Journalbd24.com

শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • আফগানিস্তানে জুম্মার নামাজে বোমা হামলায় নিহত ৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২১ ১৮:৪৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২১ ১৮:৪৫

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    আফগানিস্তানে জুম্মার নামাজে বোমা হামলায় নিহত ৩

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২১ ১৮:৪৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২১ ১৮:৪৫

    আফগানিস্তানে জুম্মার নামাজে বোমা হামলায় নিহত ৩

    আফগানিস্তানে জুম্মার নামাজ চলাকালে সুন্নি নিয়ন্ত্রিত একটি মসজিদে বোমা বিস্ফোরণে অন্তত তিনজন মুসল্লি নিহত হয়েছেন। ভয়াবহ এ বিস্ফোরণে আহত হয়েছেন মসজিদে নামাজ পরিচালনা করা ইমামসহ কমপক্ষে ৩৫ জন।

    শুক্রবার (১২ নভেম্বের) স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে দেশটির পূর্বাঞ্চলীয় নানগারহর প্রদেশের ‘স্পিন ঘর’ জেলার একটি মসজিদে এ হামলার ঘটনা ঘটে। খবর আল-জাজিরার।

    কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, হামলার পর স্থানীয় একজন চিকিৎসক তিনজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। অন্যদিকে দেশটির ক্ষমতাসীন গোষ্ঠী তালেবানের একজন মুখপাত্র বোমা বিস্ফোরণের ঘটনায় ৩৫ জন আহত হওয়ার তথ্য জানিয়েছেন। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

    তালেবানের একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, জুম্মার নামাজ চলাকালে ‘স্পিন ঘর’ জেলার একটি মসজিদে হামলার ঘটনা ঘটেছে। তালেবান ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেখানে রয়েছেন। তবে হতাহতের ব্যাপারে এখনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

    নানগারহর প্রদেশের সরকারি মুখপাত্র ক্বরি হানিফ এপিকে জানিয়েছেন, ধারণা করা হচ্ছে, বিস্ফোরিত বোমাটি আগেই মসজিদে রাখা হয়েছিল। জুম্মার নামাজ শুরুর কিছুক্ষণ পরই তা বিকট শব্দে বিস্ফোরিত হয়। মসজিদে নামাজ আদায় করতে আসা অধিকাংশ মুসল্লি বিস্ফোরণে আহত হয়েছেন। পুরো মসজিদ রক্তে ভেসে গেছে। ঘটনাটি নৃশংস ও হৃদয়বিদারক।

    তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো সন্ত্রাসী গোষ্ঠী দায় স্বীকার করেনি।

    যদিও গত ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর ইসলামিক স্টেট খোরাসান (আইএসকেপি) দেশটির খোরাসান প্রদেশে বেশ কয়েকটি রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটায়। ওই সব হামলার ঘটনার পর আইএসকেপি ঘটনার দায় স্বীকার করে বিবৃতিও দেয়।

    চলতি নভেম্বরের শুরুতেও কাবুলে সেনাবাহিনীর একটি হাসপাতাল হামলা চালায় আইএসকেপি। ওই হামলায় অন্তত ১৯ জন নিহত এবং ৫০ জন আহত হন। এছাড়া চলতি বছর দুটি শিয়া অধ্যুষিত মসজিদে হামলা চালায় আএসকেপি। এসব হামলায় অন্তত ১২০ জন মানুষের প্রাণহানি ঘটে।

    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬