Journalbd24.com

শনিবার, ২১ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • নিউইয়র্কে ২০০০ কোটির হোটেল কিনলেন মুকেশ আম্বানী
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২২ ১৬:১৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২২ ১৬:১৭

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    নিউইয়র্কে ২০০০ কোটির হোটেল কিনলেন মুকেশ আম্বানী

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২২ ১৬:১৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২২ ১৬:১৭

    নিউইয়র্কে ২০০০ কোটির হোটেল কিনলেন মুকেশ আম্বানী

    ভারতের মোবাইল নেটওয়ার্কের ব্যবসায় ঢুকে প্রতিযোগীদের বেহাল করে দিয়েছিলেন মুকেশ আম্বানী। এবার তিনি নামছেন আপ্যায়নের ব্যবসায়।

    তেল, টেলিকম, টেক্সটাইলের ব্যবসায়ী মুকেশ তার সাম্রাজ্যের গণ্ডি সম্প্রতি কিছুটা বাড়িয়েছেন। নতুন বছরের শুরুতেই দখল করেছেন নতুন সম্পদ।

    নিউ ইয়র্কের বিলাসবহুল হোটেল ম্যান্ডারিন ওরিয়েন্টাল ২৭ কোটি মার্কিন ডলার দিয়ে কিনে নিয়েছে রিল্যায়েন্স ইন্ডাস্ট্রিজ। ভারতীয় মুদ্রায় কত খরচ হয়েছে শুনলে তাক লেগে যেতে পারেন। নতুন হোটেল কিনতে ২০০০ কোটি রুপিরও বেশি খরচ করেছেন আম্বানি।

    নিউইয়র্কের হাডসন নদীর কাছেই সেন্ট্রাল পার্কের কলম্বিয়াল সার্কেলে এই হোটেল। তার দখল নিয়েই মুকেশ চ্যালেঞ্জ ছুড়েছেন আপ্যায়ন দুনিয়ার অন্যতম সেরা ব্যবসায়ী টাটা গোষ্ঠীকে।

    নিউইয়র্কর সেরা বিলাসবহুল হোটেলগুলির মধ্যে অন্যতম টাটার তাজ হোটেল। মুকেশ যে হোটেল কিনেছেন, সেখান থেকে ঢিল ছোড়া দূরত্বেই রয়েছে নিউইয়র্কের তাজ।

    জানা যায়, মুকেশ ইতিমধ্যেই ম্যান্ডারিনের আগের সমস্ত ধারদেনা মিটিয়ে দিয়েছেন এবং নতুন করে শুরুর পরিকল্পনা করেছেন হোটেলটিকে।

    ম্যান্ডারিন হোটেলের দাম ছিল ৯.৮ কোটি মার্কিন ডলার। তবে তার দেনার অঙ্ক ছাড়িয়েছিল সাড়ে ১১ কোটি মার্কিন ডলারের কাছাকাছি। এ ছাড়া হোটেলের আরও বেশ কিছু রদবদল সমেত মোট ২৭ কোটি মার্কিন ডলার খরচ হয়েছে মুকেশের।

    যারা এই হোটেলে এসেছেন তারা বলেন, ম্যান্ডারিনের বিশেষত্ব হল– এই হোটেল বিলাসিতার শেষ কথা বলে। ২৪৮টি ঘর। তার প্রত্যেকটির সাজসজ্জা থেকে চুঁইয়ে পড়ে বৈভব।

    অতিথিদের কী করে যত্নে রাখতে হয়, তা নাকি ম্যান্ডারিন ওরিয়েন্টালের কাছে শিক্ষণীয়। সমৃদ্ধি এখানে কথা বলে। লক্ষ্মীর বরপুত্র মুকেশের স্পর্শে তা আগামী দিনে আরও উচ্চকিত হবে বলে অনুমান।

    অ্তিথিদের জন্য সেরা খাবার থেকে শুরু করে সেরা পানীয়, সবই রয়েছে ম্যান্ডারিনের ভাঁড়ারে। তবে এদের বিশেষত্ব হল এখানে অতিথিদের জন্য এমন সব খাবার তৈরি করা হয়, যা সচরাচর দেখা যায় না।

    ১৪ হাজার ৫০০ বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত শুধু ম্যান্ডারিন ওরিয়েন্টালের স্পা এবং ফিটনেস সেন্টার।

    সেখানে আলাদা একটি সাঁতারের পুলও রয়েছে। ৭৫ ফুট দীর্ঘ ওই ল্যাপ পুল শুধু শারীরিক কসরৎ করার জন্য। এ ছাড়া গোসলের জন্য আলাদা পুল তো রয়েছে।

    আছে অতিথিদের মনোরঞ্জনের সব রকম ব্যবস্থা। ডাইনিং লাউঞ্জ এবং বার।

    এ ছাড়়া ম্যান্ডারিনের প্রতিটি ঘর থেকেই সেন্ট্রাল পার্ক, হাডসন নদী অথবা নিউ ইয়র্কের দিগন্তরেখার দৃশ্য দেখা যায়।

    হলিউডের তারকা থেকে শুরু করে শিল্পপতি, ধনকুবেরদের এই হোটেলে যাওয়া আসা।

    নিউইয়র্কের ম্যানহাটনের বিখ্যাত সব জায়গা ব্রডওয়ে থিয়েটার, লিঙ্কন সেন্টার, সেন্ট্রাল পার্ক এই হোটেল থেকে ঢিল ছোড়া দূরত্বে।

    এই হোটেলে এক রাত থাকার ন্যূনতম খরচ ভারতীয় মুদ্রায় ৫৫ হাজার রুপি। সবচেয়ে দামি ঘরটিতে এক রাত থাকতে খরচ একদিনে ১১ লাখ রুপির কাছাকাছি।

    তেল, টেলিকম ব্যবসার সম্রাট মুকেশ। এ বার নামছেন হোটেল ব্যবসায়। আগামী দিনে আপ্যায়ন জগতেও কি তিনি হিমালয় ছোঁবেন?

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬