Journalbd24.com

শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • ১০ কেজি ওজন কমাল চোর
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২১ ১০:৪৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২১ ১০:৪৪

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    ১০ কেজি ওজন কমাল চোর

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২১ ১০:৪৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২১ ১০:৪৪

    ১০ কেজি ওজন কমাল চোর

    চুরি করতে যেন সুবিধা হয় এ জন্য নিজের শরিরের ১০ কেজি ওজন কমালো এক চোর। কথাতেই আছে চুরি বিদ্যা, বড় বিদ্যা যদি না পড় ধরা। গৃহস্থ যেমন সজাগ থাকে তেমনই চোরও প্রতিদিন নয়া নয়া কৌশল বানায়। কিন্তু চুরির জন্য কেউ নিজের ওজন ১০ কেজি কমিয়েছে এমন খবর তেমন একটা শোনা যায় না। কাজ সফল করতে চোরদের সুস্থ-সবল থাকতে হয়। বেশি দুর্বল অথবা মোটাতাজা শরীর নিয়ে তো আর সিঁদ কেটে ঘরে ঢোকা যায় না! সেই কথায় মাথায় রেখেই সম্ভবত এক চোর চুরির আগে ১০ কেজি ওজন কমিয়েছেন। আর তা নিয়ে হইচই পড়ে গেছে স্থানীয় মিডিয়ায়।

    ঘটনাটি ভারতের আহমেদাবাদের উদয়পুরের। সেখানকার মতি সিং চৌহান প্রায় দুই বছর কাজ করেছেন বোপালের বসন্ত বাহার সোসাইটির মোহিত মারাদিয়ার বাড়িতে। ঘরের বিভিন্ন কাজে সাহায্য করতেন তিনি। ফলে ঘরের কোথায় কী রয়েছে, ঘরের কোথায় মূল্যবান জিনিস রাখা হয় তা খুব ভালোভাবেই জেনে যান মতি সিং। আর তারপরই ওই বাড়িতে চুরির পরিকল্পনা করেন তিনি ।

    মতি জানত, বাড়ির দরজা ডিজিটাল, যা ভাঙা যাবে না এবং বাড়ির সামনে-পেছনে সিসি ক্যামেরা লাগানো। তাই ক্যামেরার নজর এড়িয়ে রান্নাঘরের ভেন্টিলেশন দিয়ে ঘরে ঢোকার পরিকল্পনা করেন মতি। ৩৪ বছর বয়সী ওই ব্যক্তি গত ৫ নভেম্বর সাবেক মনিবের বাড়িতে চুরি করতে যান। সাথে ছিল একটি তোয়ালে ও করাত। সেগুলো দিয়ে রান্নাঘরের জানালা ভেঙে ঢুকে প্রায় ৩৭ লাখ টাকার জিনিসপত্র নিয়ে বেরিয়ে যান মতি।

    এই কাজটি করতে পাক্কা ১০ কেজি ওজন কমিয়েছিলেন অভিযুক্ত ব্যক্তি। পুলিশের কাছে ধরা পড়ার পর তিনি জানান, যেহেতু দরজা ভাঙা সম্ভব ছিল না এবং রান্নাঘরের ছোট জানালা দিয়ে ঢুকতে হতো, তাই তাকে স্লিম হতেই হতো। এ জন্য দিনের পর দিন মাত্র এক বেলা খেয়ে নিজের ওজন ৭৫ থেকে ৬৫ কেজিতে নামিয়ে আনেন মতি সিং। তারপর যান চুরি করতে।

    জানালা ভেঙে ঘরে ঢোকার দৃশ্য সিসি ক্যামেরায় ধরা পড়েনি। ফলে চোর ধরতে বেশ বেগ পেতে হয় পুলিশকে। পরে নানা সূত্র কাজে লাগিয়ে নিকটবর্তী একটি হার্ডওয়্যার দোকানের সিসি ক্যামেরার ফুটেজ থেকে চুরির কিনারা খুঁজে পায় আহমেদাবাদ পুলিশ ।এরপর ফোন ট্র্যাক করে এসপি সিং রোডের একটি বাস স্টপেজ থেকে ধরা হয় মতি সিংকে। জানা যায়, ওই দিনই তিনি উদয়পুরে বাড়ির উদ্দেশে রওনা দিয়েছিলেন। 

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬