Journalbd24.com

শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • চাষের জমি খুঁড়ে পাওয়া গেল সোনার বাইবেল
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২১ ১৬:১৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২১ ১৬:১৭

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    চাষের জমি খুঁড়ে পাওয়া গেল সোনার বাইবেল

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২১ ১৬:১৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২১ ১৬:১৭

    চাষের জমি খুঁড়ে পাওয়া গেল সোনার বাইবেল

    যুক্তরাজ্যের উত্তরপূর্বাঞ্চলীয় শহর ইয়র্কের একটি চাষের জমি খুঁড়ে পাওয়া গেছে খ্রিস্টানদের প্রধান ধর্মীয় গ্রন্থ বাইবেলের একটি স্বর্ণের অনুলিপি। খবর বিবিসি অনলাইনের।

    প্রায় ৬০০ বছরের পুরনো এই বাইবেলের দৈর্ঘ দশমিক ৫ ইঞ্চি (দেড় সেন্টিমিটার), ওজন ৫ গ্রাম। ২৪ ক্যারেট স্বর্ণ দিয়ে বানানো হয়েছিল এই বাইবেল।

    ব্রিটেনের একজন প্রত্নতাত্বিক জানিয়েছেন, এটি খুবই দুর্লভ প্রাচীন বা অ্যান্টিক শিল্পকর্ম এবং এটির যিনি মালিক, তিনি ছিলেন যুক্তরাজ্যের অত্যন্ত ধনী ব্যক্তি।

    বাফি বেইলি ও তার স্বামী সম্প্রতি যুক্তরাজ্যের ইংল্যান্ডের উত্তরপূর্বাঞ্চলীয় শহর ইয়র্কের একটি পতিত চাষের জমিতে খোঁড়াখুড়ি করে খুঁজে পেয়েছেন এই বাইবেল।

    ৪৮ বছর বয়সী বাফি বেইলি পেশায় একজন নার্স। যুক্তরাজ্যের প্রধান সরকারি স্বাস্থ্যসেবা সংস্থা ন্যাশনাল হেলথ সার্ভিসে (এনএইচএস) কর্মরত আছেন তিনি। জমি খনন করে প্রত্নতাত্ত্বিক বস্তু সংগ্রহ তার এবং তার স্বামীর নেশা।

    কাজের ফাঁকে অবসরে প্রায়েই তারা এই অভিযানে বেরিয়ে পড়েন। অনেকে নিজের জমি থেকে পুরনো জিনিস খুঁজে দিতে তাঁদের ডেকেও পাঠান।

    বিবিসিকে বাফি বেইলি জানান, কয়েকদিন আগে ওই জমিতে খননকাজ চালানোর জন্য জমির মালিকের অনুমতি নেন এই দম্পতি। তারপর নির্দিষ্ট দিনে শুরু করেন খোঁড়াখুড়ি।

    খননকাজ কিছু দূর অগ্রসর হওয়ার পরই জমির একটি স্থানে মেটাল ডিটেক্টরে খুব শক্তিশালী সিগন্যাল পান তারা। তারপর প্রায় পাঁচ ইঞ্চি খোঁড়ার পরই একটি ছোট সোনালি রঙের ধাতব বস্তু উদ্ধার করেন এই দম্পতি। এই বস্তুটিই সেই বাইবেল।

    বিবিসিকে বাফি বেইলি বলেন, ‘প্রথম আমরা ভেবেছিলাম এটি স্বর্ণের তৈরি কোনো সাধারণ বস্তু। পরীক্ষা করার আগ পর্যন্ত আমাদের ধারণাই ছিল না এটি কতখানি দুর্লভ ও দামী একটি অ্যান্টিক।’

    স্বর্ণের এই বাইবেলের দৈর্ঘ্য দশমিক ৫ ইঞ্চি (১ দশমিক ৫ সেন্টিমিটার) এবং ওজন ৫ গ্রাম। ২৪ ক্যারটের সোনা ব্যবহার করা হয়েছে এটি তৈরিতে।

    উচ্ছসিত বাফি বেইলি বিবিসিকে বলেন, ‘এটি ওজনে ভারী, উজ্জল এবং দেখতে অসম্ভব সুন্দর।’

    ব্রিটেনের প্রত্নতত্ব বিশেষজ্ঞরা জানিয়েছেন, রাজা তৃতীয় রিচার্ডের আমলের এই বাইবেল তৈরি করা হয়েছিল। নিজ রাজত্বকালে সম্ভবত কোনও আত্মীয়াকে উপহার হিসাবে এই বাইবেল দিয়েছিলেন তৃতীয় রিচার্ড।

    ইতোমধ্যে এই বাইবেলের দাম উঠেছে ১ লাখ পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় যা ১ কোটি ১৫ লাখ ৯০ হাজার টাকা।

    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬