Journalbd24.com

শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ   শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার   স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • পাকিস্তানে সাংবাদিক সুরক্ষা আইন পাস
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ ডিসেম্বর, ২০২১ ১২:৩৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ ডিসেম্বর, ২০২১ ১২:৩৮

    আরো খবর

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    জর্ডানে শেষকৃত্যের সময় গির্জায় বন্দুকধারীদের গুলি, নিহত ৭
    ইউরোপজুড়ে জেন-জিদের বিক্ষোভ, কেন ক্ষুব্ধ তারা?
    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    পাকিস্তানে সাংবাদিক সুরক্ষা আইন পাস

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ ডিসেম্বর, ২০২১ ১২:৩৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৪ ডিসেম্বর, ২০২১ ১২:৩৮

    পাকিস্তানে সাংবাদিক সুরক্ষা আইন পাস

    পাকিস্তানে সংবাদমাধ্যম কর্মীদের সুরক্ষায় নতুন আইন পাস করা হয়েছে। গত ৮ নভেম্বর পাকিস্তানের জাতীয় পরিষদে এবং ২০ নভেম্বর সিনেটে এ আইন পাস হয়। এর আগে গত আগস্টে আইনটির একটি আঞ্চলিক সংস্করণ পাস হয়েছিল পাকিস্তানের সিন্ধু প্রদেশে।

    নতুন এই আইনে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের স্বাধীনতা, নিরপেক্ষতা, নিরাপত্তা এবং মতপ্রকাশের স্বাধীনতাকে এগিয়ে নেওয়া, সুরক্ষা ও কার্যকরভাবে নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এই আইনে বলা হয়েছে, সরকার সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সুরক্ষার জন্য ১৬ সদস্যের একটি স্বাধীন কমিশন গঠন করবে। তার মধ্যে ১২ জন থাকবেন সাংবাদিক, যাঁদের সাংবাদিকদের সংগঠনগুলো মনোনীত করবে।

    তবে এ আইনের বেশ কয়েকটি ধারা নিয়ে আপত্তি তুলেছে পাকিস্তানি সাংবাদিকদের সংগঠন পাকিস্তান ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্ট (পিএফইউজে)। তারা বলছে, সাংবাদিক সুরক্ষা আইন (২০২১)-এর কিছু ধারা গণমাধ্যমকর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানোর জন্য ব্যবহার করা হতে পারে।

    পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী চৌধুরী ফাওয়াদ হুসেন বলেছেন, এই আইন প্রথমবারের মতো মাঠপর্যায়ের সাংবাদিকদের সেই সব অধিকার দেবে, যেগুলো উন্নত সমাজের সাংবাদিকেরা ভোগ করেন। অপরদিকে পিএফইউজের মহাসচিব নাসির জাইদি বলেছেন, যেকোনো সরকার আইনের ৬(৩) ধারাটি সাংবাদিকদের ফাঁসানোর জন্য ব্যবহার করতে পারে। এটি সংশোধন করা উচিত ছিল।

    আইনের ধারা ৬-এ বলা হয়েছে, ‘সব সাংবাদিক এবং গণমাধ্যমকর্মীকে অবশ্যই অন্যের অধিকার ও মর্যাদার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং জাতীয়, জাতিগত, ধর্মীয়, সাম্প্রদায়িক, ভাষাগত, সাংস্কৃতিক বা লিঙ্গভিত্তিক বিদ্বেষমূলক কিছু করা যাবে না, যা বৈষম্য, বৈরিতা ও সহিংসতা উসকে দিতে পারে।’ 

    সূত্র: ডন।

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    2. মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    3. শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    4. পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    5. স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    6. ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    7. পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    সর্বশেষ সংবাদ
    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬