Journalbd24.com

শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • পাকিস্তানে রাজস্ব আয়ের ৮৫ শতাংশই যায় দেনা মেটাতে
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২১ ১৫:৪১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২১ ১৫:৪১

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    পাকিস্তানে রাজস্ব আয়ের ৮৫ শতাংশই যায় দেনা মেটাতে

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২১ ১৫:৪১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২১ ১৫:৪১

    পাকিস্তানে রাজস্ব আয়ের ৮৫ শতাংশই যায় দেনা মেটাতে

    গত অর্থবছরে আদায় করা প্রতি ১০০ রুপি রাজস্বের মধ্যে ৮৫ রুপিই বিদেশি ঋণ পরিশোধে খরচ করেছে পাকিস্তান। অর্থাৎ দেশটির প্রতিরক্ষা, উন্নয়ন, ভর্তুকি, সরকারি কর্মচারীদের বেতনভাতা, পেনশন সব অর্থই মেটানো হয়েছে বিদেশি ঋণ নিয়ে। সেই তুলনায় বাংলাদেশের পরিস্থিতি অনেক ভালো বলে উল্লেখ করেছেন পাকিস্তানি অর্থনীতিবিদরা।

    শনিবার (২৭ নভেম্বর) পাকিস্তানি দৈনিক দ্য নিউজ ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২০-২১ অর্থবছরে পাকিস্তান প্রতি ১০০ রুপি রাজস্বে ৮৫ রুপি ব্যয় করেছে দেনা মেটাতে। সেখানে ভারতের ব্যয় হয়েছে ১০০তে ৫১ রুপি, আর বাংলাদেশের ক্ষেত্রে এর পরিমাণ ২০’র কাছাকাছি মাত্র।

    চলতি অর্থবছরে পাকিস্তানের দশা আরও খারাপ হতে পারে বলে আশঙ্কাপ্রকাশ করেছেন দেশটির খ্যাতনামা অর্থনীতিবিদ ড. আশফাক হাসান খান।

    দ্য নিউজের খবর অনুসারে, গত ৩০ জুন শেষ হওয়া ২০২০-২১ অর্থবছরে পাকিস্তানের কেন্দ্রীয় রাজস্ব বোর্ড (এফবিআর) ৪ লাখ ৭৬ হাজার ৪০০ কোটি রুপি রাজস্ব আদায় করে। জাতীয় অর্থ কমিশন (এনএফসি) পুরস্কারের অধীনে প্রদেশগুলোকে ২ লাখ ৭৪ হাজার ১০০ কোটি রুপি দেওয়ার পর সংস্থাটির হাতে থাকে ২ লাখ ২ হাজার ৩০০ কোটি রুপি।

    একই সময়ে ট্যাক্স বহির্ভূত রাজস্ব আসে ১ লাখ ৪৮ হাজার কোটি রুপি। এ নিয়ে পাকিস্তান সরকারের হাতে জমা পড়ে মোট ৩ লাখ ৫০ হাজার ৩০০ কোটি রুপি। এই অর্থে সবচেয়ে বড় কামড়টি বসিয়ে ছিল বিদেশি ঋণের কিস্তি। এই খাতে পাকিস্তানের খরচ হয়েছে পুরো ২ লাখ ৭৪ হাজার ৯০০ কোটি রুপি।
    ফলে সবধরনের উন্নয়ন, প্রতিরক্ষা, বেতন-পেনশন ব্যয় মেটাতে দেশটির হাতে ছিল মাত্র ৭৫ হাজার ৪০০ কোটি রুপি। এতে বাধ্য হয়েই ফের বিদেশি ঋণের দিকে হাত বাড়াতে হয় পাকিস্তান সরকারকে। বাজেটের ঘাটতি পূরণে গত অর্থবছরে দেশটি ৩ লাখ ৪০ হাজার ৩০০ কোটি রুপি ঋণ নিয়েছে, যা তাদের মোট জিডিপির ৭ দশমিক ১ শতাংশের সমান।

    জানা যায়, ২০২১ সালের সেপ্টেম্বরে পাকিস্তানের মোট দেনার পরিমাণ ৫০ দশমিক ৫ ট্রিলিয়ন (১ ট্রিলিয়ন=১ লাখ কোটি) রুপি পার হয়েছে। অথচ মাত্র সাড়ে তিন বছর আগেও পিটিআই যখন ক্ষমতায় বসে, তখনো দেশটির মোট ঋণের পরিমাণ ছিল ২৯ দশমিক ৮ ট্রিলিয়ন রুপি। অর্থাৎ ইমরান খানের শাসনামলে পাকিস্তানের ঋণের পরিমাণ বেড়েছে অন্তত ২১ ট্রিলিয়ন রুপি, যা দেশটির ইতিহাসে তিন বছরের ব্যবধানে সর্বোচ্চ।

    পাকিস্তানের সাবেক অর্থমন্ত্রী এবং প্রখ্যাত অর্থনীতিবিদ ড. হাফিজ এ পাশার মতে, ভারতের ঋণের পরিমাণও ক্রমেই বাড়ছে। তবে তাদের কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলোর প্রতিবেদনে ভিন্ন পরিস্থিতি ফুটে ওঠে। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার ছাড়াও ভারতীয় রাজ্যগুলো ২৫ থেকে ৩০ শতাংশ ঋণ নিয়েছে। তাই তাদের কেন্দ্রীয় ঋণে পুরো পরিস্থিতি বোঝা যায় না। এক্ষেত্রে পাকিস্তান ও ভারতের তুলনায় বাংলাদেশের ঋণ পরিশোধের চাপ অনেক কম বলে উল্লেখ করেছেন এ অর্থনীতিবিদ।

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬