Journalbd24.com

শনিবার, ২১ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • বিশ্বে করোনায় আরও প্রায় ৮ হাজার মৃত্যু
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২২ ১১:০৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২২ ১১:০৪

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    বিশ্বে করোনায় আরও প্রায় ৮ হাজার মৃত্যু

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২২ ১১:০৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২২ ১১:০৪

    বিশ্বে করোনায় আরও প্রায় ৮ হাজার মৃত্যু

    বিশ্বজুড়ে মহামারী করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হিসাবে আগের সব রেকর্ড ছাড়িয়েছে। এসময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৩৩ লাখ ১৩ হাজার ৯১৫ জন। একই সময়ে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ৮৮৪ জন। এছাড়া একদিনে সুস্থ হয়ে উঠেছেন ১২ লাখ ২৯ হাজার ৭৯০ জন।

    এ নিয়ে সারা বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ কোটি ৪০ লাখ ৫৪ হাজার ৯২৩ জনে। তাদের মধ্যে মারা গেছেন ৫৫ লাখ ৪৬ হাজার ৭৫৩ জন। এছাড়া সুস্থ হয়েছেন ২৬ কোটি ৫২ লাখ ৬১ হাজার ১৮০ জন।

    শনিবার (১৫ জানুয়ারি) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার নিয়মিত হালনাগাদ তথ্য দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

    এর আগের ২৪ ঘণ্টায় ৩১ লাখ ৭৫ হাজার ৫৪৮ জন করোনা রোগী শনাক্ত এবং ৭ হাজার ২৯৯ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল ওয়ার্ল্ডোমিটারস। সেই হিসাবে একদিনের ব্যবধানে শনাক্ত ও মৃত্যু দুটোই বেড়েছেই।

    করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন। একই সময়ে মারা গেছেন ২ হাজার ১২৭ জন। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬ কোটি ৫৩ লাখ ৪০ হাজার ৭৪২ জন এবং মারা গেছেন ৮ লাখ ৬৯ হাজার ৩৯০ জন। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন ১ লাখ ৬ হাজার ৪০০ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ কোটি ২৯ লাখ ১১ হাজার ৪৯০ জন।

    দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৩৯ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ২৩ হাজার ৮২০ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ১ কোটি ৭ লাখ ৪৭ হাজার ১২৫ জন এবং মারা গেছেন ৩ লাখ ১৯ হাজার ৯১১ জন। রাশিয়ায় একদিনে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২৪ হাজার ৯৫২ জন। এ নিয়ে দেশটিতে মোট শনাক্ত বেড়ে দাঁড়ালো ৯৮ লাখ ৯ হাজার ৩০০ জন।

    ২৪ ঘণ্টায় মৃত্যুর হিসাবে তৃতীয় অবস্থানে উঠে এসেছে ভারত। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৪৩০ জনের মৃত্যু এবং শনাক্ত হয়েছেন ২ লাখ ৬৭ হাজার ৩৪৫ জন। মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত ভারতে মোট সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৬৮ লাখ ৪৯ হাজার ৪৭৪ জন এবং মারা গেছেন ৪ লাখ ৮৫ হাজার ৭৮০ জন। গত ২৪ ঘণ্টায় সেখানে করোনা থেকে সুস্থ হয়েছেন ১ লাখ ১৩ হাজার ৪০৭ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৩ কোটি ৪৯ লাখ ৩৮ হাজার ১১৩ জন।

    দৈনিক মৃত্যুর হিসাবে এরপরই পোল্যান্ডের অবস্থান। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪২৩ জন। নতুন করে সংক্রমিত হয়েছেন ১৬ হাজার ৪৭ জন। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১ হাজার ৮৪১ জনে এবং আক্রান্ত বেড়ে দাঁড়ালো ৪২ লাখ ৮১ হাজার ৪৮২ জনে।

    যুক্তরাজ্যে ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৯৯ হাজার ৬৫২ জন এবং মারা গেছেন ২৭০ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে ১ কোটি ৫০ লাখ ৬৬ হাজার ৩৯৫ জন আক্রান্ত এবং মারা গেছেন ১ লাখ ৫১ হাজার ৬১২ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮১ হাজার ৭৮৯ জন।

    ইতালিতে নতুন আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৬ হাজার ২৫৩ জন এবং মারা গেছেন ৩৬০ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮৩ লাখ ৪১ হাজার ৮৯৮ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১ লাখ ৪০ হাজার ৫৪৮ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ২৫ হাজার ১৯৯ জন।

    ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় করোনায় ৩ লাখ ৫৬ হাজার ৬৭৫ জন আক্রান্ত হওয়ার পাশাপাশি মৃত্যু হয়েছে ১৯১ জনের। দেশটিতে এ পর্যন্ত ১ কোটি ৩৫ লাখ ৬৯ হাজার ৬৭৫ জন করোনায় আক্রান্ত এবং মারা গেছেন ১ লাখ ২৬ হাজার ৭২১ জন। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ১ লাভ ৪ হাজার ৩৮৬ জন।

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬