং প্রোফাইল একটি ভুয়া পাকিস্তানি অ্যাকাউন্টে পরিবর্তিত হয়। তারপর ফোন আবারও পড়ে যায় এবং পুরোনো সব টুইট ডিলিট হয়ে যায়।

    এই টুইটে বরুণ বিদ্রুপ করে স্পষ্টই বুঝিয়ে দিয়েছেন, আইআইটি স্নাতক এক যুবকের জন্য এমন অজুহাত একেবারেই গ্রহণযোগ্য নয়।

    ঘটনার সূত্রপাত মূলত ২৪ অক্টোবর। দুবাইয়ে পাকিস্তানের কাছে ভারত ১০ উইকেটে হারার পর ভারতীয় ফাস্ট বোলার মোহম্মদ শামিকে ধর্মীয়ভাবে আক্রমণ করা হয়েছিল। এরপর ৩০ অক্টোবর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের আগের দিন সতীর্থ শামির ওপর আক্রমণকারীদের ‘মেরুদণ্ডহীন’ বলে তীব্র সমালোচনা করেন কোহলি। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয় অধিনায়কের শিশুকন্যা ভামিকাকে ধর্ষণের হুমকি দেওয়া হয়।

    সূত্র: হিন্দুস্তান টাইমস, টাইমস অব ইন্ডিয়া

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬