Journalbd24.com

শনিবার, ২১ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী রেকর্ড ৩৬ লাখ করোনা শনাক্ত, মৃত্যু ৯ হাজার
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২২ ১৪:৫৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২২ ১৪:৫৪

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী রেকর্ড ৩৬ লাখ করোনা শনাক্ত, মৃত্যু ৯ হাজার

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২২ ১৪:৫৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২২ ১৪:৫৪

    ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী রেকর্ড ৩৬ লাখ করোনা শনাক্ত, মৃত্যু ৯ হাজার

    প্রাণঘাতী করোনাভাইরাসে সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে। করোনার নতুন ধরন ওমিক্রনের প্রভাবে সংক্রমণ অতিদ্রুত ছড়িয়ে পড়ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৩৬ লাখ ৩২ হাজার ৬৬১ জন। দৈনিক আক্রান্তের হিসাবে একদিনে এটিই সর্বোচ্চ শনাক্ত। এর আগের ২৪ ঘণ্টায় ৩৫ লাখ ৫১ হাজার ৮৫৬ জন শনাক্ত হয়েছিল। একদিনে এটিই ছিল সর্বোচ্চ শনাক্ত।

    এদিকে, গেল ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৯ হাজার ৩৪ জন। একই সময়ে করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৬ লাখ ৪৩ হাজার ৭৩৮ জন।

    এ নিয়ে মহামারি শুরুর পর বিশ্বে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ লাখ ৩ হাজার ১৬০ জনে। আর সংক্রমণ বেড়ে দাঁড়ালো ৩৪ কোটি ৬৮ লাখ ৫৬ হাজার ৪৩২ জনে। এছাড়া সেরে উঠেছেন ২৭ কোটি ৬৫ লাখ ৮৫ হাজার ৩৪৩ জন।

    শনিবার (২২ জানুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

    করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে নতুন করে সংক্রমিত হয়েছেন ৭ লাখ ৭৯ হাজার ৩৬ জন। একই সময়ে মারা গেছেন ২ হাজার ৭৭৭ জন। এ নিয়ে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭ কোটি ১৩ লাখ ৯৪ হাজার ৫৭৯ জন। তাদের মধ্যে মারা গেছেন ৮ লাখ ৮৭ হাজার ৬৪৩ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ৪১ লাখ ৯১ হাজার ৫১২ জন।

    দৈনিক সংক্রমণে যুক্তরাষ্ট্রের পরই রয়েছে ফ্রান্স। দেশটিতে একদিনে সংক্রমিত হয়েছেন ৪ লাখ ৮৫১ জন এবং মারা গেছেন ২৩৩ জন। এ নিয়ে এখন পর্যন্ত ১ লাখ ২৮ হাজার ৩৪৭ জনের মৃত্যু ও ১ কোটি ৬০ লাখ ১ হাজার ৪৯৮ জন সংক্রমিত হয়েছেন। করোনা থেকে সেরে উঠেছেন ১ কোটি ৬৩ হাজার ৮১২ জন।

    বৈশ্বিক সংক্রমণে সারাবিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে একদিনে সংক্রমিত হয়েছেন ৩ লাখ ৩৫ হাজার ৪৫৮ জন এবং মারা গেছেন ৪৮৯ জন। এ নিয়ে এখন পর্যন্ত ৪ লাখ ৮৮ হাজার ৯১১ জনের মৃত্যু এবং ৩ কোটি ৮৯ লাখ ১ হাজার ৪৮৫ জন সংক্রমিত হয়েছেন। সেরে উঠেছেন ৩ কোটি ৬২ লাখ ৯০ হাজার ৭০৯ জন।

    সংক্রমণের দিক থেকে তৃতীয় ও মৃতের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৯৬ জন। নতুন করে সংক্রমিত হয়েছেন এক লাখ ৬৮ হাজার ৮২০ জন। দেশটিতে এ পর্যন্ত সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ কোটি ৩৭ লাখ ৫৭ হাজার ৭৪১ জন। তাদের মধ্যে মারা গেছেন ৬ লাখ ২২ হাজার ৬৪৭ জন। আর সুস্থ হয়েছেন ২ কোটি ১৮ লাখ ৫১ হাজার ৯২২ জন।

    যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৯৫ হাজার ৭৮৭ জন। মারা গেছেন ২৮৮ জন। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ একটি ৫৭ লাখ ৯ হাজার ৫৯ জন। আর মৃতের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ৫৩ হাজার ৪৯০ জনে।

    রাশিয়ায় একদিনে মারা গেছেন ৬৯২ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ২৪ হাজার ৭৫২ জনে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১ কোটি ৯ লাখ ৮৭ হাজার ৭৭৪ জন। সুস্থ হয়েছেন ৯৯ লাখ ৭৫ হাজার ৫২ জন।

    সর্বশেষ ২৪ ঘণ্টায় ইতালিতে ৩৭৩ জন, মেক্সিকোতে ২৭৮ জন, পোল্যান্ডে ২৪৮ জন, কানাডায় ১৪৯ জন, কলম্বিয়ায় ১৯৭ জন, আর্জেন্টিনায় ১৬০ জন, জার্মানিতে ১৭৫ জন, তুরস্কে ১৮১ জন, স্পেনে ১৪২ জন, ভিয়েতনামে ১৭৭ জন, দক্ষিণ আফ্রিকায় ১০৩ জন, ইউক্রেনে ১৫০ জন, ফিলিপাইনে ১৫৬ জনের মৃত্যু হয়েছে।

    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬