Journalbd24.com

শনিবার, ২১ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • মিথ্যা বলছেন বরিস, দাবি প্রাক্তন সহকারীর
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২২ ১৬:৩৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২২ ১৬:৩৫

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    মিথ্যা বলছেন বরিস, দাবি প্রাক্তন সহকারীর

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২২ ১৬:৩৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২২ ১৬:৩৫

    মিথ্যা বলছেন বরিস, দাবি প্রাক্তন সহকারীর

    দেশ জুড়ে লকডাউন চলাকালীন কোভিড বিধি ভেঙে মদের পার্টিতে অংশ নেওয়ার অভিযোগ উঠেছে খোদ ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের বিরুদ্ধে। গত সপ্তাহে ব্রিটিশ পার্লামেন্টে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী অবশ্য বলেছেন পার্টির কথা তিনি জানতেন না।

    বরিস বলেন, কাজের ফাঁকে মিনিট পঁচিশের জন্য সে দিন ১০ ডাউনিং স্ট্রিটের বাগানে গিয়েছিলেন তিনি। সেখানে উপস্থিত কয়েক জন সরকারি কর্মকর্তাকে মহামারির মধ্যেও কাজ চালিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ জানানোই তার উদ্দেশ্য ছিল। সেখানে যে জনা তিরিশেক লোকের জমায়েত হয়েছে, তা তিনি বুঝতে পারেননি।

    তবে প্রধানমন্ত্রী গোটা দেশের সামনে পুরোটাই মিথ্যে বলছেন বলে এ বার দাবি করলেন বরিসেরই প্রাক্তন বিশেষ উপদেষ্টা ডমিনিক কামিংস। যার ফলে বরিস আরও প্যাঁচে পড়বেন বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞেরা। বিষয়টি নিয়ে বরিসের ইস্তফা দাবি করে আগেই সরব হয়েছেন বিরোধীরা।

    এ বার খোদ প্রধানমন্ত্রীরই প্রাক্তন উপদেষ্টা তাকে মিথ্যেবাদী বলায় ব্রিটিশ রাজনীতিতে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে। মঙ্গলবার নিজের একটি ব্লগে কামিংস দাবি করেছেন, ওই পার্টির আয়োজন করা হলে কোভিড বিধি ভঙ্গ হবে বলে আগেই বরিসকে সতর্ক করেছিলেন তিনি। কিন্তু কামিংসের অভিযোগ, তার কথায় আমলই দেননি প্রধানমন্ত্রী। এমনকি ১০ ডাউনিং স্ট্রিটের তরফে পার্লামেন্টে যে দাবি করা হয়েছে, এই পার্টি সংক্রান্ত কোনও মেল বরিস দেখেননি, তা-ও সত্যি নয় বলে দাবি করেছেন কামিংস।

    কামিংসের সঙ্গে বরিসের বর্তমান সম্পর্ক একেবারেই ভাল নয়। কিন্তু ২০২০ সালের মে মাসে, যে সময়ে কোভিড বিধি লঙ্ঘন করে খাস প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের বাগানে ওই পার্টির আয়োজন করা হয়েছিল, তখন কামিংস ছিলেন বরিসের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী। ১০ ডাউনিং স্ট্রিটের আরও দুই প্রাক্তন কর্মীও সম্প্রতি একটি প্রথম সারির ব্রিটিশ সংবাদমাধ্যমের কাছে দাবি করছেন যে, ওই সময়ে কামিংস তাঁদের জানিয়েছিলেন যে তিনি পার্টি না করার জন্য প্রধানমন্ত্রীকে সতর্ক করেছেন।

    সে দিনের পার্টির আয়োজন করেছিলেন প্রধানমন্ত্রীর প্রধান ব্যক্তিগত সচিব মার্টিন রেনল্ডস। পার্টিতে ১০০ জনকে আমন্ত্রণ জানানো হলেও সে দিন এসেছিলেন ৩০ জন। কামিংসের দাবি, আমন্ত্রিতদের সকলেই ছিলেন সরকারি আধিকারিক। তবে শুধু বরিসকেই নয়, রেনল্ডসকেও পার্টির আয়োজন করতে বারণ করেছিলেন কামিংস। যার জবাবে রেনল্ডস কামিংসকে জানান, পারস্পরিক দূরত্ব বিধি বজায় রাখলে কোভিড বিধি লঙ্ঘন হবে না বলেই মনে করছেন তিনি। বরিসও এতে আপত্তি করবেন না বলেও তখন জানিয়েছিলেন রেনল্ডস।

    তবে শুধু ওই এক দিনের পার্টি নয়। লকডাউন ও বিধির কড়াকড়ি চলাকালীন ১০ ডাউনিং স্ট্রিটে এই ধরনের মোট ১৫টি অবৈধ জমায়েতের তদন্ত শুরু হয়েছে ব্রিটেনে। সরকারি আধিকারিকেরা মনে করছেন আগামী সপ্তাহেই এ নিয়ে রিপোর্ট জমা দেবে তদন্ত কমিটি। সেই পার্টিগুলিতে কত জন করে অতিথি উপস্থিত ছিলেন এবং তাতে কত মাত্রায় কোভিড বিধি লঙ্ঘন হয়েছিল, তা খতিয়ে দেখবে সেই কমিটি।

    তবে পার্লামেন্টে দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রীর মিথ্যে বলার শাস্তি কী হতে পারে, তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে ব্রিটেনে। এর মধ্যেই এক ব্রিটিশ সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ব্রিটিশ উপপ্রধানমন্ত্রী ডমিনিক রাব দাবি করেছেন, পার্লামেন্টে কোনও রাজনীতিক মিথ্যে বলে গোটা দেশ ও এমপিদের বিভ্রান্ত করলে তার ইস্তফা দেওয়াই উচিত। টেমসের পানি এখন কোন দিকে গড়ায়, সে দিকেই নজর গোটা বিশ্বের।

    সূত্র: ডেইলি মেইল।

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬