Journalbd24.com

শনিবার, ২১ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • রেজিস্ট্রেশন বাতিল, কাশ্মীর প্রেস ক্লাব সরকারের দখলে
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২২ ১৮:০০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২২ ১৮:০০

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    রেজিস্ট্রেশন বাতিল, কাশ্মীর প্রেস ক্লাব সরকারের দখলে

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২২ ১৮:০০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২২ ১৮:০০

    রেজিস্ট্রেশন বাতিল, কাশ্মীর প্রেস ক্লাব সরকারের দখলে

    কাশ্মীর প্রেস ক্লাবের দখল নিলো রাজ্য প্রশাসন। ক্লাবের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে, সরকারি খাতায় ক্লাবের আর কোনো অস্তিত্ব নেই।

    গত শনিবার কিছু সাংবাদিক জোর করে ক্লাবে ঢুকে ঘোষণা করে, তারা একটা অস্থায়ী কার্যকরি কমিটি গঠন করেছে, তারাই ক্লাব চালাবে। অভিযোগ, তাদের সঙ্গে কাশ্মীর পুলিশের সশস্ত্র কর্মীরা ছিলেন। তাদের সাহায্যেই তারা ক্লাব দখল করেন। জম্মু ও কাশ্মীরেরসাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা বলেছেন, এটা হলো 'স্টেট স্পনসরড ক্যু'। দিল্লিতে জাতীয় প্রেস ক্লাব এবং এডিটরস গিল্ডও এই ঘটনার নিন্দা করে।

    শনিবারের ঘটনার পর সোমবার রাজ্য প্রশাসন জানিয়েছে, আইনশৃঙ্খলার কারণে তারা প্রেস ক্লাব দখল করে নিচ্ছে। প্রশাসনের দাবি, কাশ্মীর পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট(সিআইডি) ক্লাবের কিছু সদস্যের সম্পর্কে বিরূপ রিপোর্ট দিয়েছে। আর ক্লাবের রেজিস্ট্রেশনও বাতিল হয়েছে। তাই কাশ্মীর প্রেস ক্লাব আর নথিভুক্ত সংগঠন নয়।

    কাশ্মীর প্রেস ক্লাবের তরফে জানানো হয়েছে, সাংবাদিকদের কণ্ঠরোধ করার জন্যই সরকার এই ব্যবস্থা নিয়েছে। কাশ্মীর প্রেস ক্লাবের সদস্য সংখ্যা এখন তিনশ। জম্মু ও কাশ্মীর প্রশাসন বিবৃতি দিয়ে জানিয়েছে, ''তথ্যগত অবস্থান হলো, কাশ্মীর প্রেস ক্লাব আর নথিভুক্ত সংগঠন নয়। ম্যানেজিং বডির কার্যকাল ২০২১ সালের ১৪ জুলাই শেষ হয়ে গিয়েছিল। তাই ম্যানেজিং বডিরও আর কোনো অস্তিত্ব নেই।''

    বিবৃতিতে আরো জানানো হয়েছে, ''সোসাইটিজ অফ রেজিস্ট্রেশন আইন অনুসারে কাশ্মীর প্রেস ক্লাবকে নথিভুক্ত করা হয়নি। নতুন ম্যানেজিং বডির জন্য নির্বাচনও হয়নি। ক্লাবের কয়েকজন সদস্য বেশ কিছু ক্ষেত্রে বেআইনি কার্যকলাপ করেছে বলে পুলিশ রিপোর্ট দিয়েছে।''


    কেন্দ্রীয় সরকার জম্মু ও কাশ্মীরের বিশেষ সুবিধা শেষ করার পর প্রেস ক্লাবকে সোসাইটিজ অফ রেজিস্ট্রেশন আইন অনুসারে নথিভুক্ত করতে বলা হয়। তারা সেই আবেদন করে। গত ২৯ ডিসেম্বর এবং ১৪ জানুয়ারি রেজিস্ট্রার অফ সোসাইটিজ জানিয়ে দেন, পুলিশের বিরূপ রিপোর্ট থাকার জন্য তাদের রেজিস্ট্রেশন দেয়া যাচ্ছে না।

    কাশ্মীর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইশফাক তান্ত্রে ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, ''প্রশাসনের আসল উদ্দেশ্য ছিল প্রেস ক্লাব বন্ধ করে দেয়া। তাই তারা শনিবার জোর করে ক্লাবে ঢোকে। এভাবেই প্রশাসন সাংবাদিকদের কণ্ঠরোধ করতে চাইছে। কাশ্মীর প্রেস ক্লাব ছিল উপত্যকার সাংবাদিকদের একমাত্র গণতান্ত্রিক ও স্বাধীন সংস্থা। তার দাবি, সাংবাদিকরা যথেষ্ট পেশাদার ও দক্ষ। তারা এই চ্যালেঞ্জের মোকাবিলা করবে।''

    দিল্লির জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক গৌতম লাহিড়ী ডয়চে ভেলেকে জানিয়েছেন, ''কাশ্মীরে একদল সাংবাদিক প্রেসক্লাব দখল করেছিলেন। এটা খুবই নিন্দনীয় ঘটনা। এটা ঠিক, আগের কমিটি নির্বাচন করছিল না। সেটাও নিন্দনীয়।''

    গৌতম বলেছেন, ''এরপর ক্লাবের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে। এটা একেবারেই অনভিপ্রেত ঘটনা। আমাদের আবেদন, সাংবাদিকদের ক্লাবের বিষয়ে সরকার যেন হস্তক্ষেপ না করে। ক্লাব দখল করা, রেজিস্ট্রেশন বাতিল করা ঠিক নয়। সরকার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুক। আবার রেজিস্ট্রেশন দেয়া হোক ক্লাবকে।''

    আরেক প্রবীণ সাংবাদিক ও মানবাধিকার কর্মী আশিস গুপ্ত ডয়চে ভেলেকে বলেছেন, ''কাশ্মীর প্রেস ক্লাব নিয়ে যা হয়েছে, তা খুবই নিন্দনীয়। জরুরি অবস্থার সময়েও এরকমভাবে কোনো প্রেস ক্লাব বন্ধ করে দেয়া হয়নি। রেজিস্ট্রেশন বাতিল করা হয়নি। যেটা কাশ্মীর প্রেস ক্লাবের ক্ষেত্রে হলো। ক্লাবে কোনো সমস্যা থাকলে সাংবাদিকরাই তার সমাধান করে নিতে পারেন। তার জন্য সরকারি হস্তক্ষেপ কোনোভাবেই কাম্য নয়।''

    সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, এনডিটিভি।

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬