Journalbd24.com

শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ   শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার   স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • তালেবান, জান্তার অনুরোধ এখনো মানেনি জাতিসংঘ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ ডিসেম্বর, ২০২১ ১৫:৩৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ ডিসেম্বর, ২০২১ ১৫:৩৯

    আরো খবর

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    জর্ডানে শেষকৃত্যের সময় গির্জায় বন্দুকধারীদের গুলি, নিহত ৭
    ইউরোপজুড়ে জেন-জিদের বিক্ষোভ, কেন ক্ষুব্ধ তারা?
    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    তালেবান, জান্তার অনুরোধ এখনো মানেনি জাতিসংঘ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ ডিসেম্বর, ২০২১ ১৫:৩৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ ডিসেম্বর, ২০২১ ১৫:৩৯

    
তালেবান, জান্তার অনুরোধ এখনো মানেনি জাতিসংঘ

    আফগানিস্তানে তালেবান ও মিয়ানমারে জান্তা সরকার জাতিসংঘের কাছে তাদের দূত বদলের অনুরোধ জানিয়েছিল। কিন্তু তাদের অনুরোধ মানার ক্ষেত্রে দেরি করছে জাতিসংঘ।

    জাতিসংঘ এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্তে নেয়নি। বরং তারা দেরি করতেই চাইছে। জাতিসংঘের ক্রেডেন্সিয়াল কমিটির তরফ থেকে ঘোষণা করা হয়েছে, যতদিন সিদ্ধান্ত না হচ্ছে, ততদিন আগের সরকারের নির্বাচিত দূতরাই কাজ চালাবেন।

    মিয়ানমারের সেনাশাসকরা জাতিসংঘের বর্তমান দূতকে সরিয়ে দিয়ে সাবেক সেনা অফিসার অং থুরেইনকে চায়। গত ফেব্রুয়ারিতে সু কি-র নেতৃত্বে নির্বাচিত সরকারকে সরিয়ে দিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। সুচি-র বিরুদ্ধে তারা একাধিক অভিযোগ এনেছে। সুচি-র বিচারও চলছে।

    জাতিসংঘে মিয়ানমারের বর্তমান দূত কিও মো টুন সেনা অভ্যুত্থানের বিরোধিতা করেছেন। মিয়ানমারের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, টুনকে সরিয়ে দেয়া হয়েছে। কিন্তু জাতিসংঘ সেই সিদ্ধান্ত এখনো মানেনি।

    তালেবানও আগের সরকারের নিয়োগ করা দূতকে সরিয়ে মোহাম্মদ সুহেইল শাহিনকে জাতিসংঘের দূত হিসাবে নিয়োগ করেছে। কিন্তু জাতিসংঘ তালেবানের সিদ্ধান্তও এখনো মানেনি।


    গত অগাস্টে তালেবান আফগানিস্তানে ক্ষমতায় আসে। তারপর থেকে তারা আন্তর্জাতিক স্বীকৃতি চাইছে। কিন্তু জাতিসংঘের সেক্রেটারি জেনারেল গুতেরেস জানিয়েছেন, তালেবান তখনই স্বীকৃতি পাবে, যখন তারা আফগানিস্তানে মানবাধিকার রক্ষা করে।

    জতিসংঘে সুইডেনের দূত বলেছেন, ক্রেডেন্সিয়াল কমিটির রিপোর্ট নিয়ে সাধারণ পরিষদে আলোচনা হলে তা প্রকাশ করা হবে। এই কমিটিতে আমেরিকা, রাশিয়া, চীন ছাড়া সুইডেন, বাহামা, ভুটান, চিলি, নামিবিয়া ও সিয়েরা লিওনের প্রতিনিধিরা আছেন। 

    সূত্র: এপি, এএফপি, রয়টার্স।

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    2. মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    3. শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    4. পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    5. স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    6. ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    7. পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    সর্বশেষ সংবাদ
    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬