Journalbd24.com

শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ   শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার   স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • ‘আমাদের ভোট দিন, ৫০ টাকায় মদ পাবেন’, বিতর্কিত প্রতিশ্রুতি বিজেপি সভাপতির
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২১ ১৬:০২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২১ ১৬:০২

    আরো খবর

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    জর্ডানে শেষকৃত্যের সময় গির্জায় বন্দুকধারীদের গুলি, নিহত ৭
    ইউরোপজুড়ে জেন-জিদের বিক্ষোভ, কেন ক্ষুব্ধ তারা?
    জীবিকার সন্ধানে যাত্রা, নৌকাডুবিতে প্রাণ গেল ১০৯ জনের

    ‘আমাদের ভোট দিন, ৫০ টাকায় মদ পাবেন’, বিতর্কিত প্রতিশ্রুতি বিজেপি সভাপতির

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২১ ১৬:০২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২১ ১৬:০২

    ‘আমাদের ভোট দিন, ৫০ টাকায় মদ পাবেন’, বিতর্কিত প্রতিশ্রুতি বিজেপি সভাপতির

    আপনারা ভোট দিন, আমরা সস্তায় মদ দেব। এক জনসভায় কার্যত এমনই বিচিত্র প্রস্তাব দিলেন অন্ধ্রপ্রদেশের বিজেপি সভাপতি। তার দাবি, গেরুয়া শিবির যদি এক কোটি ভোট পায়, তাহলে মদ মিলবে ৭০ টাকায়। এখানেই শেষ নয়। তেমন হলে ৫০ টাকাও হতে পারে মদের দাম। এহেন প্রতিশ্রুতিকে ঘিরে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে। প্রশ্ন উঠছে, নির্বাচনী বৈতরণি পার হতে এমন প্রতিশ্রুতিও দেওয়া যায়, তাও প্রকাশ্যে?

    ঠিক কী বলেছেন অন্ধ্রপ্রদেশের বিজেপি সভাপতি সোমু বীররাজু? মঙ্গলবার এক জনসভায় তিনি রাজ্যের জগন্মোহন রেড্ডি সরকারকে বিঁধে অভিযোগ করেন, এই মুহূর্তে মদের বোতলের দাম ২০০ টাকা। অথচ মদের মান অত্যন্ত খারাপ। তাদের সরকার ক্ষমতায় এলে পরিস্থিতি পালটে যাবে। এরপরই তার আবেদন, “বিজেপিকে এক কোটি ভোট দিন। আমরা আপনাদের ৭০ টাকায় মদের ব্যবস্থা করে দেব। যদি লভ্যাংশ বেশি রাখা যায়, তা ৫০ টাকাতেও মিলতে পারে।”

    ২০২৪ সালে অন্ধ্রপ্রদেশের বিধানসভা নির্বাচন। কিন্তু এখন থেকেই নির্বাচনকে পাখির চোখ করে এগোতে চাইছে বিজেপি। আর তারই ফলশ্রুতি মঙ্গলবারের ওই প্রতিশ্রুতি। বিজেপি নেতা বলেন, রাজ্যবাসীকে মাসে ১২ হাজার টাকা খরচ করতে হচ্ছে মদ কেনার জন্য। তার অভিযোগ, রাজ্যের শাসক দলের বহু নেতাই বেনামে মদের কারখানা চালান। ওই সব কারখানা থেকে সস্তায় মদ কেনে সরকার। তারপর তা বিক্রি করে দেয় চড়া দামে।

    পাশাপাশি বীররাজুর আরও অভিযোগ, নকল ব্র্যান্ডের মদ বেশি দামে বিক্রি হলেও আসল ও পরিচিত ব্র্যান্ড রাজ্যে অমিল। তার হিসেবে, অন্ধ্রপ্রদেশে মদের ক্রেতা ১ কোটি। আর সেই কারণেই তার আরজি, যদি ওই ১ কোটি মানুষ তাদের ভোট দেন, তাহলেই মদ্যপদের জন্য সুদিন এনে দেবে গেরুয়া শিবির। 

    সূত্র: টাইমস নাউ।

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    2. মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    3. শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    4. পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    5. স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    6. ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    7. পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    সর্বশেষ সংবাদ
    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬