Journalbd24.com

রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর   নন্দীগ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটে কৃষকের বসতভিটা পুড়ে ছাই: প্রায় ৭ লাখ টাকার ক্ষতি   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • ভারতীয় সংসদে মাত্র ৪ মিনিটে কৃষি আইন প্রত্যাহার বিল পাস
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২১ ১১:৩৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২১ ১১:৩৯

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    ভারতীয় সংসদে মাত্র ৪ মিনিটে কৃষি আইন প্রত্যাহার বিল পাস

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২১ ১১:৩৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২১ ১১:৩৯

    ভারতীয় সংসদে মাত্র ৪ মিনিটে কৃষি আইন প্রত্যাহার বিল পাস

    কোনো রকম আলোচনা ছাড়াই ভারতীয় সংসদের দুই কক্ষে (লোকসভা ও রাজ্যসভা) সোমবার পাস হয়ে গেল কৃষি আইন প্রত্যাহার বিল। সংসদের শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই লোকসভায় বিলটি তোলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং টোমার। এরপর উপস্থিত সাংসদদের মাত্র ৪ মিনিটের মধ্যে ধ্বনি ভোটের মাধ্যমে এই বিল পাস হয়। এদিকে, সোমবার রাজ্যসভার ১২ জন সদস্যকে সাসপেন্ড করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ- তারা রাজ্যসভার বর্ষাকালীন অধিবেশনে চরম বিশৃঙ্খলা করেন।

    কৃষি আইন প্রত্যাহার বিল পাসকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল সংসদ। বিরোধীদের স্লোগানের জেরে দফায় দফায় মুলতবি হয়ে যায় অধিবেশন। বিরোধীদের দাবি ছিল বিল পাস করার আগে এর ওপর সংসদে আলোচনা হোক। বিরোধীদের অভিযোগ কৃষকদের সুবিধা-অসুবিধা নিয়ে কোনো রকম আলোচনা করতে চায় না মোদি সরকার। সরকার কেবল দ্রুততার সঙ্গে বিল পাস করাতেই মরিয়া। কিন্তু সরকার পক্ষ কোনো রকম আলোচনা খারিজ করে দেয়। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে সংসদ।

     বিক্ষোভের জেরে অধিবেশন মুলতবি করে দেওয়া হয়। পরে ফের অধিবেশন বসে। অন্যদিকে সোমবার বেলা ২টায় রাজ্যসভার অধিবেশন শুরু হলে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী সেখানেও এই বিলটি তোলেন। তখন এই বিলের ওপর আলোচনার দাবি জানায় বিরোধীরা। কিন্তু বিরোধীদের বিক্ষোভকে আমল না দিয়ে কোনো রকম আলোচনা ছাড়াই সেখানেও এই বিল পাস হয়ে যায়। এদিকে সংসদের গত বর্ষাকালীন অধিবেশনে চূড়ান্ত বিশৃঙ্খলার অভিযোগে রাজ্যসভার ১২ জন সদস্যকে সোমবার সাসপেন্ড করা হয়।

     এর মধ্যে দুজন তৃণমূল কংগ্রেসের, কংগ্রেসের ছয়জন, শিবসেনার দুজন এবং সিপিআইএম ও সিপিআইর ১ জন করে। গত আগস্ট মাসে রাজ্যসভার অধিবেশন কক্ষে তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন। সে সময় সংসদের নিরাপত্তাকর্মীদের সঙ্গেও তাদের ধস্তাধস্তি হয়। কয়েকজন নিরাপত্তাকর্মীকে মারধর করা হয় বলেও অভিযোগ। সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই একটি তদন্ত কমিটিও গঠন করা হয়। এরপর এই শাস্তি। সেক্ষেত্রে চলমান শীতকালীন অধিবেশনে এই সদস্যরা আর উপস্থিত থাকতে পারবেন না। রাজ্যসভার ইতিহাসে এটা প্রায় নজিরবিহীন সিদ্ধান্ত।

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর
    2. নন্দীগ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটে কৃষকের বসতভিটা পুড়ে ছাই: প্রায় ৭ লাখ টাকার ক্ষতি
    3. নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪
    4. রাণীনগরে মাদক মামলার আসামী গ্রেফতার
    5. সৈয়দপুরে বেসরকারি হাসপাতাল থেকে এক নারী রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
    6. বগুড়ায় বিহঙ্গর কর্মশালা: ‘কবিতার গোপন হৃদস্পন্দন অনুষ্ঠিত
    7. শিবগঞ্জে মোটর শ্রমিক নেতা তোজামের বাবা মববুল হোসেনের ইন্তেকাল
    সর্বশেষ সংবাদ
    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকর

    নন্দীগ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটে কৃষকের বসতভিটা পুড়ে ছাই: প্রায় ৭ লাখ টাকার ক্ষতি

    নন্দীগ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটে কৃষকের বসতভিটা পুড়ে ছাই: প্রায় ৭ লাখ টাকার ক্ষতি

    নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪

    নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪

    রাণীনগরে মাদক মামলার আসামী গ্রেফতার

    রাণীনগরে মাদক মামলার আসামী গ্রেফতার

     সৈয়দপুরে বেসরকারি হাসপাতাল থেকে
এক নারী রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    সৈয়দপুরে বেসরকারি হাসপাতাল থেকে এক নারী রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    বগুড়ায় বিহঙ্গর কর্মশালা: ‘কবিতার গোপন হৃদস্পন্দন অনুষ্ঠিত

    বগুড়ায় বিহঙ্গর কর্মশালা: ‘কবিতার গোপন হৃদস্পন্দন অনুষ্ঠিত

    শিবগঞ্জে মোটর শ্রমিক নেতা তোজামের
বাবা মববুল হোসেনের ইন্তেকাল

    শিবগঞ্জে মোটর শ্রমিক নেতা তোজামের বাবা মববুল হোসেনের ইন্তেকাল

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬