Journalbd24.com

শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • ইউক্রেন ইস্যুতে পশ্চিমাদেরকে কঠোর হুঁশিয়ারি রাশিয়ার
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২১ ১৬:০১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২১ ১৬:০১

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    ইউক্রেন ইস্যুতে পশ্চিমাদেরকে কঠোর হুঁশিয়ারি রাশিয়ার

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২১ ১৬:০১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২১ ১৬:০১

    
ইউক্রেন ইস্যুতে পশ্চিমাদেরকে কঠোর হুঁশিয়ারি রাশিয়ার

    ইউক্রেনের কাছে রাশিয়ার সামরিক অবস্থান নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের বক্তব্যের কড়া জবাব দিয়েছে রাশিয়া। রুশ সীমান্তের কাছে পশ্চিমাদের সামরিক উপস্থিতি সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে ক্রেমলিন।

    গত শনিবার ব্লিঙ্কেন বলেছিলেন যে, ইউক্রেনীয় সীমান্তের কাছে রাশিয়ার সামরিক পদক্ষেপ এবং ‘আমরা রাশিয়ার কাছ থেকে যে বাগাড়ম্বরগুলো শুনেছি ও এর পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও যা দেখেছি’, সে বিষয়ে ওয়াশিংটন এবং ইউরোপের ‘প্রকৃত উদ্বেগ’ রয়েছে। তার এই বক্তব্যের প্রতি ইউরোপের বেশ কয়েকটি দেশের পক্ষ থেকে সমর্থন জানানো হয়। এর জবাবে মস্কো পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছে, রাশিয়া ইউক্রেনে সামরিক আগ্রাসন চালাতে চায় এই অজুহাত তুলে রুশ সীমান্তের কাছে পশ্চিমাদের সামরিক উপস্থিতি সহ্য করবে না মস্কো।

    রুশ প্রেসিডেন্টের আবাসিক দফতর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রোববার মস্কোয় এ সতর্কবাণী উচ্চারণ করেন। তিনি বলেন, কৃত্রিমভাবে একটি উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা চলছে। এমন কেউ আমাদেরকে অস্বাভাবিক সামরিক তৎপরতা চালানোর দায়ে অভিযুক্ত করছে যারা এসেছে মহাসাগরের ওপার থেকে। আর সে দেশটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। রাশিয়ার বিরুদ্ধে আনীত অভিযোগকে তিনি ‘অযৌক্তিক ও অশিষ্ট’ বলে বর্ণনা করেন। এ ধরনের উসকানির পরিণতি মারাত্মক খারাপ হতে পারে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন পেসকভ।

    গত দু’সপ্তাহ ধরে কিয়েভ এই অভিযোগ করে আসছিল যে, দেশটির ওপর সামরিক আগ্রাসন চালাতে পারে রাশিয়া। ইউক্রেনের সামরিক গোয়েন্দা প্রধান শনিবার অভিযোগ করেন যে, রাশিয়া তাদের সীমান্তের কাছে ৯২ হাজার সেনা মোতায়েন করেছে এবং ফেব্রুয়ারির প্রথম দিকে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। তবে এই অভিযোগ উড়িয়ে দিয়ে পেসকভ বলেন, মস্কো ইউক্রেন আক্রমণ করতে পারে, এই ভয় দেখিয়ে পশ্চিোরা ‘কৃত্রিমভাবে’ উত্তেজনা বাড়ানোর চেষ্টা করছে।

    রাশিয়া বলছে, নিজ ভূখণ্ডে সৈন্য স্থানান্তর অধিকার তাদের রয়েছে। পাশাপাশি ক্রিমিয়ান উপদ্বীপ রাশিয়ার সাথে সংযুক্তিকরণ এবং অন্যান্য বিতর্কিত বিষয়গুলো নিয়ে মন্তব্য করার সময় যাতে মস্কোর ‘রেড লাইন’ অতিক্রম করা না হয়, সে বিষয়টি মাথায় রাখা উচিত বলে পশ্চিমাদের সতর্ক করে দিয়েছে তারা। 

    সূত্র: রেডিও ফ্রি ইউরোপ।

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬