Journalbd24.com

শনিবার, ২১ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • ইউক্রেন নিয়ে রাশিয়ার সাথে আজ বৈঠকে বসছে আমেরিকা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২২ ১৭:১৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২২ ১৭:১৫

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    ইউক্রেন নিয়ে রাশিয়ার সাথে আজ বৈঠকে বসছে আমেরিকা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২২ ১৭:১৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২২ ১৭:১৫

    
ইউক্রেন নিয়ে রাশিয়ার সাথে আজ বৈঠকে বসছে আমেরিকা

    রুশ-ইউক্রেন সংঘাতের আবহে শুক্রবার রাশিয়ার সঙ্গে বৈঠকে বসতে চলেছে আমেরিকা। জেনিভাতে আয়োজিত হতে চলেছে পূর্বনির্ধারিত এই দ্বিপাক্ষিক বৈঠকটি। মার্কিন পররাষ্ট্রসচিব অ্যান্টনি ব্লিংকেন ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভের বৈঠকের দিকে তাকিয়ে গোটা বিশ্ব।

    বৃহস্পতিবার ইউক্রেন সফরে আসেন মার্কিন পররাষ্ট্রসচিব। রাজধানী কিয়েভে দাঁড়িয়েই রাশিয়ার বিরুদ্ধে হুমকির সুর শোনা যায় তার গলায়। তিনি বলেন,"ইউক্রেনের রাশিয়ার হামলার চেষ্টা, আমাদের সকলকে বিপজ্জনক এবং অস্থির পরিস্থিতির মধ্যে টেনে নিয়ে এসেছে। সবার ওপরে এখন যুদ্ধ পরিস্থিতির আশঙ্কা বাড়ছে। " শুক্রবারের বৈঠকে সার্গেই লাভরভের কাছে উত্তেজনা প্রশমনের জন্য কূটনৈতিক আশ্বাস চাইবেন ব্লিংকেন। এমনটাই মনে করছে কূটনৈতিক মহল।

    সম্প্রতি ইউক্রেন সফরে ইউরোপীয় মিত্রদের সঙ্গে সম্পর্ক মজবুত করার পদক্ষেপ নিয়েছে আমেরিকা। সেই সূত্রে বৃহস্পতিবার জার্মানিতে যান মার্কিন পররাষ্ট্রসচিব। সেখানে জার্মান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন অ্যান্টনি ব্লিংকেন।

    রুশ আগ্রাসনের বিরুদ্ধে তীব্র বিরোধিতার সুর শোনা যায় জার্মানির নতুন পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের গলায়। যেকোনও ধরনের রুশ আক্রমণের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী। এমনকি মস্কোর ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরও জোরদার করার বিষয়ে সহমত হয়েছে আমেরিকার এই ইউরোপীয় জোট সঙ্গীটি‌‌।

    জার্মানির পাশাপাশি ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে ব্রিটেনও। সম্প্রতি ব্রিটিশ পররাষ্ট্রসচিব লিজ ট্রাস বলেন, "রাশিয়ার এই আগ্রাসন, একটি কৌশলগত ভুল। যার ফলে ভয়ানক প্রাণহানিও হতে পারে। ইউক্রেন হামলার এই সিদ্ধান্ত প্রত্যাহার করা উচিত।" গত শুক্রবার সিডনিতে এক ভাষণে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমী জোটকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রসচিব। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে সামরিক দিক থেকে শক্তিশালী করে তুলতে চায় লন্ডন।


    উল্লেখ্য, সেই কারণে বিগত কয়েক দিন থেকেই ইউক্রেনে বিভিন্ন ধরনের সামরিক হাতিয়ার জোগান দিচ্ছে ব্রিটিশ সরকার। বিশেষজ্ঞদের ধারণা, শুক্রবারের বৈঠকে রাশিয়ার থেকে ইতিবাচক প্রতিশ্রুতি আদায় ও ইউক্রেন সীমান্তে উত্তেজনা প্রশমন করাই হবে আমেরিকার সবথেকে বড় চ্যালেঞ্জ। অন্যদিকে, পূর্ব ইউরোপে ন্যাটোর উপস্থিতি কমানোর বিষয়ে পশ্চিম জোটের থেকে প্রতিশ্রুতি আদায় মস্কোর অন্যতম উদ্দেশ্য। এই দুই পরস্পরবিরোধী স্বার্থের বৈঠক কতটা সফল হয় সেদিকে তাকিয়ে আন্তর্জাতিক মহল।

    উল্লেখ্য, গত বছর ডিসেম্বর থেকেই ইউক্রেন সীমান্তে উত্তেজনা বাড়িয়েছে রাশিয়ার উপস্থিতি। গত সপ্তাহে ব্যাপক সাইবার হানায় বিপর্যস্ত হয় ইউক্রেনের একাধিক সরকারি দফতরের ওয়েবসাইট। সাইবার হামলার পিছনে মস্কোর হাত রয়েছে বলে অভিযোগ তোলে আমেরিকা। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে পুতিন প্রশাসন।

    সূত্র: বিবিসি।

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬