Journalbd24.com

শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ   শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার   স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • অস্ট্রেলিয়ায় গান্ধী মূর্তির গলাকাটার চেষ্টা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২১ ১৮:৪২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২১ ১৮:৪২

    আরো খবর

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    জর্ডানে শেষকৃত্যের সময় গির্জায় বন্দুকধারীদের গুলি, নিহত ৭
    ইউরোপজুড়ে জেন-জিদের বিক্ষোভ, কেন ক্ষুব্ধ তারা?
    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    অস্ট্রেলিয়ায় গান্ধী মূর্তির গলাকাটার চেষ্টা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২১ ১৮:৪২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২১ ১৮:৪২

    অস্ট্রেলিয়ায় গান্ধী মূর্তির গলাকাটার চেষ্টা

    অস্ট্রেলিয়ার সরকার সম্প্রতি মেলবোর্নে মহাত্মা গান্ধীর মূর্তি স্থাপন করে। সেই মূর্তিটির গলা কাটার চেষ্টা করেছে অজ্ঞাত হামলাকারীরা।

    জানা গেছে, কয়েকদিন আগে অস্ট্রেলিয়া সরকারকে একটি ব্রোঞ্জের তৈরি গান্ধী মূর্তি উপহার দিয়েছিল ভারত সরকার। গত শুক্রবার মেলবোর্নে উৎসবের আয়োজন করে সেই গান্ধীমূর্তি প্রতিষ্ঠা করা হয় অস্ট্রেলিয়ান-ইন্ডিয়ান কমিউনিটি সেন্টারে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। এছাড়াও শিক্ষামন্ত্রী অ্যালেন টাজ, ভিক্টোরিয়া রাজ্যের বিরোধীনেতা ম্যাথিউ গাই, ভারতের কনসুলেট জেনারেল রাজ কুমারও উপস্থিত ছিলেন।

    ভিক্টোরিয়ার পুলিশ জানিয়েছে, শুক্রবার উদ্বোধনের পর পরই কে বা কারা মূর্তিটির ওপর হামলা চালায়। রীতিমতো যন্ত্রপাতি নিয়ে এসে মূর্তির গলাকাটার চেষ্টা করে দুর্বৃত্তরা। তবে আশপাশের লোকজন টের পেতেই সটকে পড়ে তারা।

    অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ঘটনা জানার পর বলেন, এ ঘটনায় তিনি দুঃখিত এবং বিচলিত। তিনি বলেন, অস্ট্রেলিয়া মিশ্র সংস্কৃতির দেশ। সব ধরনের মানুষ একত্রে এখানে বাস করেন। এখানকার সবাই সবার সংস্কৃতিকে স্বীকৃতি দেন। যারা একাজ করেছে, তাদের ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

    গান্ধী মূর্তির ওপর হামলার ঘটনায় দেশটির গোয়েন্দারা তদন্তে নেমেছেন। দ্রুত অপরাধীদের আটক করা হবে বলে আশ্বস্ত করা হচ্ছে পুলিশের পক্ষ থেকেও।

    এমন হামলার ঘটনায় বিচলিত অস্ট্রেলিয়ায় বসবাসকারী ভারতীয়রাও। ভিক্টোরিয়ায় ভারতীয় অ্যাসোসিয়েশনের প্রধান সূর্যপ্রকাশ সোনি বলেন, ভারতীরা এই ঘটনায় অত্যন্ত কষ্ট পেয়েছেন। আশা করছি, প্রশাসন দ্রুত হামলাকারীদের ধরতে পারবে।

    অস্ট্রেলিয়া-ইন্ডিয়া চ্যারিটেবল ট্রাস্টের প্রধান ভাসান শ্রীনিবাসন জানিয়েছেন, মূর্তিটির বেশ খানিকটা ক্ষতি হয়েছে। তবে তা সারিয়ে ফেলা হবে। এরমধ্যেই বিশেষজ্ঞদের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে।

    ক্যালিফোর্নিয়াতেও গান্ধী মূর্তির ওপর হামলা চালানো হয় কিছুদিন আগে। গত বছর ডিসেম্বর মাসে ওয়াশিংটন ডিসিতে ভারতীয় দূতাবাসের সামনে একটি গান্ধী মূর্তি স্থাপন করা হয়েছিল। সেখানেও মূর্তি ভাঙার চেষ্টা চালায় দৃর্বৃত্তরা। পরে জানা যায়, বিচ্ছিন্নতাবাদী শিখদের একটি দল সে অপচেষ্টা চালায়।

    সূত্র: ডয়েচে ভেলে

    দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    2. মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    3. শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    4. পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    5. স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    6. ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    7. পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    সর্বশেষ সংবাদ
    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬