Journalbd24.com

শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • ১৪১ দিন ধরে অনশনে থাকা ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ইসরায়েল
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ জানুয়ারী, ২০২২ ১৫:৫২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ জানুয়ারী, ২০২২ ১৫:৫২

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    ১৪১ দিন ধরে অনশনে থাকা ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ইসরায়েল

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ জানুয়ারী, ২০২২ ১৫:৫২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ জানুয়ারী, ২০২২ ১৫:৫২

    ১৪১ দিন ধরে অনশনে থাকা ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ইসরায়েল

    অভিযোগ ছাড়াই আটক হওয়ার প্রতিবাদে ১৪১ দিন ধরে অনশনে থাকা ফিলিস্তিনি এক বন্দিকে মুক্তি দিতে রাজি হয়েছে ইসরায়েল। ইসরায়েলের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর শর্তে আগামী মাসে তাকে ছেড়ে দেওয়া হবে বলে জানা গেছে। ওই ব্যক্তির আইনজীবী বিষয়টি নিশ্চিত করেছেন।

    ৪০ বছর বয়সী হিশাম আবু হাউয়াশসহ আরও চারজন অনশন করছেন ইসরায়েলের কারাগারে বন্দি থাকা অবস্থায়। এই পাঁচজনের মধ্যে কাইদ সবচেয়ে বেশি সময় ধরে অনশনে আছেন। অপর তিনজন অনশনরত ফিলিস্তিনি বন্দি হচ্ছেন আলা আরাজ, আইয়াদ হুরেইমি এবং লুয়ায়ি আল-আসগর। ইসরায়েলের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেনশন পলিসি বা বিনা বিচারে আটক রাখার নীতির প্রতিবাদে অনশন করছেন তারা।

    হিশাম আবু হাউয়াশের আইনজীবী জাওয়াদ বাউলস স্থানীয় সময় মঙ্গলবার (৪ জানুয়ারি) জানান, আগামী ২৬ ফেব্রুয়ারি ইসরায়েল তাকে মুক্তি দিতে রাজি হলে তিনিও অনশন ভাঙতে সম্মত হন।

    তবে ইসরায়েলের কর্তৃপক্ষের তরফ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

    ফিলিস্তিনিরা আবু হাওয়াশের মুক্তির দাবিতে অধিকৃত পশ্চিম তীর এবং অবরুদ্ধ গাজা উপত্যকা জুড়ে সমাবেশ করছেন দীর্ঘদিন ধরে। এই ফিলিস্তিনি ইসরায়েলের হেফাজতে মারা গেলে দেশটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকিও দেন তারা। তার পরিবারও মৃত্যুর শঙ্কার কথা জানিয়ে তাকে মুক্তির দাবি জানিয়ে আসছিল।

    এর আগে দীর্ঘদিন ধরে অনশনে থাকায় আবু হাওয়াশের মৃত্যুর শঙ্কা করা হচ্ছিল। কিছুদিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু ইসরায়েল ফিলিস্তিনি বন্দিদের মুক্তি না দিলে তিনি অনশন ভাঙতে নারাজ।

    জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজেরিক আবু হাওয়াশের সঙ্গে ইসরায়েলের এই চুক্তিকে স্বাগত জানিয়েছেন।

    ১৯৬৭ সালে ৬ দিনের আরব-ইসরায়েল যুদ্ধের সময় পশ্চিম তীর দখল করে নেয় ইসরায়েল। এর পর থেকে বিভিন্ন দফায় সেখানে বসতি স্থাপন করেছে দেশটি। পশ্চিম তীরে বর্তমানে প্রায় ছয় লাখ ইসরায়েলি ইহুদির বাস। আন্তর্জাতিক আইন অনুযায়ী এটাকে অবৈধ বলে বিবেচনা করা হচ্ছে।

    সূত্র: আল-জাজিরা

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬