Journalbd24.com

শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ   শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার   স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • ভারতে প্রতি ২৫ মিনিটে একজন গৃহবধূর আত্মহত্যা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২১ ১১:১৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২১ ১১:১৫

    আরো খবর

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    জর্ডানে শেষকৃত্যের সময় গির্জায় বন্দুকধারীদের গুলি, নিহত ৭
    ইউরোপজুড়ে জেন-জিদের বিক্ষোভ, কেন ক্ষুব্ধ তারা?
    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    ভারতে প্রতি ২৫ মিনিটে একজন গৃহবধূর আত্মহত্যা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২১ ১১:১৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২১ ১১:১৫

    
ভারতে প্রতি ২৫ মিনিটে একজন গৃহবধূর আত্মহত্যা

    ভারতে ভয়াবহ হারে বেড়েছে বিবাহিত নারীদের আত্মহত্যার হার। দেশটির জাতীয় সংস্থার বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

    সম্প্রতি এক বিবৃতিতে ভারতের অপরাধ পরিসংখ্যান বিষয়ক সরকারি সংস্থা ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (এনসিআরবি) জানিয়েছে, ২০২০ সালে ভারতে আত্মহত্যা করেছেন মোট ২২ হাজার ৩৭২ জন গৃহবধু। গড় হিসেবে দেখা গেছে, ওই বছর প্রতিদিন প্রতি ২৫ মিনিটে আত্মহত্যা করেছেন একজন গৃহবধূ।

    এনসিআরবি আরও জানিয়েছে, ২০২০ সালে ভারতে যতসংখ্যক নারী আত্মহত্যা করেছেন, তাদের মধ্যে গৃহবধূদের হার শতকরা হিসেবে ৫০ শতাংশেরও বেশি।

    ১৯৯৭ সাল থেকে ভারতে আত্মহত্যার রেকর্ড সংরক্ষণ করা শুরু করে এনসিআরবি। সংস্থাটির কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিবছর ভারতে আত্মহত্যা করেন ২০ হাজারেরও বেশি গৃহবধূ। এই সংখ্যা সর্বোচ্চ হয়েছিল ২০০৯ সালে। ওই বছর পুরো ভারতে আত্মঘাতী গৃহবধুর সংখ্যা ছিল ২৫ হাজার ৯২ জন।

    সাধারণভাবে প্রচার করা হয়- ‘পারিবারিক সমস্যা’ কিংবা ‘বিয়ে সংক্রান্ত ঝামেলার’ কারণে ভারতে গৃহবধুদের আত্মহত্যার হার বাড়ছে; কিন্তু সত্যিই কি তাই?
    ভারতের মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন- সরকারি জরিপের তথ্য অনুযায়ী, ভারতের গৃহবধূদের আত্মহত্যার একটি বড় কারণ স্বামী ও শ্বশুরবাড়ির আত্মীদের দ্বারা শারীরিক নির্যাতন। দিনের পর দিন চলা এই নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন ৩০ শতাংশেরও বেশি গৃহবধূ।


    এছাড়া মানসিক নির্যাতন, দিনের পর দিন গৃহস্থালীর শ্রমসাধ্য একঘেঁয়ে কাজ ও মানসিক চাপ থেকে রেহাই পেতেও আত্মহত্যার পথ বেছে নেন অনেক গৃহবধূ।
    ‘ভারতে মেয়েদের বিয়ের জন্য সরকার নির্ধারিত ন্যূনতম বয়সসীমা ১৮। অধিকাংশ অভিভাবক তাই মেয়ের বয়স ১৮ হওয়ার সঙ্গে সঙ্গেই তাকে বিয়ে দিয়ে দেন।’
    ‘এবং বিয়ের পর সে যখন একজন স্ত্রী ও গৃহবধু হয়, ভারতের সংস্কৃতি অনুযায়ী তাকে রান্না, কাপড়-চোপড় ধোয়াসহ যাবতীয় গৃহস্থালীর কাজের ভার পড়ে তার ওপর। তার ব্যক্তিস্বাধীনতার ক্ষেত্র হয়ে পড়ে খুবই সীমিত এবং তার হাতে টাকা-পয়সাও বিশেষ থাক না।’

    ‘ফলে তার এতদিনের পড়াশোনা ও নিজের পায়ে দাঁড়ানের যে স্বপ্ন- তা ফিকে হওয়া শুরু করে এবং সেই জায়গায় ভর করে হতাশা ও শূন্যতা। একপর্যায়ে এই হতাশাই তাকে আত্মহত্যার পথে প্ররোচিত করে।’

    বয়স্ক নারীদের ক্ষেত্রে আত্মহত্যার কারণ অবশ্য ভিন্ন। এ সম্পর্কে ডা. ঊষা ভার্মা বলেন, ‘ছেলে-মেয়েরা বড় হয়ে গেলে তারা বাড়ির বাইরে থাকে। ফলে একটা বয়সে গিয়ে নারীরা নিঃসঙ্গ হয়ে পড়েন। এছাড়া ঋতুচক্র বন্ধ হয়ে যাওয়ার সময় হরমোনের ভারসাম্যহীনতার কারণে যে মানসিক চাপ ও বিষন্নতা দেখা দেয়, সেজন্যও আত্মহত্যা করেন অনেকে।’

    তবে ভারতের এই আত্মহত্যার সমস্যাটি সমাধানযোগ্য বলে মনে করেন অধিকাংশ মনোবিজ্ঞানী। মনোবিদ সৌমিত্র পাথারে বিবিসিকে এ সম্পর্কে বলেন, ‘অধিকাংশক্ষেত্রেই তাৎক্ষণিক উত্তেজনার বশে আত্মহত্যা করেন নারীরা। ব্যাপারটি অনেকটা এরকম- পুরুষরা ঘরে আসে, স্ত্রীকে পেটায় এবং তারপর স্ত্রী আত্মহত্যা করে।’
    ‘যখন সে চরম উত্তেজনার বশে এমন একটি সিদ্ধান্ত নিচ্ছে, সেই মুহূর্তে যদি তাকে থামানো যায়, তাহলে পরবর্তীতে তার আত্মহত্যার সম্ভাবনা খুবই কম থাকে।’
    এদিকে দেশটির কেন্দ্রীয় সরকার বুধবার নারীদের ক্ষেত্রে বিয়ের বয়স ১৮ থেকে বাড়িয়ে ২১ বছর করেছেন। 

    সূত্র : বিবিসি

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    2. মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    3. শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    4. পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    5. স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    6. ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    7. পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    সর্বশেষ সংবাদ
    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬