Journalbd24.com

মঙ্গলবার, ২ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • তালেবান সরকারকে স্বীকৃতি দিতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন হাসান আখুন্দ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২২ ১৬:৩৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২২ ১৬:৩৭

    আরো খবর

    ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়
    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা

    তালেবান সরকারকে স্বীকৃতি দিতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন হাসান আখুন্দ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২২ ১৬:৩৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২২ ১৬:৩৭

    তালেবান সরকারকে স্বীকৃতি দিতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন হাসান আখুন্দ

    আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান প্রশাসনকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন ভারপ্রাপ্ত আফগান প্রধানমন্ত্রী মোল্লাহ হাসান আখুন্দ। বুধবার (১৯ জানুয়ারি) রাজধানী কাবুলে এক সংবাদ সম্মেলনে আফগান সরকারকে আনুষ্ঠানিক ভাবে স্বীকৃতি দিতে বিশ্বের সব সরকারের কাছে তিনি অনুরোধ জানান।

    এছাড়া আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার জন্য সব ধরনের শর্ত পূরণ করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে দাবি করেন তিনি। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

    মার্কিন সামরিক বাহিনীসহ সকল বিদেশি সেনা প্রত্যাহারের মুখে গত বছরের আগস্ট মাসের মাঝামাঝি সময়ে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান গোষ্ঠী। এরপর সেপ্টেম্বরের শুরুতে একটি অন্তর্র্বতীকালীন সরকার গঠন করে তারা। সেই সরকারের অন্যতম শীর্ষ পদে বসেন মোল্লাহ হাসান আখুন্দ। যদিও এরপর থেকে বড় কোনো সম্প্রচারমাধ্যমে আর দেখা যায়নি তাকে।

    গত সেপ্টেম্বরের পর বুধবারই প্রথম বৃহৎ পরিসরে গণমাধ্যমের মুখোমুখি হন মোল্লাহ আখুন্দ। কাবুলে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বিশ্বের সকল দেশের সরকার, বিশেষ করে মুসলিম দেশগুলোর কাছে আমার আবেদন, আপনারা (আফগানিস্তানকে) স্বীকৃতি দেওয়া শুরু করুন।’
    রয়টার্স বলছে, মোল্লা হাসান আখুন্দ ও তালেবান প্রশাসনের অন্য কর্মকর্তাদের পাশাপাশি জাতিসংঘের কর্মকর্তারাও বুধবারের এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। সেখানে তালেবান আফগানিস্তানে অর্থ প্রবেশের ওপর আরোপিত বিধিনিষেধ শিথিলের আহ্বান জানায়। একইসঙ্গে প্রয়োজনীয় অর্থ ছাড়ের ব্যবস্থা না করায় দেশের অর্থনৈতিক পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে বলেও অভিযোগ করা হয়।
    হাসান আখুন্দ বলেন, ‘(সংকট কাটাতে) স্বল্পমেয়াদী সহায়তা কোনো সমাধান নয়। বিদ্যমান সমস্যাগুলো মৌলিকভাবে সমাধানের একটা পথ আমাদেরকে খোঁজার চেষ্টা করতে হবে।’

    এমনিতেই দশকের পর দশক ধরে যুদ্ধের কারণে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত আফগানিস্তান। গত আগস্টে তালেবান কাবুলের ক্ষমতা দখলের পর থেকে সেই পরিস্থিতি দিনে দিনে কেবল খারাপই হয়েছে। আফগানিস্তানে বর্তমানে যা আর্থিক পরিস্থিতি, তাতে এই প্রবল শীতে লাখ লাখ মানুষ প্রয়োজনীয় পরিমাণ খাবারের অভাবের মধ্যে দিনযাপন করছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

    উল্লেখ্য, ২০ বছর পর গত ১৫ আগস্ট আফগানিস্তান দখলে নেয় তালেবান। এরপর সেপ্টেম্বর মাসের শুরুতে তালেবান অন্তর্র্বতীকালীন সরকারের প্রথম মন্ত্রিসভার ঘোষণা দেয়। অবশ্য সরকার গঠন করলেও বিশ্বের কোনো দেশই এখনও পর্যন্ত তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। এর জেরে বিশ্বের অধিকাংশ দেশ ও এর পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন দাতা সংস্থাও আফগানিস্তানে মানবিক সহায়তাসহ অর্থ সাহায্য পাঠানো বন্ধ করে দেয়।

    ফলে দেশটিতে অর্থনৈতিক সংকট প্রতিদিনই খারাপের দিকে যাচ্ছে। এছাড়া তালেবানের ক্ষমতা গ্রহণের আগে থেকেই বিদেশি সহায়তার ওপর ব্যাপকভাবে নির্ভরশীল ছিল আফগানিস্তানের অর্থনীতি। আগস্ট থেকে সেই সহায়তা আসা বন্ধ হয়ে যাওয়ায় আর্থিক ও মানবিক সংকট কেবলই বেড়েছে।
    এর আগে আফগানিস্তানের লাখ লাখ নাগরিক ‘মৃত্যুর দ্বারপ্রান্তে’ রয়েছে বলে গত সপ্তাহে হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস।
    যুদ্ধবিদ্ধস্ত এই দেশটিকে সম্ভাব্য সামাজিক ও অর্থনৈতিক বিপর্যয় থেকে রক্ষা করতে পশ্চিমা দেশগুলোতে বাজেয়াপ্ত সম্পদ ছেড়ে দেওয়া এবং আফগান ব্যাংকিং ব্যবস্থাকে অচলাবস্থা থেকে কাটিয়ে জোরেশোরে চালু করার দাবিও জানিয়েছিলেন তিনি।3

    সূত্র : রয়টার্স।

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ
    2. বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী
    3. বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
    4. বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
    5. বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন
    6. প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক
    7. শক্তি দইয়ে অনিয়ম, গ্রামীণ ডানোন ফুডসকে ৩ লাখ টাকা জরিমানা
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম
শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে যুবদলের খাদ্য বিতরণ

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় আলতাফনগর ইবনে সৈয়দ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের পুনর্মিলনী

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি
ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় সারিয়াকান্দিতে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি 
অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

    প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক

    প্রধানমন্ত্রী বগুড়াকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে চান- সিটি কর্পোরেশন প্রশাসক

    শক্তি দইয়ে অনিয়ম, গ্রামীণ ডানোন ফুডসকে ৩ লাখ টাকা জরিমানা

    শক্তি দইয়ে অনিয়ম, গ্রামীণ ডানোন ফুডসকে ৩ লাখ টাকা জরিমানা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬