Journalbd24.com

শনিবার, ২১ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • সিরিয়ায় ফের মাথাচাড়া দিচ্ছে ইসলামিক স্টেট
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২২ ১৭:১৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২২ ১৭:১৬

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    সিরিয়ায় ফের মাথাচাড়া দিচ্ছে ইসলামিক স্টেট

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২২ ১৭:১৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২২ ১৭:১৬

    
সিরিয়ায় ফের মাথাচাড়া দিচ্ছে ইসলামিক স্টেট

    মার্কিন হামলায় নিহত হয়েছিল দুই ছেলে। তারপর ধরা পড়ে বোন। তুর্কি বাহিনীর হাতে গ্রেপ্তার হয় স্ত্রীও। ইসলামিক স্টেটের নিহত প্রধান আবু বকর আল বাগদাদির বংশ কার্যত বিলুপ্তির পথে। কিন্তু তা বলে সংগঠনটি যে ভেঙে পড়েছে এমনটা নয়। সম্প্রতি সিরিয়ায় এক কারাগারে হামলা চালিয়ে বেশ কয়েকজন সদস্যকে মুক্ত করেছে ইসলামিক স্টেট বলে জানা গেছে।

    ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংগঠন ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানিয়েছে, বৃহস্পতিবার সিরিয়ার উত্তর-পূর্বে অবস্থিত হাসাখ প্রদেশে কুর্দ মিলিশিয়াদের নিয়ন্ত্রণাধীন একটি কারাগারে হামলা চালায় ইসলামিক স্টেটের জঙ্গিরা। বিস্ফোরক বোঝাই ট্রাক নিয়ে আত্মঘাতী হামলার পর আইএস-এর একটি বাহিনী ঢুকে পড়ে জেলটিতে। রক্ষীদের সঙ্গে তুমুল সংঘর্ষের পর বেশ কয়েকজন কুখ্যাত সন্ত্রাসবাদীকে মুক্ত করতে সক্ষম হয় তারা। সংঘর্ষে বেশ কয়েকজন কুর্দ রক্ষী আহত হয়েছে বলেও খবর। মানবাধিকার সংগঠনটি আরও জানিয়েছে, রক্ষীদের মদত করতে কারাগার চত্বরে বিমান হামলা চালায় আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোটের বিমানবাহিনী।

    উল্লেখ্য, ২০১৮ সালেই সিরিয়ায় ইসলামিক স্টেট পরাজিত হয়েছে বলে দাবি করেছিলেন আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে সেদেশ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা ঘোষণা করেছিলেন তিনি। যদিও বাইডেন জামানাতেও সিরিয়ায় মার্কিন ফৌজ রয়েছে। সিরিয়ায় ইসলামিক স্টেটের বিরুদ্ধে আন্তর্জাতিক যৌথবাহিনীতে রয়েছে প্রায় ২ হাজার মার্কিন সেনা। শুধু আইএস নয়, আসাদপন্থী মিলিশিয়াদের সঙ্গেও লড়াই হয়েছে মার্কিন ফৌজের। একের পর এক মার্কিন বোমারু বিমান ও ক্রুজ মিসাইল হামলায় গুঁড়িয়ে গিয়েছে অধিকাংশ জঙ্গিঘাঁটি। সিরিয়ায় আইএস-এর গড় রাকা ও ইদলিব শহরও প্রায় বিধ্বস্ত। সব মিলিয়ে এই মুহূর্তে জমি খুইয়ে বেকায়দায় সন্ত্রাসবাদী সংগঠনটি। তবে বিশেষজ্ঞদের মতে শক্তিক্ষয় হলেও এখনও যথেষ্ট প্রভাবশালী আইএস।

    বলে রাখা ভাল, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থনে রয়েছে রাশিয়া ও ইরান। পালটা বিদ্রোহী বাহিনী ‘সিরিয়ান ডেমোক্র্যাটিক ফ্রন্ট’কে মদত দিচ্ছে আমেরিকা। ইসলামিক স্টেটের পতনের পর সিরিয়ায় শরণার্থীদের রক্ষা ও কুর্দ জঙ্গিদের বিরুদ্ধে অভিযানের নামে সিরিয়ার একটি অংশের নিয়ন্ত্রণ নিয়েছে তুরস্ক। একই সঙ্গে আসাদ সরকারের বিরুদ্ধে বিদ্রোহীদের উপর রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগও রয়েছে। এহেন জটিল পরিস্থিতিতে সেদেশে আবারও আইএস-এর প্রভাব বৃদ্ধি অশনি সংকেত বলেই মনে করছেন বিশ্লেষকরা।

    সূত্র: রয়টার্স, এপি।

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬