Journalbd24.com

শনিবার, ২১ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • আন্তর্জাতিক
    • বরফে ঢাকা ইস্তাম্বুল বিমানবন্দর
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২২ ১১:০৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২২ ১১:০৮

    আরো খবর

    কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
    ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
    ইরানি নাবিক উদ্ধার যুক্তরাষ্ট্রের চাপের মুখে শ্রীলঙ্কা
    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    বরফে ঢাকা ইস্তাম্বুল বিমানবন্দর

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২২ ১১:০৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২২ ১১:০৮

    বরফে ঢাকা ইস্তাম্বুল বিমানবন্দর

    ইস্তাম্বুল বিমানবন্দরের পুরো এলাকা বরফের চাদরে ঢেকে গেছে। প্রতিকূল আবহাওয়ার কারণে কার্গো টার্মিনালের ছাদ ধসে পড়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। উপায় না পেয়ে অবশেষে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ইউরোপের ব্যস্ততম বিমানবন্দরটির কার্যক্রম। গত সোমবার থেকে বন্ধ করে দেওয়া হয় মধ্যপ্রাচ্য ও আফ্রিকা থেকে ইউরোপ ও এশিয়া যাওয়ার গুরুত্বপূর্ণ আকাশপথ।

    বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ২০১৯ সালের পর এবার প্রথম বন্ধ রাখতে হচ্ছে ইস্তাম্বুল বিমানবন্দর। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এই বিমানবন্দর ব্যবহারকারী যাত্রীরা।

    সরকারের তরফ থেকে গাড়ি চালকদের বিশেষভাবে সতর্ক করা হয়েছে। জানা গেছে, গত বছর তিন কোটি ৭০ লাখ যাত্রী এই বিমানবন্দরে যাতায়াত করেছেন।

    ভয়াবহ তুষারপাতে বিধ্বস্ত তুরস্কের বৃহত্তম শহর। পুরু বরফের আস্তরণে ঢাকা পড়েছে রাস্তাঘাট। রাস্তা, হাইওয়ে, পার্কিং-লট সব সাদা হয়ে গেছে বরফ জমে। শহরের এক কোটি ৬০ লাখ বাসিন্দা প্রথমে তুষারপাতকে ভালোভাবে নিলেও এখন চরম অস্বস্তিতে পড়েছেন।

    এছাড়া, ভারী তুষারপাতের কারণে ট্রাফিক সমস্যা দেখা দিয়েছে। হাইওয়েগুলো পার্কিং লটে পরিণত হয়েছে।

    এদিকে, গ্রিসে মাইনাস ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কারণে পার্লামেন্ট অধিবেশন বাতিল এবং স্কুল ও টিকাদান কেন্দ্রগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। রাজধানীর আশেপাশে শতশত মোটর আরোহী তাদের গাড়িতেই আটকা পড়েছেন।

    পূর্ব ভূমধ্যসাগরে প্রবল তুষার ঝড়ে বিধ্বস্ত হয়ে পড়েছে রাজধানী এথেন্স। শিক্ষাপ্রতিষ্ঠান, দোকানপাট সবই বন্ধ করে দেওয়া হয়েছে।

    এথেন্সের ন্যাশনাল অবজারভেটরির রিসার্চ ডিরেক্টর কোস্টাস লাগোয়ার্ডোস এক সাক্ষাৎকারে বলেছেন যে ১৯৬৮ সালের পর থেকে এ ধরনের শীত দেখেনি রাজধানীর মানুষ।

    সূত্র: এএফপি, এনডিটিভি

    বিষয়:
    আন্তর্জাতিক

    সংশ্লিষ্ট সংবাদ: আন্তর্জাতিক

    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    ১২ মে, ২০১৯
    কিমের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না: ট্রাম্প
    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    বয়স ৫০ হওয়ার আগেই দৃষ্টি হারান এই গ্রামের সব পুরুষ!
    ১৫ মে, ২০১৯
    পাপুয়া নিউগিনিতে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    ১৬ মে, ২০১৯
    কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সৈন্যসহ নিহত ৩
    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬